19/08/2026
ক্ষুধার্তকে অন্নদান ও এতিমের মুখে হাসি ফুটানোর এক অনবদ্য মুহূর্ত! ❤️✨
আজ ১৯ আগস্ট ২০২৬, বিশ্ব মানবিক দিবস (World Humanitarian Day) উপলক্ষে NUB Social Welfare Club-এর পক্ষ থেকে 'হলান দারুস সুন্নাহ মনির উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা'-র ছোট্ট এতিম সোনামণিদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। তাদের নিষ্পাপ মুখের অমলিন হাসি আর এক চিলতে আনন্দই ছিল আমাদের আজকের এই ক্ষুদ্র আয়োজনের সবচেয়ে বড় প্রাপ্তি।
ইসলামে অন্নদান ও এতিমের যত্ন নেওয়ার তাগিদ ও ফজিলত অপরিসীম। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"সেই ব্যক্তি প্রকৃত মুমিন নয়, যে নিজে পেট পুরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে।"
— (আল-আদাবুল মুফরাদ: ১১২)
অন্য একটি হাদিসে রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন:
"যে ব্যক্তি কোনো এতিমের দায়িত্ব গ্রহণ করে, আমি এবং সে জান্নাতে এভাবে পাশাপাশি অবস্থান করব।" — এই বলে তিনি তাঁর তর্জনী ও মধ্যমা আঙুল জোড়া করে নির্দেশ করলেন।
--(সহিহ বুখারি: ৫৩০৪)
ছোট ছোট এই সামাজিক উদ্যোগগুলোর মাধ্যমেই বেঁচে থাকুক ভালোবাসা, ছড়িয়ে পড়ুক মানবিকতার আলো। আপনাদের দোয়ায় ও ভালোবাসায় NUB Social Welfare Club এভাবেই ভবিষ্যতেও যেন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে যেতে পারে।
সবাইকে আমাদের পাশে থাকার ও দোয়ার অনুরোধ রইল। 🤲