12/06/2026
বিনিয়োগের নতুন ভাষা এখন পানি, রিসাইক্লিং ও জলবায়ু সহনশীলতা। পানি ব্যবস্থাপনা, রিসাইক্লিং ও সার্কুলার ইকোনমি এখন বিনিয়োগ অনুমোদন ও অর্থনৈতিক অঞ্চল পরিকল্পনার গুরুত্বপূর্ণ মানদণ্ড। বিশেষ করে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (NSEZ) পানি নিরাপত্তা থাকে পরিকল্পনার কেন্দ্রে।
মুহুরী রিজার্ভয়ার থেকে সারফেস ওয়াটার সরবরাহ, ভূগর্ভস্থ পানির নির্ভরতা কমানো, ২১২ একর জলাধারে বৃষ্টির পানি সংরক্ষণ, প্রতিদিন ৪৮ মিলিয়ন লিটার ক্ষমতার কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা CETP, 3R নীতি, পানি-দক্ষ শিল্পকে অগ্রাধিকার, জলাবদ্ধতা ঠেকাতে খাল পুনঃখনন ও স্লুইস গেটের সক্ষমতা বাড়ানো—সব মিলিয়ে বার্তাটি পরিষ্কার: বাংলাদেশ আর পানিকে খরচযোগ্য সম্পদ হিসেবে দেখার জায়গায় নেই। টেকসই পানি ব্যবস্থাপনা এখন আর কোনো বিকল্প নয়, এটি আমাদের অস্তিত্বের শর্ত।
ভূপৃষ্ঠের পানি সুরক্ষিত করা, ভূগর্ভস্থ পানির ব্যবহার সীমিত করা, নিষ্কাশন ব্যবস্থা সম্প্রসারণ এবং জলবায়ু-সহনশীল অবকাঠামো নির্মাণ প্রসঙ্গে বিজনেস স্ট্যান্ডার্ডকে দেওয়া Bangladesh Investment Development Authority - BIDA ও Bangladesh Economic Zones Authority -BEZA-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী’র বিশেষ সাক্ষাৎকার পড়ুন কমেন্টে দেয়া লিঙ্কে।