15/01/2026
পঞ্চগড়-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের বিরুদ্ধে একাত্তর টিভির মানহানিকর রিপোর্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ!
নাগরিক প্ল্যাটফর্ম গণমুক্তি মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের স্ত্রী ড. সোনিয়া জামান খানের সম্পদ নিয়ে গত ১৩ জানুয়ারি ২০২৬ তারিখে একাত্তর টেলিভিশনে যে প্রতিবেদন প্রচার করা হয়েছে, তা কেবল মিথ্যাই নয়, বরং চরম আইনি অজ্ঞতা এবং উদ্দেশ্যপ্রণোদিত মানহানি।
একটি বিশেষ মহলের গণবিরোধী এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে #৭১টিভি-তে একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং তাঁর পরিবারের বিরুদ্ধে কাল্পনিক ‘সম্পদ গোপনের’ অভিযোগ তুলে যে ষড়যন্ত্র চলছে, তা প্রতিহত করবে গণমুক্তি মঞ্চ। একজন দেশপ্রেমিক নাগরিক এবং জনমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলস জননেতাকে ‘প্রতারক’ সাজিয়ে রিপোর্ট করার পরিণাম হবে আইনি লড়াই।
আয়কর আইন সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকলে কোনো বস্তুনিষ্ঠ সংবাদমাধ্যম এমন রিপোর্ট করার সাহস পেত না।
মিডিয়াকে বলছি — বাংলাদেশকে অস্থিতিশীল করতে বানোয়াট খবর প্রচার করবেন না।
সস্তা জনপ্রিয়তার জন্য হলুদ সাংবাদিকতা বন্ধ করুন!
তথ্যের সত্যতা যাচাই করে সংবাদ পরিবেশন করুন।
প্রকৃত সত্য কী? জেনে নিন এবং শেয়ার করুন:
১. আইনি অজ্ঞতা নাকি মিথ্যাচারী শয়তানি?
আয়কর আইন ২০২৩ অনুযায়ী, কোনো ব্যক্তি যদি বছরে ১৮২ দিনের কম বাংলাদেশে থাকেন, তবে তিনি 'অনিবাসী' (Non-Resident)। জনাব জমিরের স্ত্রী ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সিনিয়র কোর্টসের একজন এনরোলড সলিসিটর এবং তিনি বছরের অধিকাংশ সময় যুক্তরাজ্যে অবস্থান করেন। আইন অনুযায়ী, একজন অনিবাসী করদাতা কেবল বাংলাদেশে থাকা সম্পদই তাঁর রিটার্নে দেখাতে বাধ্য। তাঁর রিটার্নে দেখানো ১৫.৩৪ লক্ষ টাকা তাঁর বাংলাদেশের স্থানীয় সম্পদ, যা সম্পূর্ণ বৈধ।
২. স্বচ্ছতার অনন্য দৃষ্টান্তকে 'জালিয়াতি' বানানোর চেষ্টা!
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, হলফনামায় প্রার্থীর নিজের ও পরিবারের দেশ-বিদেশের সব সম্পদের হিসাব দিতে হয়। জনাব মুহাম্মদ নওশাদ জমির চাইলে তাঁর স্ত্রীর বিদেশের সম্পদ লুকিয়ে রাখতে পারতেন, কারণ তাঁর স্ত্রীর আয়কর নথিতে তা নেই। কিন্তু তিনি একজন সৎ নাগরিক হিসেবে হলফনামায় তাঁর স্ত্রীর যুক্তরাজ্যের ৮ কোটি টাকা মূল্যের ফ্ল্যাটের কথা স্পষ্টভাবে উল্লেখ করেছেন। যা আয়কর আইনে বাধ্যতামূলক ছিল না, তা তিনি হলফনামায় দেখিয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করেছেন।
৩. ৭১ টিভির বিভ্রান্তি না ইচ্ছাকৃত ডিসইনফরমেশন:
Ekattor TV এই স্বচ্ছতাকেই ‘গোঁজামিল’ হিসেবে প্রচার করছে। তারা ট্যাক্স রিটার্নের স্থানীয় সম্পদের (১৫.৩৪ লাখ টাকা) সাথে হলফনামার মোট সম্পদের তুলনা করে জনগণকে বিভ্রান্ত করছে। নির্বাচনের পূর্বে একটি জাতীয় সংবাদমাধ্যমে এমন খবর রটানো স্রেফ অজ্ঞতা নয়, উদ্দেশ্যপ্রণোদিত চরিত্রহনন!
আমাদের দাবি: জনাব মুহাম্মদ নওশাদ জমিরের মতো একজন সুশিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের রাজনীতিবিদের বিরুদ্ধে এই ধরণের মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচারের জন্য ৭১ টিভিকে অবিলম্বে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাইতে হবে এবং এই মিথ্যা প্রতিবেদন প্রত্যাহার করতে হবে।
অন্যায় ও অবিচারকে একতাবদ্ধভাবে রুখে দিন। ইনসাফের দাবিতে একতার শক্তিতে বলীয়ান হয়ে আমরা ফ্যাসিবাদী হাসিনাকে উৎখাত করেছি। জনগণকে সাথে নিয়ে গণতন্ত্রের জন্য ক্যান্সাররূপী হলুদ সাংবাদিকতার বিষদাঁতও আমরা উপড়ে ফেলব, ইনশাআল্লাহ!
—মিডিয়া উইং, গণমুক্তি মঞ্চ / Progressive Liberation Platform (PLP)
#মুহাম্মদনওশাদজমির #একাত্তরটিভি #হলুদসাংবাদিকতা #মানহানি #গণমুক্তিমঞ্চ #পিএলপি #বিএনপি #পঞ্চগড় #নির্বাচন
(মূল নিউজ ও সাপোর্টিং ডকুমেন্ট কমেন্টে)
***
The Progressive Liberation Platform (PLP), also known as GonoMukti Moncho, strongly condemns the misleading and defamatory report broadcast by 71 TV (Ekattor TV) on January 13, 2026, regarding the wealth declaration of the spouse of our founding member and BNP International Affairs Secretary, Barrister Muhammad Nawshad Zamir.
The PLP observes that the report is a result of either gross legal ignorance or a deliberate attempt at character assassination. The "discrepancy" alleged by 71 TV reflects a failure to understand the Income Tax Act 2023:
Legal Status: Mr. Zamir’s spouse, Dr. Sonia Zaman Khan, is a Senior Solicitor of the Senior Courts of England and Wales and a PhD scholar. Since she resides in the UK for more than 182 days a year, she is classified as a "Non-Resident" for tax purposes in Bangladesh.
Tax Compliance: Under Bangladeshi law, non-residents are only required to disclose local assets in their tax returns. The BDT 15.34 lakh mentioned in her return represents her local savings, which is entirely consistent with the law.
Unmatched Transparency: In an act of unparalleled transparency, Barrister Zamir voluntarily disclosed his wife’s UK property (market value BDT 8 Crore) in his election affidavit to the Election Commission, even though it was not legally required in her Bangladesh tax return.
Labeling this exemplary honesty as "fraud" is a classic example of yellow journalism. The PLP demands that Ekattor TV immediately retract this baseless report and issue a public apology. We stand firm against such "media fascism" and will pursue legal action to protect the dignity of our members and the integrity of the democratic process.
—The Media Wing, Progressive Liberation Platform (PLP) / গণমুক্তি মঞ্চ
***
The original news published by and supporting evidence debunking the disinformation is in comments.
For those who want to verify our claim, here are further details on Mr. Zamir's spouse:
Full Name: Sonia Zaman Khan
SRA ID: 465084
Admission Date: October 1, 2007
Current Status: Practising Solicitor (Authorized to practice law in England and Wales).
Firm/Practice: Director and Owner of "Dr Sonia Khan Solicitors" and "Gens Legis Ltd," London.
Academic: PhD from SOAS, University of London; Author of 'The Politics and Law of Democratic Transition' (Routledge).