Dohar to Gaza

Call Contact the organization

Dohar to Gaza Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dohar to Gaza, Charitable organisation, Dohar, Dhaka.

আমরা সবাই একে অপরের পরিপূরক। আসুন আমরা অন্যের সুখে সুখি হই, অন্যের দুঃখে ব্যথিত হই।
আমরা ফিলিস্তিনের গাঁজায় অসহায় মানুষদের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন উপহার পাঠিয়ে তাদের দুঃখের সময় তাদের পাশে থাকার চেষ্টা করছি। আপনিও থাকুন তাদের পাশে।

16/07/2026

আসসালামুয়ালাইকুম,
এই বাড়িটি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকিয়া ইউনিয়নের আলদেয়ারপাড়া গ্ৰামের এক গরীব মানুষের। এই বাড়িটির মালিকের নির্ধারিত কোন আয়ের উৎস নেই। তাই আমরা চাচ্ছি আপনাদেরকে সাথে নিয়ে আমরা এই বাড়িটি মেরামতের ব্যবস্থা করবো।

এই বাড়িটি মেরামতের জন্য সাহায্য পাঠাতে পারবেন নিচের দেয়া বিকাশ নাম্বারে ও ব্যাংক একাউন্টেঃ
বিকাশ- 01772370731
ব্যাংক একাউন্টঃ
AMIL
20507770200325130
Islami Bank Bangladesh Limited
Agent Banking Branch.(Dohar,Dhaka)

12/07/2026

দেশের সকল স্বেচ্ছাসেবী সংগঠন কে তাদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি,সেই সাথে আমরাও চেষ্টা চালিয়ে যাচ্ছি তাদের পাশে থাকার জন্য ইনশাআল্লাহ

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের  কারণে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী,পটিয়া,...
11/07/2026

টানা কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রামের সাতকানিয়া, বাঁশখালী, লোহাগাড়া, চন্দনাইশ, বোয়ালখালী,পটিয়া, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, চকরিয়া , হাটহাজারী, আনোয়ারা , রাউজানসহ বেশ কয়েকটি উপজেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। এই সমস্ত এলাকায় আকস্মিক বন্যায় ও পাহাড় ধসে এখন পর্যন্ত ৩৯ জন মানুষ মৃত্যুবরণ করেছেন এবং ৭লক্ষ ৫৪ হাজারের ও বেশি মানুষ গত কয়েকদিন ধরে ঘরবন্দি হয়ে দুর্বিষহ জীবন-যাপন করতেছেন।

প্রবল স্রোতে বাড়িঘর ভেসে যাচ্ছে , এমনকি কবর পর্যন্ত ভেসে যাচ্ছে। আকস্মিক বন্যায় বাড়িঘর সব পানিতে তলিয়ে গেছে,দোকানপাট তলিয়ে বন্ধ হয়ে আছে। মানুষজন কিছু ক্রয় করতে পারছেন না , কেউ তাদের চুলা জ্বালাতে পারছেন না। কোন রকমে শুকনো খাবার খেয়ে বেঁচে আছেন চট্টগ্রামের লোকজন।

এমতাবস্থায় ঐ সমস্ত মানুষদের পাশে থাকা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তাই আমরা আপনাদেরকে পাশে নিয়ে তাদের পাশে খাবার পৌঁছে দিতে উদ্যোগ গ্ৰহণ করেছি। আপনারা আমাদের ফান্ডে অর্থ পাঠাতে পারেন নিচের বিকাশ ও ব্যাংক একাউন্টেঃ

বিকাশ- 01772370731
ব্যাংক একাউন্টঃ
AMIL
20507770200325130
Islami Bank Bangladesh Limited
Agent Banking Branch.(Dohar,Dhaka)

30/06/2026

গতকাল সন্ধ্যায় ও সবকিছু ঠিক ছিল খান ইউনিস শহরের এই ক্যাম্পে। কিন্তু রাতে ভয়াবহ হামলায় সব ধংস্ব হয়ে গেছে 😭

আসসালামু আলাইকুম,আলহামদুলিল্লাহ আল্লাহপাকের অশেষ রহমত ও বরকতের বদৌলতে আমরা আমাদের সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন ক...
25/06/2026

আসসালামু আলাইকুম,

আলহামদুলিল্লাহ আল্লাহপাকের অশেষ রহমত ও বরকতের বদৌলতে আমরা আমাদের সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কিছু উদ্যোগ গ্ৰহন করতে যাচ্ছি। আমরা ফিলিস্তিনের গাজার
পাশাপাশি আমাদের দেশে ও কাজ করতে চাচ্ছি। দোহার থেকে নবাবগঞ্জ হয়ে ধীরে ধীরে সমস্ত দেশ ও সমস্ত পৃথিবীর নির্যাতিত মুসলিমদের জন্য আমরা কাজ করার প্রাথমিক পরিকল্পনা গ্ৰহন করেছি। কীভাবে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করবো সেই লক্ষ্যে আগামীকাল ২৬শে জুন শুক্রবার বাদ আছর মালিকান্দা মেঘুলা স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে জরুরি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় আমাদের সকল সদস্যদের উপস্থিতি একান্ত কাম্য। এছাড়াও নতুন কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চান তবে আপনার উপস্থিতি একান্ত কাম্য।

আল্লাহপাক আমাদের কার্যক্রমে বারাকাহ দান করুন।

☎️ জরুরি যোগাযোগঃ

মোঃ হাসান মাহমুদঃ 01772370731
আব্দুর রহমানঃ 01942650490

পরিবারের বেঁচে যাওয়া তিন সদস্য💔
24/06/2026

পরিবারের বেঁচে যাওয়া তিন সদস্য💔

উত্তর গাজা থেকে ডাঃ মোস্তফা নাঈম এই কঙ্কালটির পেছনের গল্পটি বর্ণনা করেছেন:আজ আমাদের এক প্রতিবেশীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছ...
25/04/2026

উত্তর গাজা থেকে ডাঃ মোস্তফা নাঈম এই কঙ্কালটির পেছনের গল্পটি বর্ণনা করেছেন:

আজ আমাদের এক প্রতিবেশীর মৃতদেহ খুঁজে পাওয়া গেছে, যা মাটির নিচে চাপা পড়া এবং পচে যাওয়া অবস্থায় ছিল। উত্তর গাজা থেকে শেষবার উচ্ছেদের সময় তিনি আহত হয়েছিলেন এবং টানা তিন দিন ধরে তার রক্তক্ষরণ হচ্ছিল।

যখন তিনি বুঝতে পারলেন যে তিনি আর বাঁচবেন না এবং কেউ তার কাছে পৌঁছাতে পারবে না, তখন তিনি নিজেই নিজের ওপর মাটি টেনে দিলেন এবং সিজদাহরত অবস্থায় নিজেকে সমাহিত করলেন। এখন, তার হাড়গুলো সিজদাহর ভঙ্গিতেই খুঁজে পাওয়া গেছে।

একটি গাছের পাশে তার মৃতদেহটি পাওয়া গেছে, যেটিকে তিনি তার শেষ বিশ্রামের স্থান হিসেবে বেছে নিয়েছিলেন।

তিনি তার পরিবারের জন্য একটি চিহ্ন রেখে গিয়েছিলেন - মাটির ওপরে একটি সুতো এবং গাছের একটি ছোট ডালের সাথে তার আংটিটি বেঁধে রেখেছিলেন যাতে তারা তাকে খুঁজে পায়।

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "আলহামদুলিল্লাহ, আল্লাহপাকের অশেষ রহমতে আমাদের রমজান মাসে গাজায় খাবার বিতরণ কার্যক্রম সম্প...
15/03/2026

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "
আলহামদুলিল্লাহ, আল্লাহপাকের অশেষ রহমতে আমাদের রমজান মাসে গাজায় খাবার বিতরণ কার্যক্রম সম্পূর্ণ হয়েছে। আমাদের এই কার্যক্রমের সকল হিসাব আজকে দেয়া হয়েছে। আশা করবো আমাদের সকল দাতা ও শুভানুধ্যায়ীরা ভালোভাবে দেখবেন।

আমাদের এই কাজে বাংলাদেশ ও গাজায় থেকে যারা অর্থ, শ্রম ও পরামর্শ দিয়ে সহায়তা করেছেন আল্লাহপাক সবাইকে উত্তম প্রতিদান দান করুক 🤲।

13/03/2026

🔰🔰 আলহামদুলিল্লাহ, আল্লাহপাকের অশেষ রহমতে আমরা গাজায় ১৭ টি পরিবারের মাঝে আপনাদের দেওয়া রমজানের বাজার পৌঁছে দিয়েছি। এখনো আরো ৬-৭ টি পরিবারের মাঝে খাবার পৌঁছানো বাকি রয়েছে ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমরা তাদের মাঝে ও খাবার পৌঁছে দিব। আমাদের এবারের খাবারের প্যাকেটে ছিল চাল, রেডিমেডস্যুপ,খেজুর,জুস,পাস্তা,সস,বিস্কুট,জ্যাম,ফাউয়াল,তাহিনি,জাত্তার,হান্মাস এবং পনির। ইনশাআল্লাহ এই খাবার তারা ৭ দিন পর্যন্ত খেতে পারবেন।

🔺🔻🔺🔻
আমাদের এই কাজে যারা অর্থ, পরামর্শ ও পরিশ্রম দিয়ে সহায়তা করেছেন আল্লাহপাক সবাইকে উত্তম প্রতিদান দান করুক। বিশেষ করে আমাদের গাজার স্বেচ্ছাসেবকদের পরিশ্রমকে আল্লাহপাক কবুল করে নেক এবং তাদেরকে উত্তম প্রতিদান দান করুক।

✅👀 ইনশাআল্লাহ খুব শিঘ্রই এই ধাপে আমাদের খরচের হিসাব প্রকাশ করবো আমরা।

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "আসসালামু আলাইকুম, আমাদের ফান্ড সংগ্ৰহ শেষ হওয়ার পরও কিছু টাকা আমাদের কাছে এসেছে। আজ তা এড...
09/03/2026

"বিসমিল্লাহির রাহমানির রাহিম "
আসসালামু আলাইকুম, আমাদের ফান্ড সংগ্ৰহ শেষ হওয়ার পরও কিছু টাকা আমাদের কাছে এসেছে। আজ তা এড করে দেয়া হয়েছে। আল্লাহপাকের অশেষ রহমতে আমরা আপনাদের দেওয়া সকল টাকা দিয়ে ডলার ক্রয় সম্পূর্ণ করেছি এবং সমস্ত ডলার আমরা গাজায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ২০ রমজানের মধ্যে খাবার বিতরণ শেষ করতে চাইলে ও তা এখন আর পারছি না। কয়েকদিন গাজার বর্ডার ক্রশিংগুলো বন্ধ থাকায় এখন বাজারে খাদ্য সংকট দেখা দিয়েছে।যে সমস্ত খাবার আছে তার ও দাম অনেক বেশি। আমাদের স্বেচ্ছাসেবক জানিয়েছে ২ দিনের মধ্যে আবার বাজারে খাবার সরবরাহ হওয়ার কথা। ইনশাআল্লাহ বাজারে খাবার সরবরাহ হওয়া মাত্রই আমরা ক্রয় করে মানুষের মাঝে বিতরণ করে দিব।

এইবার আমরা আমাদের প্রতিনিধিকে বলেছি সবাইকে খাবার না দিয়ে খুঁজ-খবর নিয়ে যে সমস্ত গরীবদের ঘরে খাবার নেই তাদেরকে খাবার পৌঁছে দিতে । অনেক মধ্যবিত্ত পরিবার রয়েছে যারা চক্ষুলজ্জায় অভাবের কথা বলতে পারেন না ‌। এইবার আমাদের স্বেচ্ছাসেবকদের গুরুত্ব সহকারে বলেছি তারা যেন কিছু মধ্যবিত্তদের ঘরে ও খুঁজ নিয়ে দেখে তাদের ঘরে খাবার রয়েছে কিনা। আলহামদুলিল্লাহ তারা এমন কয়েকটি পরিবার খুঁজে ও পেয়েছে। পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবকেরা এটা ও জানতে চেষ্টা করতেছে কোন পরিবারের কি কি খাবার প্রয়োজন। আমরা চাচ্ছি আমাদের খাবারগুলো যেন মানুষ তাদের প্রয়োজনে ব্যবহার করতে পারে। তাই খুঁজ নিয়ে পরিবারগুলোকে অতিরিক্ত খাবার না দিয়ে তাদের প্রয়োজনীয় খাবার পৌঁছে দেয়ার সর্বোচ্চ চেষ্টা করতেছেন আমাদের স্বেচ্ছাসেবকেরা। সবাই আমাদের স্বেচ্ছাসেবকদের জন্য দোয়া করবেন আল্লাহপাক যেন তাদেরকে ঠিকমতো কাজগুলো সম্পূর্ণ করার তৌফিক দেন।

Address

Dohar
Dhaka

Telephone

+8801853938363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dohar to Gaza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dohar to Gaza:

Shortcuts

Share