07/12/2024
KHOJ BD / খোঁজ বিডি অর্গানাইজেশন এর মূল লক্ষ্য ও উদ্দেশ্য কি?
হারিয়ে যাওয়া জিনিস তার সঠিক মালিকের নিকট ফিরে পেতে সাহায্য করা।
মানুষের হারিয়ে যাওয়া যেকোনো জিনিস শুধুমাত্র মোবাইল ফোন ব্যতীত যেমন সুই,সুতা থেকে শুরু করে যাবতীয় কাগজপত্র,ডকুমেন্টস,সার্টিফিকেট,পাসপোর্ট, অথবা যেকোনো কিছুই হতে পারে, যেটি নিজের ভুলের কারণে অজান্তেই রাস্তার মধ্যে হারিয়ে যায় ,সেই সমস্ত জিনিস গুলো কে তার সঠিক মালিকের নিকট পৌঁছে দেওয়াই আমাদের অর্গানাইজেশন এর মূল লক্ষ্য।
একই সাথে ছোট বাচ্চা /বড় মানুষ অথবা মানসিক ভারসাম্যহীন কেউ হারিয়ে গেলে তাকে তার পরিবারের কাছে পৌঁছে দেওয়াই আমাদের প্রচেষ্টা।
উপরে উল্লেখিত বিষয়গুলি রাস্তার মধ্যে হারিয়ে যাওয়া জিনিস/বস্ত অথবা মানুষ যদি কোন স্বহৃদয়বান ব্যক্তি সেটির সন্ধান পেয়ে থাকেন।
এবং সেই ব্যক্তি যদি আমাদের পেইজে দেওয়া মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা সেটি আমাদের পেইজে পোস্ট করবো এবং যে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে অর্থাৎ যার হারিয়েছে তিনি আমাদের পেজটিতে ফলো দিয়ে ঘুরে আসবেন এবং দেখবেন আমরা সেই বিষয়টি নিয়ে কোন প্রকার পোস্ট করেছি কিনা।
যদি তাহার হারিয়ে যাওয়া জিনিসটা আমরা ফেসবুক পেইজ এ পোস্ট করি এবং হারানোর জিনিসের মালিক যদি দেখতে পাই দ্রুত সম্ভব আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আপনাদের হারিয়ে যাওয়া জিনিস আপনাদের হাতে তুলে দিব।
# বিঃ দ্রঃ কোন কারনে মালিক এর উপর আমাদের সন্দেহ হলে যাচাই-বাছাইয়ের জন্য আমরা সাত থেকে ১০ দিন সময় নিবো দেখবো অন্য কেউ মালিকানা দাবি করে কিনা তারপর তার হাত তুলে দিবো।
# আমাদের পেজটি আপনাদের স্বার্থে আপনারা ফেসবুক ওয়ালে শেয়ার না করে আপনার দশজন বন্ধুকে ইনবক্সে শেয়ার করুন এবং তাদেরকে বলে দিন তাদের কাছের ১০ বন্ধুকে শেয়ার করতে তারাও সেইম কাজ করবে যত শেয়ার করবেন ততই আপনাদের স্বার্থে আমাদের কাজ করতে সুবিধা হবে ধন্যবাদ সবাইকে শেয়ার করার জন্য।