নকীব পাঠক ফোরাম

নকীব পাঠক ফোরাম আমরা নকীব, আমরা আলো, আলোর মিছিলে ডাকি।
এটি নকীব পাঠক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের অফিশিয়াল পেইজ।
(1)

নকীব পাঠক ফোরাম আবিরপাড়ার জুলাই স্মৃতি স্মরণে কুইজ প্রতিযোগিতা’২০২৬-এর পুরস্কার বিতরণ। জুলাই গণঅভ্যুত্থান’২৪-এর চেতনা ও ...
16/08/2026

নকীব পাঠক ফোরাম আবিরপাড়ার জুলাই স্মৃতি স্মরণে কুইজ প্রতিযোগিতা’২০২৬-এর পুরস্কার বিতরণ।

জুলাই গণঅভ্যুত্থান’২৪-এর চেতনা ও ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে মাসিক নকীব পাঠক ফোরাম, আবিরপাড়া শাখা কর্তৃক আয়োজিত “কুইজ প্রতিযোগিতা’২০২৬”-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট পার্লামেন্টের সাবেক সভাপতি হাবিবুর রহমান রুদ্র।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবিরপাড়া মানব কল্যাণ ইসলামী পাঠাগারের সাধারণ সম্পাদক জনাব মাওলানা আব্দুল হামিদ, প্রেংকি বয়েজ চ্যানেলের সম্মানিত পরিচালক মাহমুদ এইচ এম এবং মাসিক নকীব পাঠক ফোরাম, নোয়াখালী জেলা উত্তর শাখার সদস্য এইচ এম আবদুল আজিজ।
এছাড়াও অনুষ্ঠানে মাসিক নকীব পাঠক ফোরামের দায়িত্বশীল, সদস্যবৃন্দ এবং কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ মেহরাব হোসাইন।

অনুষ্ঠানে বক্তারা জুলাই গণঅভ্যুত্থান’২৪-এর ইতিহাস, চেতনা ও তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি জ্ঞানচর্চা, পাঠাভ্যাস ও সৃজনশীল প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের ওপর গুরুত্বারোপ করেন।
পরিশেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আবিরপাড়া হাই স্কুলের নকীব বন্ধুদের আয়োজন সফল হোক।
14/08/2026

আবিরপাড়া হাই স্কুলের নকীব বন্ধুদের আয়োজন সফল হোক।

"গর্বে উঁচু হোক মাথা, আলোকিত হোক মুখ, হাসিমুখে পিতা-মাতা ভুলে যাক সব দুখ!"২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ...
11/08/2026

"গর্বে উঁচু হোক মাথা, আলোকিত হোক মুখ, হাসিমুখে পিতা-মাতা ভুলে যাক সব দুখ!"

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে মাসিক নকীব ও নকীব পাঠক ফোরামের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।

নকীব পড়তে ভিজিট করুন
masiknakeeb.com

আগস্টের নকীব আসর ও রবীন্দ্রনাথ পাঠসভা সম্পন্নবৃষ্টিভেজা শুক্রবারের সকাল। ঘড়ির কাঁটা ১০টা ছুঁতেই ধীরে ধীরে পূর্ণ হতে থাকে...
10/08/2026

আগস্টের নকীব আসর ও রবীন্দ্রনাথ পাঠসভা সম্পন্ন

বৃষ্টিভেজা শুক্রবারের সকাল। ঘড়ির কাঁটা ১০টা ছুঁতেই ধীরে ধীরে পূর্ণ হতে থাকে মাসিক নকীবের বৈঠকখানা। শহর ছুটির দিনের আড়মোড়া ভাঙার আগেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে একে একে এসে হাজির হন নকীববন্ধুরা। জাতীয় স্বর্ণপদকজয়ী হাফেজ শরীফউদ্দিন কুতুবীর কুরআনুল কারিম তেলাওয়াতের পবিত্র সুরের আবেশে শুরু হয় আগস্টের নকীব আসর। এরপর নকীব পাঠের গল্পে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো কক্ষ।

২২ শ্রাবণ রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষ্যে একপর্যায়ে আলাপের বাঁক নেয় রবীন্দ্রনাথের সাহিত্য ও চিন্তার দিকে। তরুণ কবি ও গদ্যকার মুদ্দাসসির সাজিদ পাঠ করেন রবীন্দ্রনাথের বিখ্যাত কিশোর গল্প 'ছুটি'। এই পর্যায়ে এসে আসরে অংশ নেন মাসিক নকীবের নির্বাহী সম্পাদক সাঈদ আবরার। তিনি 'ছুটি' গল্পের ফটিকের কৈশোরের চিত্রটাকে আমাদের পরাধীন কৈশোরের সাথে মিলিয়ে দেন। বলেন, ফটিক নামে প্রকৃতি লালিত এক বালক স্বভূমিচ্যুত হয়ে নাগরিক পরিবেশে কিভাবে নিজেকে বিচ্ছিন্ন ভাবতে শুরু করে এবং সেখানকার প্রতিকূল পরিস্থিতি ও প্রীতিহীন পরিবেশ তাকে অস্থির করে তোলে, যেখানে নিজেকে খাপ খাওয়াতে পারে না সে। আমাদের নিরানন্দের একাডেমিক পাঠযাত্রার সমালোচনা করে রবীন্দ্রনাথের ‘শিশুদের আনন্দময় শিক্ষাচিন্তা’ প্রসঙ্গ টেনে সাঈদ আবরার বলেন, শিক্ষার সঙ্গে আনন্দ, সৃজনশীলতা ও প্রকৃতির নিবিড় সম্পর্ক থাকা জরুরি। একই সঙ্গে অংশগ্রহণকারীদের মতামত ও আলোচনায় উঠে আসে রবীন্দ্রসাহিত্যের শক্তি, তার মানবিক আবেদন এবং কিশোর-মনস্তত্ত্বকে ধারণ করার অসাধারণ সক্ষমতার নানা দিক।

আসরজুড়ে পাঠ, আলোচনা ও পারস্পরিক ভাববিনিময়ে মুখর ছিল নকীবের বৈঠকখানা। সবশেষে চায়ের কাপে চুমুক দিতে দিতে মুলতবি ঘোষণা করা হয় আগস্টের নকীব আসরের।

এবারের নকীব আসর সঞ্চালনা করেন নকীব পাঠক ফোরাম কেন্দ্রীয় পর্ষদের পরিচালক সাঈদ হাসান।

নকীব পাঠক ফোরাম বক্সগঞ্জ শাখার আয়োজনে জুলাই স্মৃতি স্মরণে কুইজ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী সম্পন্ন।জুলাই গণঅভ্যুত্থানের...
07/08/2026

নকীব পাঠক ফোরাম বক্সগঞ্জ শাখার আয়োজনে জুলাই স্মৃতি স্মরণে কুইজ অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী সম্পন্ন।

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, ইতিহাস ও চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং শিশু-কিশোরদের জ্ঞানচর্চায় উৎসাহিত করার লক্ষ্যে এ কুইজ অলিম্পিয়াডের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। এ সময় আয়োজক, অভিভাবক, শিক্ষক ও নকীব পাঠক ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে জ্ঞানভিত্তিক এমন আয়োজন নিয়মিত করা প্রয়োজন। নকীব পাঠক ফোরাম ভবিষ্যতেও শিশু-কিশোরদের পাঠাভ্যাস, সৃজনশীলতা ও জ্ঞানচর্চা বিকাশে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানান আয়োজকরা।

বক্সগঞ্জের নকীব বন্ধুদের এ আয়োজন সফল হোক।
04/08/2026

বক্সগঞ্জের নকীব বন্ধুদের এ আয়োজন সফল হোক।

নকীব পাঠক ফোরাম ভাটারা থানার বন্ধুদের জুলাইয়ের নকীব উপহার ক্যাম্পেইন।
29/07/2026

নকীব পাঠক ফোরাম ভাটারা থানার বন্ধুদের জুলাইয়ের নকীব উপহার ক্যাম্পেইন।

নকীব পাঠক ফোরাম, দোহাজারী পৌরসভার ২০২৬ এর নতুন কমিটি গঠন সম্পন্ন। পরিচালক -মাহমুদুল্লাহ খোবাইবনির্বাহী পরিচালক - আহমদুল্...
22/07/2026

নকীব পাঠক ফোরাম, দোহাজারী পৌরসভার ২০২৬ এর নতুন কমিটি গঠন সম্পন্ন।

পরিচালক -মাহমুদুল্লাহ খোবাইব
নির্বাহী পরিচালক - আহমদুল্লাহ জামী
সহকারি পরিচালক- ওমর সায়েম

সাহিত্য পরিচালক- মুহাম্মদ সাইদ
অর্থ পরিচালক-আব্দুল্লাহ আফফান
পাঠাগার পরিচালক -কেফায়েত উল্লাহ
প্রচার পরিচালক - মোহাম্মদ ফয়সাল
ছাত্রকল্যাণ পরিচালক - নুরুল হাকিম শরীফ
নির্বাহী সদস্য - মুহাম্মদ জাবেদ
নির্বাহী সদস্য - মুহাম্মদ আয়াত
নির্বাহী সদস্য - মুহাম্মদ সাকিব

তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।

নকীব পাঠক ফোরাম খুলনা মহানগরের বন্ধুদের হামদ-নাত ও কিরাআত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে।  #নক...
15/07/2026

নকীব পাঠক ফোরাম খুলনা মহানগরের বন্ধুদের হামদ-নাত ও কিরাআত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ সম্পন্ন হয়েছে।

#নকীবআসর #মাসিকনকীব #প্রতিযোগিতা

নকীব পাঠক ফোরাম; কেন্দ্রীয় পর্ষদ - ২০২৬পরিচালক - সাঈদ হাসাননির্বাহী পরিচালক - আরাফাত শাহ আলমসহকারী পরিচালক - মাকসুদুর রহ...
13/07/2026

নকীব পাঠক ফোরাম; কেন্দ্রীয় পর্ষদ - ২০২৬

পরিচালক - সাঈদ হাসান
নির্বাহী পরিচালক - আরাফাত শাহ আলম
সহকারী পরিচালক - মাকসুদুর রহমান

Address

Purana Paltan
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when নকীব পাঠক ফোরাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to নকীব পাঠক ফোরাম:

Shortcuts

Share