27/08/2024
❗জরুরী রেস্কিউ সেবা এবং ত্রাণ প্রয়োজন!
‼️প্রত্যন্ত গ্রামে প্রায় ৫০০টি পরিবারের জীবন ঝুঁকির মুখে!
আমাদের একটি অনলাইন টিম গতকাল রাত থেকে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা, জয়াগ ইউনিয়নের আশ্রয়কেন্দ্রে আশ্রিত একজন বন্যার্তের সাথে যোগাযোগ করছে।
এই আশ্রয়কেন্দ্র থেকে তাঁরা গতদিন পর্যন্ত ২৭ টি দলের সাথে যোগাযোগ করতে পেরেছেন আশেপাশের মানুষকে উদ্ধার করে আনার ব্যাপারে, কিন্তু কোনই লাভ হয় নি। কেউই আসে নি।
প্রাপ্ত তথ্যমতে, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত স্কুলটিতে প্রায় ২৫০০ মানুষ আশ্রয় নিয়েছেন। তাঁরা রান্নাবান্না করছে্ন, নিজেদের কাজ মোটামুটি চালিয়ে নিচ্ছেন। কিন্তু, প্রায় ৫০০টি পরিবার আশেপাশের গ্রামে আটকা পড়ে আছে কোন রকম ত্রাণ সাহায্য ছাড়া!
গ্রামাঞ্চল বলে তারা এভাবে অবহেলিত হচ্ছেন।
আশ্রয়কেন্দ্রে কোন নৌকা নেই। ওখান থেকে তাই উদ্ধারের উদ্দেশে যেতে পারছে না।
তাঁরা আশঙ্কা করছেন, উদ্ধার করা না গেলে উনাদের জীবন সংশয় হবে!
তাঁদের কন্ট্যাক্ট নাম্বারঃ
01304893979
01610-950861
আমাদের যে স্বেছাসেবী যোগাযোগ রাখছেন:
Ahmedi Modabber Sadi- 01813017942
আমাদের টিম যখন আজকে আশ্রয়কেন্দ্রের স্বেচ্ছাসেবকের সাথে যোগাযোগ করে, উনার কন্ঠস্বরে কোনই শক্তিই খুঁজে পায় নি। তাঁরা আশা হারিয়ে ফেলছেন।
প্লিজ, কোন টিম ওখানে উদ্ধারকাজে যাওয়ার বা নৌকা পাঠানোর ব্যবস্থা করুন।
"লোকেশন: জেলা: নোয়াখালী, উপজেলা: সোনাইমুড়ী,
ইউনিয়ন: জয়াগ,
গ্রাম: কালুয়াই গ্রাম, দেবপুর গ্রাম, আমকি বাজার এবং এর আশে পাশের গ্রাম, জুনুদপুর গ্রাম, জয়াগের উত্তরের অনেক বড় ভাওরকোর্ট গ্রাম, নগর পাড়া গ্রাম, মলংমুড়ি, কুলশ্রী গ্রাম, চাটখিল পৌরসভা, আমকি বাজার মহিলা মাদ্রাসা, জয়াগ কলেজ, জয়াগ প্রাইমারি এবং হাই স্কুল।"
ভিক্টিম নিজে স্থানীয়ভাবে কাজ করছেন রিলিফ নিয়ে তাদের ইউনিয়ন এ রেসকিউ টীম যায় নাই কোনো, শহরে রিলিফ লিমিটেড। আশ্রয়কেন্দ্রের বাহিরে ৪০০-৫০০ ফ্যামিলি আটকা পড়ে আছে গাড়ি/যান চলাচল না থাকায় রিচ করা যাচ্ছে না "
“জয়াগ বাজার আমাদের দুইটা আশ্রয় কেন্দ্র আছে- জয়াগ মহাবিদ্যালয় ( আশ্রয় নিয়েছে ৬০০+) ও জয়াগ প্রাথমিক বিদ্যালয়ে (আশ্রয় নিয়েছে ২০০+), পাশাপাশি গ্রাম: আমকি মহিলা আলিম মাদ্রাসা (আশ্রয় নিয়েছে ২০০+)” - আশ্রয়কেন্দ্রের একজন বন্যার্ত।
🟩এরকম আরো তথ্য আপনার জানা থাকলে কমেন্টে আমাদের জানান! আমরা যোগাযোগ করে যাচাই করব, এবং বন্যার্তদের সাথে উপযুক্ত রেস্কিউয়ার ও ত্রাণদাতাদের সংযোগ ঘটানোর চেষ্টা করব।
🟩আরো তথ্যের জন্যে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। লিংক কমেন্টে।