18/09/2026
কর্মজীবনে আমরা প্রায়ই অন্যের সাফল্য, দক্ষতা কিংবা অবস্থানের সঙ্গে নিজের তুলনা করি। কিন্তু সত্যিকারের উন্নতি শুরু হয় তখনই, যখন প্রতিযোগিতার দিকটা অন্যের কাছ থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে আনি।
প্রতিদিনের কাজ শেষে নিজেদের প্রশ্ন করিঃ
আজ আমি কি গতকালের চেয়ে একটু ভালো করেছি?
আমার কাজের মান কি আগের চেয়ে উন্নত হয়েছে?
আমি কি আমার দায়িত্বকে আরও বেশি গুরুত্ব দিয়ে পালন করছি?
উত্তরটা আমরা নিজেরাই পেয়ে যাব।
প্রতিদিন বড় পরিবর্তন সম্ভব নয়। কিন্তু প্রতিদিন অন্তত ১% উন্নতি সম্ভব। আর সেই ছোট ছোট উন্নতিই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য গড়ে দেয়।
কাজের প্রতি সিরিয়াসনেস, শেখার আগ্রহ, সময়ের মূল্য বোঝা এবং নিজের ভুল থেকে শিক্ষা নেওয়া এই অভ্যাসগুলোই একজন পেশাজীবীকে ধীরে ধীরে আরও দক্ষ ও পরিণত করে তোলে।
অন্যকে হারানোর চেষ্টা নয়; বরং প্রতিদিন নিজের আগের সংস্করণকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করাই হওয়া উচিত আমাদের লক্ষ্য।
কারণ আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগী অন্য কেউ নয় বরং আমরাই নিজের সবচেয়ে বড় প্রতিযোগী।