03/02/2026
বেস কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ- এর উদ্যোগে বেস কেয়ার ফাউন্ডেশন ইউকে'র কারিগরী সহযোগিতায় 'আমার স্বাস্থ্য' প্রকল্পের আওতায় পোশাক শিল্প কর্মীদের প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক কার্য্যক্রম - চলমান রয়েছে। ইতোমধ্যে, এই কার্য্যক্রমের অংশ হিসেবে পোশাক শিল্প খাতে কর্মরত ৫০০০+ ব্যক্তির প্রাথমিক স্বাস্থ্য বিষয়ক স্ক্রিনিং সম্পন্ন করা হয়েছে।
সেবা গ্রহীতারা Google Play Store থেকে 'AMAR SASTHO'' মোবাইল অ্যাপে রেজিস্ট্রেশন করে শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং কর্মস্থলে সুস্থতা বিষয়ক প্রশ্নমালা পূরণ করেছেন। পরবর্তীতে তাদের ওজন, উচ্চতা, রক্তচাপ সহ রক্ত ও প্রস্রাবের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।
'AMAR SASTHO' অ্যাপে প্রদত্ত তথ্য সমূহ এবং রক্ত ও প্রস্রাব পরীক্ষার ফলাফল সমন্বয় করে AI প্রযুক্তি ব্যবহার করে সেবা গ্রহীতাদের স্বাস্থ্য বিষয়ক পরবর্তী প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।
এছাড়াও , 'AMAR SASTHO' অ্যাপের মাধ্যমে সংগৃহীত তথ্যসমূহ ব্যবহারকারী কর্তৃক পরবর্তীতে ব্যবহারের জন্য সংরক্ষিত থাকছে, যা একটি হেলথ রেকর্ড হিসেবে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম।
Base Care Foundation Bangladesh is running the “Amar Shastho” project to support the primary health needs of readymade garment industry workers with the technical support of Base Care Foundation UK.
So far, more than 5,000 garment workers have received basic health check-ups through this programme.
Workers register on the AMAR SASTHO mobile app from the Google Play Store and answer easy questions about their physical, mental, and workplace well-being.
They then receive health checks, including weight, height, blood pressure, as well as blood and urine tests.
Using the information from the app and test results, AI technology provides personalised health advice to each user.
All health information is safely stored in the AMAR SASTHO app, allowing users to keep a digital health record for further use.