সাইবার ২১ We Protect Bangladesh

সাইবার ২১ We Protect Bangladesh সাইবার ২১ We Protect Bangladesh
Cyber 21 We Protect Bangladesh

14/06/2026

আর্জেন্টিনা জিতলেই প্যানাল্টির দোষ! ব্রাজিল খেলেও জিততে পারে না। প্যানাল্টিও পায় না। প্রবাদ আছে 'নাচতে না জানলে উঠান বাকা'। ফিফাকে বলেন, প্যানাল্টি তুলে দিতে? ওই হেডমও নাই। আছে শুধু সমীকরণ, সমীকরণ আর সমীকরণ 🫢

13/06/2026

আদ দ্বীন হাসপাতাল হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত সরকারের ঠিক না বেঠিক সাধারণ জনগণ হিসেবে আপনার মত কি ?

শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজারে অটোরিকশা থামিয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা করার অভিযোগ ...
13/06/2026

শুক্রবার রাতে চট্টগ্রামের লালখান বাজারে অটোরিকশা থামিয়ে জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে মারধর ও হেনস্তা করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। ঢাকা প্রিমিয়ার লিগ খেলে বিমানবন্দর থেকে বাসায় ফেরার পথে তাঁকে গলা চেপে ধরে গাড়িতে তোলার চেষ্টা করা হয় এবং লাঠি ও পাইপ দিয়ে মারধর করা হয়। পরিচয়পত্র দেখানোর পরেও মারধর অব্যাহত রাখা হয় বলে জানান নাঈম। ঘটনায় এসআই শফিকুল ইসলামসহ তিনজনকে খুলশী থানা থেকে ক্লোজড করা হয়েছে এবং মারধর ও অপহরণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে।

নাঈম হাসান বলেন, থামাতেই কয়েকজন ডিবি পুলিশ পরিচয়ে চালকের কাছ থেকে কাগজপত্র নিয়ে নেন। এরপর তাঁকে নামিয়ে গলায় ধাক্কা দিয়ে পুলিশের গাড়িতে তোলার চেষ্টা করা হয়। তখন তিনি নিজেকে জাতীয় দলের ক্রিকেটার হিসেবে পরিচয় দেন, পরিচয়পত্রও দেখান। তবু তাঁকে ঘটনাস্থলে থাকা খুলশী থানার এসআই শফিকুল ইসলাম হাতে থাকা লাঠি দিয়ে কোমরে আঘাত করতে থাকেন। পুলিশের ওই এসআইয়ের সঙ্গে সাদা পোশাকে থাকা (পুলিশের সোর্স সোহেল) এক ব্যক্তিও হাতে থাকা পাইপ দিয়ে পেটান বলে জানান নাঈম হাসান।

08/06/2026
08/06/2026

বাংলাদেশে ড্রোন ও সামরিক প্রযুক্তির কারখানা করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক!! 🇧🇩🇹🇷

"দাদাবাবুদের অন্তর জ্বালা অলরেডি শুরু" 😆

06/06/2026

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আবারো 'জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর' করার প্রস্তাব করেছিলো মন্ত্রিসভা।

জনগণের অর্থের অপচয় রোধে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 👏

04/06/2026

আবাসিক বিদ্যুৎ বিলের রেটে ৭৫ ইউনিট পর্যন্ত বাড়তি দাম প্রত্যাহার করা হয়েছে।

12/05/2026

"এআই ক্যামেরায় মামলা,
জরিমানা না দিলে, আসবে গ্রেফতারি পরোয়ানা"

10/05/2026

এমন কিছু যেন না করি যার কারনে আমাদের হাত-পা কিয়ামতের ময়দানে আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দেয়।

04/05/2026

ঢাকা শহরকে যানজটমুক্ত ইউরোপের আদলে গড়ে তুলতে হলে নিম্নোক্ত কম বাজেটের পয়েন্টগুলো অনুসরণ করতে হবে:-
১:- ঢাকা শহরের সড়ক ও ফুটপাত থেকে হকার উচ্ছেদ করতে হবে এবং হকারদেরকে ওয়ার্ড ভিত্তিক নির্দিষ্ট খোলা মাঠে পুনর্বাসন করতে হবে।প্রত্যেক হকারকে দিন প্রতি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সিটি কর্পোরেশনকে পরিশোধ করতে হবে।
২:- ডিজেল চালিত যানবাহন ঢাকা শহর থেকে উঠিয়ে দিতে হবে।
৩:- অটোরিকশা সড়ক থেকে উঠিয়ে দিতে হবে।
৪:- তিন বছরের জন্য সরকারীভাবে private car import বন্ধ রাখতে হবে এবং ঢাকায় চলাচলকারী private car এর উপর ট্যাক্স বৃদ্ধি করতে হবে।
৫:- ঢাকা শহরের মধ্যে থাকা বাস, ট্রাক টার্মিনালগুলো ঢাকা শহরের পাশ্ববর্তী স্থানে স্থান্তর করতে হবে।
৬:- ট্রাফিক ব্যবস্থা ডিজিটাইলজ করতে হবে এবং আইন অমান্য কারীদেরকে জরিমানা আদায় করাসহ আইনের আওতায় আনতে হবে।
৭:- ঢাকা শহরের সকল সড়ক, ফুটপাত, ডিভাইডার, ফুটওভার ব্রিজ, ফ্লাইওভারগুলো নতুনভাবে মেরামত করতে হবে এবং সড়কের ডিভাইডারের মধ্য দিয়ে ফুলের গাছসহ বিভিন্ন ধরনের গাছ রোপণ করতে হবে।
৮:- ঢাকা শহরে পর্যায় ক্রমে ৫০০ Electric Bus সার্ভিস চালু করতে হবে।
৮:- ঢাকা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং সমগ্র ঢাকা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনতে হবে।
উপরোক্ত পয়েন্ট গুলো বাস্তবায়ন করলে ঢাকা শহরের চেহারা ইউরোপের রূপে ধরা দেবে।

Address

Bangladesh
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when সাইবার ২১ We Protect Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সাইবার ২১ We Protect Bangladesh:

Share