11/10/2024
আসসালামু আলাইকুম,
সকল পিতা-মাতার প্রতি খোলা চিঠি-
আমরা ভালো ইসলামিক স্কুল খুঁজি,,
সোস্যাল মিডয়ার যুগে ইচ্ছা হলেই মনে যা আসে
তাই লিখি-- ভালো/খারাপ এর সংজ্ঞ্যা দেই
নিজের অবস্থান থেকে,,
কি সুন্দর অবলীলায় কারো সম্পর্কে খারাপ টা প্রকাশ করে দিচ্ছি এই পাবলিক প্ল্যাটফর্ম এ,,এই কমেন্ট সেকশন এ এসেই করছি তর্কাতর্কি,,
সুবহানআল্লাহ !!!
আমার শৈশব কোন দ্বীনি পরিবারে কাটেনি,
আমার পিতা-মাতা নরমাল মুসলিম ছিলেন,
তারা দ্বীন সম্পর্কে এতো কিছু জানতেন না,
সন্তান কে ভালো শিক্ষা দেওয়ার জন্য ভালো স্কুল
খুজে পড়িয়েছিলেন,,স্কুলে শিখতাম প্রাতিষ্ঠানিক পড়াশোনা, আর নৈতিকতা/মানবিকতা/মূল্যবোধ এর শিক্ষা পরিবার থেকেই শিখেছিলাম--
➤বড়দের সম্মান করে কথা বলা,
➤শিক্ষকের প্রতি শ্রদ্ধা দেখানো,
➤ছোটদের প্রতি স্নেহ মমতা দেখানো,
➤পরোপকার মহৎ গুন,
➤সদা সত্য কথা বলা উচিৎ
➤মিথ্যা মহাপাপ,
➤চুরি করা গুনাহ,
➤কারো সম্পর্কে বাজে মন্তব্য করা খারাপ
➤রাগারাগি ঝগড়াবিবাদ এড়িয়ে যাও
➤সব কিছুই আল্লাহ দেখেন,
➤২কাধের ফেরেশতা সব ভালো-মন্দের হিসাব লিখেন,
এমন আরো বহুত নীতিকথা আমার পিতা-মাতা শিখিয়েছিলেন,,
আল্লাহ আযযা ওয়া জাললা কাউকে তার সাধ্যের অতীত বোঝা চাপিয়ে দেন না,,আমার পিতা-মাতা তাদের দ্বায়িত্ব পালনের চেষ্টা করে গেছিলেন,,
তারপরেও আমরা আমাদের তাকদ্বীর নিয়েই এসেছি-
অনেকটা পথ বিপথে থাকার পর আমার সেই রব্ব ই সত্যের পথে এনেছেন.....
আমি একজন মা,,
আল্লাহ সুবহানাহুওয়া তা'লা আমাকেও সন্তান দান করেছেন,আমানাহ হিসাবে এই সন্তান দিয়েছেন-
মা হিসাবে করণীয় কি সেই টায় প্রতিনিয়ত খুজে বেড়াচ্ছি,,,
গতকাল রাতে আগুনে পুড়ে- আমার এক পরিচিত ভাইয়ের ২০বছরের মেয়ে মারা গেছেন,,
এমন কত বাবা-মায়ের কোল খালি হয়ে গেছে--
যাদের অনেকেই জীবিত থাকাকালীন লাস্ট স্ট্যাটাস দিয়েছিলো- আগামি ৪বছরে কি কি করবে-- লিপ ইয়ার!!!
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন,,
আমরা যারা সত্য টা জানি যে দুনিয়া ধোকার সামগ্রী
আমরা ক্ষণস্থায়ী এই দুনিয়াতে কিছু সময়ের মেহমাহ,
যারা আমরা "দ্বীন" বুঝি, দ্বীন পালন করি,
আমাদের লেবাস পরিবর্তন করতে পেরেছি
এক আল্লাহর সন্তুষ্টির জন্য,,
সেই আমরাই আমাদের "জবান" কে সংযত রাখতে পারছি না, যখন যা মনে আসছে ফেসবুকে এসে লিখছি, দেখা হলে দুইটা কটু কথা শুনিয়ে দিচ্ছি....
আমি ও এর ভেতরেই---(Reminder)
এই সন্তান আমাদের আমানাহ, কিছু সময়ের জন্য দেওয়া হয়েছে, আমরা ইসলামিক নাম না খুঁজে,
নিজে আগে সন্তানের কাছে ভালো মুসলিম হওয়ার চেষ্টা করি,,এরপর অন্যের দিকে আংগুল তোলার সময় থাকবে কিনা জানি না,,
এখনো অনেক শেখার বাকী--
দুনিয়াবি ডিগ্রীধারী মা-বাবা,,
ডাক্তার,ইঞ্জিনিয়ার,লয়ার,টিচার,পাইলট,ব্যাবসায়ী,
ডিফেন্স এ চাকরী করা সকল পিতা-মাতার প্রতি অনুরোধ ----
আমরা মুয়ামালাত, মুয়াশারাত, আখলাকিয়াত এ অনেক পিছিয়ে আছি এখনো,,
☞আমরা আল্লাহ সুবহানাহুওয়া তা'লা র জন্য ক্ষমা চাইতে শিখিনি,
☞আমরা আল্লাহর জন্য কোন কিছু ছাড়তে শিখিনি
☞আল্লাহর জন্য কাউকে ক্ষমা করতে শিখিনি,
☞আল্লাহর জন্য রাগারাগি ত্যাগ করে চুপ হতে শিখিনি
☞আল্লাহর জন্য বহু পুরানো অভ্যাস অভিযোগ অহংকার, ইগো,ছাড়তে শিখিনি এখনো....
☞শুধু আল্লাহর জন্য ই মানিয়ে নিতে শিখিনি...
life is a learning process,
আমরা পিতা-মাতাদের এখনো অনেক কিছু
শেখার বাকী,,
রিজিক ➤ তাকদ্বীর এর কনসেপ্ট ক্লিয়ার হওয়া বাকী
দয়াকরে ইসলামিক নাম নিয়ে আর কাদা ছোড়াছুঁড়ি বন্ধ করার চেষ্টা তো করতে পারি.....
আজ জুম্মার একটা দিন-
সবাই যে যার নফস কে প্রশ্ম করি তো আমি কি
"নিফাক" নিয়ে ঘুরছি ????
নিরপেক্ষভাবে কোন কিছু বলা অনেক কঠিন,
তারপরেও চেষ্টা করলাম.!.
আল্লাহ সুবহানাহুওয়া তা'লা ন্যায়বিচারক,
উনি আমাদের সবার ওয়ালী,,
উনি আস-সামী, উনি আশ-শাকুর,
আমার রব্ব আল-আজীজ,,
শেষ জামানায় মুসলিম রা হবে সাগরের ফেনার মত,,
ইয়া আল্লাহ আমরা কেউ চাই না সেই ফেনা হতে,
আমার পরিচিত সকল ভাই-বোন কে আপনি
হেফাযতে রাখুন আর ক্ষমা করে দিন,,
আমিন!
*লেখাটি আমাদের ইসাব গ্রুপের একজন বোনের। আমাদের ইসাব এর সবারই উচিত তার এই কথাগুলো আমাদের সমাজের সবার কাছে পউছে দেয়া।*
#ইস্লামিচসছুল
#ইসলামিক
#ইসাব
#বাংলাদেশ