বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা ঢাকা জেলায় পড়ুয়া বিরল উপজেলার শিক্ষার্থীদের একটি সংগঠন

16/07/2026
15/07/2026

দ্বিতীয় ম্যাচ এর উইনিং মোমেন্ট যখন ব্যাটিং দলের দরকার ছিলো লাস্ট ১ বল এ ৪ রান...

আসসালামু আলাইকুম।গত ৯ জুলাই ২০২৬ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর সদস্যদের মিলনমেলার সমাপ্তি ঘটে একটি প্রাণবন...
13/07/2026

আসসালামু আলাইকুম।

গত ৯ জুলাই ২০২৬ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর সদস্যদের মিলনমেলার সমাপ্তি ঘটে একটি প্রাণবন্ত রাত্রিকালীন ফুটবল ম্যাচের মাধ্যমে। খেলাটি সবার মাঝে আনন্দ, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধনের এক সুন্দর পরিবেশ সৃষ্টি করে।

ভবিষ্যতে বিরল উপজেলার সকল শিক্ষার্থীকে নিয়ে নিয়মিত রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। এমন আয়োজন একদিকে যেমন পারস্পরিক পরিচয় ও বন্ধনকে আরও দৃঢ় করবে, অন্যদিকে শারীরিক সুস্থতা ও বিনোদনেরও একটি চমৎকার মাধ্যম হিসেবে কাজ করবে।

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা শিক্ষার্থীদের জন্য ইতিবাচক, অংশগ্রহণমূলক ও কল্যাণমুখী কার্যক্রম পরিচালনায় প্রতিশ্রুতিবদ্ধ। এই পথচলায় আপনাদের আন্তরিক সহযোগিতা ও পাশে থাকা একান্ত কাম্য।

ধন্যবাদ। ⚽🤍

আসসালামু আলাইকুম।গত ৯ জুলাই ২০২৬ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা-এর উদ্যোগে বিরল উপজেলা থেকে ঢাকা জেলায় পড়তে আস...
12/07/2026

আসসালামু আলাইকুম।

গত ৯ জুলাই ২০২৬ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা-এর উদ্যোগে বিরল উপজেলা থেকে ঢাকা জেলায় পড়তে আসা নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বিশেষ গেমস সেশনের আয়োজন করা হয়।

উক্ত আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের শিক্ষার্থী ফাহমিদা আফরোজ অনন্যা বিজয়ী হিসেবে পুরস্কার অর্জন করেন। তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

ভবিষ্যতে নারী শিক্ষার্থীদের জন্য আরও বৈচিত্র্যময় ও অংশগ্রহণমূলক আয়োজন করার পরিকল্পনা রয়েছে। আমাদের সকল নারী শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য।

ধন্যবাদ। 🌸

আসসালামু আলাইকুম।গত ৯ জুলাই ২০২৬ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর উদ্যোগে বিরল উপজেলা থেকে ঢাকা জেলায় উচ্চশিক...
11/07/2026

আসসালামু আলাইকুম।

গত ৯ জুলাই ২০২৬ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা এর উদ্যোগে বিরল উপজেলা থেকে ঢাকা জেলায় উচ্চশিক্ষার উদ্দেশ্যে আগত নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে নবীন বরণ করা হয়।

এ বছর বিরল উপজেলা থেকে উচ্চশিক্ষার জন্য ভর্তি হয়েছেন—

মোঃ নাহিদুজ্জামান নিয়াজ — বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (BUET) (HSC 2025)

ফাহমিদা আফরোজ অনন্যা — ঢাকা বিশ্ববিদ্যালয় (DU) (HSC 2025)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সামনে তাদেরকে ক্রেস্ট প্রদান করে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা নবীন এই দুই শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ, শিক্ষাজীবনের সফলতা এবং সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে।

সবার জন্য শুভকামনা। 🌸

আসসালামুয়ালাইকুম,গতকাল (০৯ ই জুলাই, ২০২৬) বোটানি ডিপার্টমেন্ট, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সামনে অনুষ্ঠিত হলো বিরল...
10/07/2026

আসসালামুয়ালাইকুম,
গতকাল (০৯ ই জুলাই, ২০২৬) বোটানি ডিপার্টমেন্ট, কার্জন হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এর সামনে অনুষ্ঠিত হলো বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা কর্তৃক আয়োজিত এক প্রাণবন্ত শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল। 🏆

খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি ভ্রাতৃত্ব, ঐক্য, নেতৃত্ব এবং পারস্পরিক সৌহার্দ্যের এক অনন্য বন্ধন তৈরি করে। সেই বন্ধনেরই এক চমৎকার উদাহরণ ছিল গতকালের এই টুর্নামেন্ট।

🔹 Team-A এর অধিনায়ক: Joyanto Roy
🔹 Team-B এর অধিনায়ক: M. Arman Aziz

দুই দলের খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স, দারুণ স্পোর্টসম্যানশিপ এবং শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনায় ভরপুর ছিল প্রতিটি ম্যাচ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে অনুষ্ঠিত ৩ ম্যাচের সিরিজে Team-A পরপর 2 টা ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 🏆🎉

অভিনন্দন Team-A-এর সকল খেলোয়াড়কে এবং আন্তরিক শুভেচ্ছা Team-B-কে তাদের দুর্দান্ত লড়াইয়ের জন্য। জয়-পরাজয় খেলাধুলারই অংশ, কিন্তু অংশগ্রহণ, বন্ধুত্ব ও সুন্দর স্মৃতিই সবচেয়ে বড় অর্জন।

❤️ সবাইকে আন্তরিক ধন্যবাদ, যারা মাঠে উপস্থিত থেকে কিংবা অন্যভাবে এই আয়োজনকে সফল করেছেন।

28/05/2026

আসসালামু আলাইকুম।

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
“ঈদ মোবারক”

ত্যাগের এই মহিমান্বিত উৎসব আপনাদের জীবনে বয়ে আনুক আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। পরিবার-পরিজনের সঙ্গে কাটুক সুখময় প্রতিটি মুহূর্ত, আর সবার জীবন ভরে উঠুক অনাবিল প্রশান্তিতে।

শুভেচ্ছান্তে,

মোঃ নাঈম চৌধুরী
সভাপতি

মোঃ আরমান আজিজ
সাধারণ সম্পাদক

বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা।

আসসালামু আলাইকুম।বিগত ইফতার প্রোগ্রাম ও মিলনমেলায় ২০২৬ সালের জন্য এক বছরের মেয়াদে আমাদের বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢা...
25/04/2026

আসসালামু আলাইকুম।

বিগত ইফতার প্রোগ্রাম ও মিলনমেলায় ২০২৬ সালের জন্য এক বছরের মেয়াদে আমাদের বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা। এর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্ধারণ করা হয়। তারই ধারাবাহিকতায়, গত ৮ এপ্রিল ২০২৫ তারিখে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা–এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

আজ সেই নবগঠিত কমিটির পরিচিতি তুলে ধরতে আমরা প্রকাশ করছি আমাদের “ফটোকার্ড”।

একটি সুন্দর ও আদর্শ উপজেলা বিনির্মাণে এবং ঢাকায় অবস্থানরত বিরলের শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ নিরলসভাবে কাজ করে যাবে, ইনশাআল্লাহ।

নবগঠিত কমিটির সকল সদস্যদের জন্য রইলো আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।
আমাদের প্রাণের এই সংগঠনের পাশে থাকুন, সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 🤍

আসসালামু আলাইকুম 🌿আগামী এক বছরের জন্য বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা।–এর পূর্ণাঙ্গ কমিটি ২০২৬ গঠন করা হয়েছে। সকলের আশ...
08/04/2026

আসসালামু আলাইকুম 🌿

আগামী এক বছরের জন্য বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা।–এর পূর্ণাঙ্গ কমিটি ২০২৬ গঠন করা হয়েছে। সকলের আশা থাকবে—কমিটিকে সহযোগিতা করে বিরল উপজেলার উন্নয়নের অংশীদার হবেন।

বিরল উপজেলা থেকে ঢাকা জেলায় আগত সকল শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনের সাফল্য ও অগ্রগতি কামনা করছি।

কমিটির সকলের জন্য আন্তরিক শুভকামনা। ✨

Address

Dhaka University
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিরল উপজেলা শিক্ষার্থী সংসদ, ঢাকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share