31/05/2026
ঈদ ছুটি শেষ, সোমবার থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক ও শেয়ারবাজার
>>>>>>>>>>
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে সোমবার থেকে দেশের সরকারি-বেসরকারি অ~ফিস, আ~দালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবা~জারে নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।
ঈদের ছুটির কারণে দীর্ঘ বিরতির পর কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। একইসঙ্গে সব ব্যাংকে স্বাভাবিক লেনদেন চালু হবে এবং ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।
রাজধানীমুখী মানুষের ফিরতি যাত্রা ইতোমধ্যে শুরু হওয়ায় ঢাকার সড়কে যানবাহনের চাপ বাড়ছে। তবে সংশ্লিষ্টদের ধারণা, ঈদের পর প্রথম কর্মদিবসে কর্মব্যস্ততা কিছুটা কম থাকতে পারে। যদিও ছুটির পর জমে থাকা প্রশাসনিক, আর্থিক ও বাণিজ্যিক কার্যক্রমের কারণে সপ্তাহজুড়ে ব্যস্ততা ধীরে ধীরে বৃদ্ধি পাবে।