বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা ঢাকা জেলায় পড়ুয়া বিরল উপজেলার শিক্ষার্থীদের একটি সংগঠন

আসসালামু আলাইকুম।বিগত ইফতার প্রোগ্রাম ও মিলনমেলায় ২০২৬ সালের জন্য এক বছরের মেয়াদে আমাদের বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢা...
25/04/2026

আসসালামু আলাইকুম।

বিগত ইফতার প্রোগ্রাম ও মিলনমেলায় ২০২৬ সালের জন্য এক বছরের মেয়াদে আমাদের বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা। এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায়, গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা–এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আজ সেই নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরতে আমরা প্রকাশ করছি আমাদের “ফটোকার্ড”।

একটি সুন্দর ও আদর্শ উপজেলা বিনির্মাণে এবং ঢাকায় অবস্থানরত বিরলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ নিরলসভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

নবগঠিত কমিটির সকল সদস্যদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আমাদের প্রাণের এই সংগঠনের পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 🤍

আসসালামু আলাইকুম 🌿আগামী এক বছরের জন্য বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা।–এর পূর্ণাঙ্গ কমিটি ২০২৬ গঠন করা হয়েছে। সকলের আশ...
08/04/2026

আসসালামু আলাইকুম 🌿

আগামী এক বছরের জন্য বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা।–এর পূর্ণাঙ্গ কমিটি ২০২৬ গঠন করা হয়েছে। সকলের আশা থাকবে—কমিটিকে সহযোগিতা করে বিরল উপজেলার উন্নয়নের অংশীদার হবেন।

বিরল উপজেলা থেকে ঢাকা জেলায় আগত সকল শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনের সাফল্য ও অগ্রগতি কামনা করছি।

কমিটির সকলের জন্য আন্তরিক শুভকামনা। ✨

আসসালামু আলাইকুম।তাক্কাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম - আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন।বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ...
20/03/2026

আসসালামু আলাইকুম।

তাক্কাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম - আল্লাহ আমাদের ভালো কাজগুলো কবুল করুন।

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর পক্ষ থেকে সকলকে ঈদ মুবারক।

বিরল উপজেলা থেকে আগত ক্ষুদে শিক্ষার্থীদের সাথে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর ইফতার।
10/03/2026

বিরল উপজেলা থেকে আগত ক্ষুদে শিক্ষার্থীদের সাথে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর ইফতার।

আসসালামু আলাইকুম।বিরল উপজেলা থেকে আগত এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী জাতীয় গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণ করতে ৬ মার্চ ঢাকায় আসে। ...
09/03/2026

আসসালামু আলাইকুম।

বিরল উপজেলা থেকে আগত এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী জাতীয় গণিত উৎসব ২০২৬-এ অংশগ্রহণ করতে ৬ মার্চ ঢাকায় আসে। তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকার ব্যবস্থা করা হয়। সেহরির সময় সবাই একসাথে সেহরি করার পর তাদের সাথে কিছু সময় গল্প ও আড্ডায় কাটানো হয়, যা ছিল খুবই আনন্দময় ও অনুপ্রেরণামূলক একটি মুহূর্ত।

বিরলের এই মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করুক—এই দোয়া ও প্রত্যাশা জানায় বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা।

আলহামদুলিল্লাহ 🤍আজকের ইফতারি প্রোগ্রাম শেষে মাগরিব নামাজের পর উপস্থিত সকলের সম্মতিক্রমে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাক...
06/03/2026

আলহামদুলিল্লাহ 🤍

আজকের ইফতারি প্রোগ্রাম শেষে মাগরিব নামাজের পর উপস্থিত সকলের সম্মতিক্রমে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা-এর নতুন কমিটি চূড়ান্ত করা হয়।

নতুন কমিটিতে—

🔹 সভাপতি: মো: নাঈম চৌধুরী
মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়

🔹 সাধারণ সম্পাদক: মো. আরমান আজিজ
চতুর্থ বর্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়

উপস্থিত সিনিয়র সদস্যগণ এই কমিটি অনুমোদন করেন।

নতুন কমিটির জন্য আন্তরিক শুভকামনা রইলো। আশা করি তাদের নেতৃত্বে বিরল উপজেলার শিক্ষার্থীদের জন্য সংগঠনটি আরও শক্তিশালী ও কার্যকর ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ। ✨

আসসালামু আলাইকুম।বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর উদ্যোগে আজ একটি সুন্দর ও আন্তরিক ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠ...
06/03/2026

আসসালামু আলাইকুম।

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর উদ্যোগে আজ একটি সুন্দর ও আন্তরিক ইফতার আয়োজন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. মোঃ নজরুল ইসলাম (ঢাকা মেডিকেল কলেজ) এবং সিনিয়র সদস্য রায়হান বাবু। এছাড়াও বিরল উপজেলা থেকে ঢাকা জেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত নবীন থেকে শুরু করে প্রবীণ অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ইফতারের আয়োজন ছিল বেশ সমৃদ্ধ। ইফতারের আইটেম হিসেবে ছিল খেজুর, আনারস, বরই, আঙ্গুর, পেয়ারা, গাজর, শসা ও শরবত। পাশাপাশি সবার জন্য বিশেষভাবে পরিবেশন করা হয় স্পেশাল মুরগির তেহারী। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি অত্যন্ত সুন্দর ও আনন্দময় পরিবেশে সম্পন্ন হয়।

ইফতারের পর বর্তমান সভাপতি সজীব কুমার দেবশর্মা উপস্থিত সবাইকে মাগরিবের নামাজ শেষে পুনরায় একত্রিত হওয়ার আহ্বান জানান। নামাজ শেষে ডা. নজরুল ইসলাম উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ ও বাস্তবধর্মী বক্তব্য প্রদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে বিরল উপজেলার শিক্ষার্থীদের আরও মনোযোগী ও দায়িত্বশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে সভাপতি নতুন কমিটি গঠনের বিষয়টি উত্থাপন করেন এবং উপস্থিতদের মধ্যে কেউ সভাপতি বা সাধারণ সম্পাদক পদে আগ্রহী কি না জানতে চান। তেমন সাড়া না পাওয়ায় সিনিয়র সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করেন। এরপর উপস্থিত সবার কাছে কোনো আপত্তি আছে কি না জানতে চাইলে সবার সম্মতিক্রমে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক চূড়ান্ত করা হয়।

সময় স্বল্পতার কারণে আজ গঠনতন্ত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা সম্ভব হয়নি। তবে পরবর্তী মিটিংয়ে গঠনতন্ত্র অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দিনব্যাপী এই সুন্দর আয়োজনটি মূলত সিনিয়র সদস্যদের আন্তরিক সহযোগিতা ও অবদানের কারণেই সম্ভব হয়েছে। এতে উপস্থিত সকল শিক্ষার্থীই অত্যন্ত আনন্দিত ও উৎসাহিত হয়েছেন। একই উপজেলার শিক্ষার্থীদের এমন মিলনমেলা ভবিষ্যতেও নিয়মিতভাবে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা সকলের।

আজ মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-২ আসনের জননেতা সাদিজ রিয়াজ চৌধুরী (পিনাক) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিরল উপজেলা শি...
27/02/2026

আজ মাননীয় সংসদ সদস্য, দিনাজপুর-২ আসনের জননেতা সাদিজ রিয়াজ চৌধুরী (পিনাক) মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা-এর সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) সহ বিভিন্ন প্রতিষ্ঠানের একঝাঁক শিক্ষার্থী।

সাক্ষাৎকালে শিক্ষার্থীরা মাননীয় সংসদ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ফুলের তোড়া প্রদান করেন। একই সাথে আগামী ৬ই মার্চ বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা আয়োজিত ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য তাকে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রদান করা হয়।

মাননীয় সংসদ সদস্য শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সবাইকে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ রইল।

আসসালামু আলাইকুম 🌙📢 বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা–এর পক্ষ থেকে সকলকে আন্তরিক আমন্ত্রণ।আগামী ০৬ মার্চ ২০২৬, শুক্রবার📍...
26/02/2026

আসসালামু আলাইকুম 🌙

📢 বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা–এর পক্ষ থেকে সকলকে আন্তরিক আমন্ত্রণ।

আগামী ০৬ মার্চ ২০২৬, শুক্রবার
📍 কার্জন হল প্রাঙ্গণে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর উদ্যোগে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিরল উপজেলা থেকে ঢাকায় পড়তে আসা সকল সিনিয়র, জুনিয়র ও ব্যাচমেটদের উপস্থিতি একান্তভাবে কাম্য।

🗣️ ইফতারের পাশাপাশি থাকবে—

আমাদের পরবর্তী কমিটি গঠন নিয়ে আলোচনা

সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন বিষয়ক আলোচনা

এবং একটি বিশেষ চমক ঘোষণা 🎉

আপনাদের সক্রিয় উপস্থিতি আমাদের আয়োজনকে সার্থক ও প্রাণবন্ত করে তুলবে।

সকলের দোয়া ও অংশগ্রহণ কামনা করছি।

আমন্ত্রণে—
সজীব কুমার দেবশর্মা
সভাপতি

মো: নাঈম চৌধুরী
সাধারণ সম্পাদক

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত প্রার্থী জনাব মোঃ সাদিক রিয়াজকে বিরল উপজে...
14/02/2026

🎉 শুভেচ্ছা ও অভিনন্দন 🎉

১৩তম জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-২ আসন থেকে নির্বাচিত প্রার্থী জনাব মোঃ সাদিক রিয়াজকে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা-এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

নতুন বাংলাদেশ গঠনে এবং বিরল উপজেলার সার্বিক উন্নয়নে তিনি আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবেন—এই প্রত্যাশা রাখি।

বিরলের উন্নয়ন, শিক্ষার প্রসার এবং তরুণ সমাজের অগ্রযাত্রায় তাঁর বলিষ্ঠ নেতৃত্ব কামনা করি।

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর সদস্যদের সাথে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সম্মানিত শিক্ষক মো: গোলাম সার...
31/10/2025

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর সদস্যদের সাথে বিরল সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সম্মানিত শিক্ষক মো: গোলাম সারোয়ার স্যার এবং আগত ছাত্রদের রাত্রীকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, জাতীয় শহীদ মিনার, ঢাকা মেডিকেল এবং বুয়েট ভ্রমনকালে এক মিলনমেলা।

উপস্থিত ছিলেন বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর সভাপতি সজীব কুমার দেবশর্মা, সাধারণ সম্পাদক মো: নাঈম চৌধুরী সহ আরো অনেকে।

Address

Dhaka University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share