Lal Sabuj Society - LSS

Lal Sabuj Society - LSS Lal Sabuj Society (LSS) is a voluntary youth organization in Bangladesh.
(1)

06/06/2026

বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিরাপদ ও অনিরাপদ স্পর্শ বিষয়ে আয়োজিত একটি উঠান বৈঠকের অভিজ্ঞতা ও গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো তুলে এনেছে আমাদের স্বেচ্ছাসেবী ও কনটেন্ট ক্রিয়েটর ফারিয়া আক্তার।

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষা শুধু বড় বড় উদ্যোগের বিষয় নয়। তুমি প্রতিদিন কী করছো, সেটাও গুরুত্বপূর্ণ। আজ নিজেকেই ...
05/06/2026

আজ বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ সুরক্ষা শুধু বড় বড় উদ্যোগের বিষয় নয়। তুমি প্রতিদিন কী করছো, সেটাও গুরুত্বপূর্ণ। আজ নিজেকেই একটু যাচাই করে দেখি। তুমি কতটা পরিবেশবান্ধব? তোমার স্কোর জানাও কমেন্ট বক্সে।

05/06/2026

যেভাবে বাগেরহাটের শরণখোলা উপজেলায় ‘সেফ ওয়াটার ফর অল’ উদ্যোগের মাধ্যমে অচল পিএসএফ (পুকুরের পানি বিশুদ্ধকরণ ফিল্টার) পুনঃসংস্কার এবং নতুন পিএসএফ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে, চলুন এক নজরে দেখে আসা যাক।

বাগেরহাটের শরণখোলা উপজেলায় “সেফ ওয়াটার ফর অল” উদ্যোগের মাধ্যমে অচল পিএসএফ (পুকুরের পানি বিশুদ্ধকরণ ফিল্টার) পুনঃসংস্কার...
04/06/2026

বাগেরহাটের শরণখোলা উপজেলায় “সেফ ওয়াটার ফর অল” উদ্যোগের মাধ্যমে অচল পিএসএফ (পুকুরের পানি বিশুদ্ধকরণ ফিল্টার) পুনঃসংস্কার এবং নতুন পিএসএফ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে। স্থানীয় মানুষের অংশগ্রহণে বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে নিরাপদ পানির সুবিধা পাচ্ছে হাজারো মানুষ। এই উদ্যোগ বাস্তবায়নে সহযোগী অংশীদার হিসেবে পাশে রয়েছে Mutual Trust Bank PLC

অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে লালমনিরহাট ও ফেনীতে ...
04/06/2026

অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং তরুণদের স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে সম্পৃক্ত করতে লালমনিরহাট ও ফেনীতে অনুষ্ঠিত হলো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান। গত ২০ মে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেয় লাল সবুজ সোসাইটির লালমনিরহাট ও ফেনী টিমের স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে দুর্যোগ প্রস্তুতি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান, স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে যৌথভাবে প্রশিক্ষণ ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। তরুণদের দক্ষ, সচেতন ও মানবিক স্বেচ্ছাসেবক হিসেবে গড়ে তুলতে লাল সবুজ সোসাইটি সবসময় কাজ করে যাচ্ছে।

03/06/2026

তুমিও কি এমন ভাবে অনলাইন নিরাপত্তার বিষয়ে উদাসীন? কি রাগ করলা? কমেন্টে জানাও তোমার মতামত।

WHY I RIDE?আজ বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে লাল সবুজ সোসাইটি সারা বাংলাদেশের সাইকেলপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে তাদের সাইকেল ...
03/06/2026

WHY I RIDE?

আজ বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে লাল সবুজ সোসাইটি সারা বাংলাদেশের সাইকেলপ্রেমীদের আমন্ত্রণ জানাচ্ছে তাদের সাইকেল চালানোর গল্প শেয়ার করতে।

স্বাস্থ্য, পরিবেশ, অর্থ সাশ্রয়, ফিটনেস কিংবা শুধুই সাইকেল চালানোর আনন্দ- যে কারণেই তুমি সাইকেল চালাও, আমরা শুনতে চাই তোমার গল্প।

অংশগ্রহণের নিয়মটা জেনে নাও:

তোমার সাইকেলের সাথে একটি ছবি তোলো। ১-২ বাক্যে লিখো, তুমি কেন সাইকেল চালাও। এই পোস্টের কমেন্টে ছবি ও লেখাটি শেয়ার করো। এরপর পোস্টটি নিজের টাইমলাইনে শেয়ার করে অন্যদেরও অংশ নিতে উৎসাহিত করো। অংশ নেয়া যাবে ১০ জুন ২০২৬ তারিখ পর্যন্ত।

ক্যাম্পেইন শেষে নির্বাচিত হবে ৩ জন। সেরা গল্পের জন্য একজন, সেরা ছবির জন্য একজন এবং সবথেকে বেশি লাইক পাওয়া একজন। এই বিজয়ীদের জন্য থাকবে লাল সবুজ সোসাইটির পক্ষ থেকে সারপ্রাইজ উপহার।

চলো, সাইক্লিংয়ের গল্প বলি। অনুপ্রাণিত করি আরো মানুষকে একটি স্বাস্থ্যকর, সবুজ ও টেকসই ভবিষ্যৎ বেছে নিতে।

03/06/2026

চলো, এক নজরে দেখে নেয়া যাক গত ১৫ দিনে আমরা কী কী করেছি।

02/06/2026

গত ১৩ ও ১৪ মে লাল সবুজ সোসাইটির আয়োজনে এবং Plan International Bangladesh এর “Space to Lead” প্রজেক্টের আওতায় অনুষ্ঠিত হয় Safeguarding and PSHEA Learning, Assessment & Action Planning Workshop।

ওয়ার্কশপজুড়ে ছিল শেখা, আলোচনা, মূল্যায়ন ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণের নানা গুরুত্বপূর্ণ মুহূর্ত। এক নজরে দেখে নিতে পারো সেই আয়োজনের কিছু বিশেষ দৃশ্য।

মে মাসজুড়ে আমাদের ময়মনসিংহ, গাজীপুর ও চট্টগ্রাম টিম প্রাণীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সচেতনতামূল...
02/06/2026

মে মাসজুড়ে আমাদের ময়মনসিংহ, গাজীপুর ও চট্টগ্রাম টিম প্রাণীদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন স্থানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। এসব কার্যক্রমে তরুণদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে প্রাণীদের প্রতি মানবিক আচরণ, নিরাপদ সহাবস্থান এবং প্রাণীকল্যাণ বিষয়ে সচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হয়।

আমরা বিশ্বাস করি, ছোট ছোট সচেতনতামূলক উদ্যোগই সমাজে বড় পরিবর্তনের ভিত্তি গড়ে তোলে। প্রাণীদের প্রতি সহমর্মিতা, দায়িত্বশীলতা এবং ইতিবাচক মনোভাব ছড়িয়ে দিতে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Address

Momtaz Noor Villa, 46, Shewrapara
Dhaka
1216

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

01771184743

Alerts

Be the first to know and let us send you an email when Lal Sabuj Society - LSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Lal Sabuj Society - LSS:

Share