Heifer International Bangladesh

Heifer International Bangladesh Heifer International Bangladesh is a non-profit development organization committed to ending hunger and poverty while caring for the earth.

10/05/2026

নিরাপদ খাদ্য নিয়ে গত এক দশক ধরে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের প্রত্তন্ত অঞ্চলগুলোতে কাজ করছে। বাংলাদেশ সোসাইটি ফর সেফ ফুড এর সাথে যৌথভাবে আয়োজিত ৮ম জাতীয় বৈজ্ঞানিক কনফারেন্সে বক্তব্য রাখছেন মাননীয় প্রতিমন্ত্রী, প্রাণীসম্পদ মন্ত্রণালয়।

💐 Happy Mother’s Day 💐মা শুধু একটি সম্পর্ক নয়—তিনি ভালোবাসা, সাহস, ত্যাগ আর অনুপ্রেরণার আরেক নাম।আজ আমরা শ্রদ্ধা ও কৃতজ্...
10/05/2026

💐 Happy Mother’s Day 💐
মা শুধু একটি সম্পর্ক নয়—তিনি ভালোবাসা, সাহস, ত্যাগ আর অনুপ্রেরণার আরেক নাম।

আজ আমরা শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে উদযাপন করছি সেই সব মায়েদের, যারা পরিবার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। বিশেষ করে সেই সকল নারী কৃষক ও উদ্যোক্তা মায়েদের, যারা প্রতিদিন সংগ্রাম করে তাদের পরিবার ও কমিউনিটির জন্য একটি সুন্দর আগামী গড়ে তুলছেন। 🌱

Heifer International Bangladesh proudly celebrates the strength, resilience, and dedication of mothers everywhere—especially women farmers and entrepreneurs who are nourishing families, communities, and dreams every single day. ❤️

To all mothers, thank you for your endless care, courage, and love.

🌾 দিনাজপুরে কৌশলগত সহযোগিতায় BADC ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ📍 নবাবগঞ্জ ও ঘোড়াঘাট, দিনাজপুর📅 ২ মে ২০২৬কৃষি খাতের উন...
04/05/2026

🌾 দিনাজপুরে কৌশলগত সহযোগিতায় BADC ও হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ

📍 নবাবগঞ্জ ও ঘোড়াঘাট, দিনাজপুর
📅 ২ মে ২০২৬

কৃষি খাতের উন্নয়ন জোরদার করতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) আয়োজিত একটি উচ্চপর্যায়ের কর্মসূচিতে অংশ নিয়েছে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী
👤 অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি।

👥 সরকারি সংস্থা, উন্নয়ন সহযোগী ও বেসরকারি খাতের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে কৃষি উন্নয়ন, কৃষক সহায়তা ব্যবস্থা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

🌱 হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর কান্ট্রি ডিরেক্টর নুরুন নাহার-এর নেতৃত্বে দলটি অংশ নেয়, যার মূল লক্ষ্য ছিল—
🔹 সরকারি অংশীদারদের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি
🔹 সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র অনুসন্ধান
🔹 টেকসই জীবিকা ও সহনশীল কমিউনিটি গড়ে তোলা

🎯 আলোচনার মূল বিষয়সমূহ:

✅ কৃষক সংগঠন ও সমবায় শক্তিশালীকরণ
✅ মানসম্মত উপকরণ ও সেবার প্রাপ্যতা বৃদ্ধি
✅ অন্তর্ভুক্তিমূলক কৃষিভিত্তিক ব্যবসা উন্নয়ন
✅ গ্রামীণ জীবিকা ও অর্থনৈতিক ক্ষমতায়ন

🤝 হেইফারের উদ্যোগ:

🔸 সরকারি অংশীজনদের সঙ্গে সংযোগ জোরদার
🔸 প্রাতিষ্ঠানিক সম্পর্ক শক্তিশালী করা
🔸 বিএডিসি ও অন্যান্য অংশীদারদের সঙ্গে সহযোগিতা চিহ্নিত করা
🔸 জাতীয় অগ্রাধিকারের সঙ্গে কার্যক্রম সামঞ্জস্য করা

🌾 মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও মতবিনিময়ের মাধ্যমে ক্ষুদ্র কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি এবং বাজারে প্রবেশাধিকার উন্নয়নে নতুন দিক উন্মোচিত হয়েছে।

💚 হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ পুনর্ব্যক্ত করেছে—
সরকার ও অংশীদারদের সঙ্গে একসাথে কাজ করে অন্তর্ভুক্তিমূলক, টেকসই এবং বাজারভিত্তিক উন্নয়নের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নই আমাদের অঙ্গীকার।

“𝐼 𝑤𝑎𝑛𝑡 𝑡𝑜 𝑏𝑒 𝑎 𝑠𝑢𝑐𝑐𝑒𝑠𝑠𝑓𝑢𝑙 𝑒𝑛𝑡𝑟𝑒𝑝𝑟𝑒𝑛𝑒𝑢𝑟 𝑎𝑛𝑑 𝑠𝑢𝑝𝑝𝑜𝑟𝑡 𝑚𝑦 𝑑𝑎𝑢𝑔ℎ𝑡𝑒𝑟 𝑡𝑜 𝑠𝑡𝑢𝑑𝑦 𝑎𝑠 𝑚𝑢𝑐ℎ 𝑎𝑠 𝑠ℎ𝑒 𝑤𝑎𝑛𝑡𝑠.” For 𝐀𝐲𝐞𝐬𝐡𝐚 𝐒𝐢𝐝𝐝𝐢𝐪𝐮𝐚, thi...
22/04/2026

“𝐼 𝑤𝑎𝑛𝑡 𝑡𝑜 𝑏𝑒 𝑎 𝑠𝑢𝑐𝑐𝑒𝑠𝑠𝑓𝑢𝑙 𝑒𝑛𝑡𝑟𝑒𝑝𝑟𝑒𝑛𝑒𝑢𝑟 𝑎𝑛𝑑 𝑠𝑢𝑝𝑝𝑜𝑟𝑡 𝑚𝑦 𝑑𝑎𝑢𝑔ℎ𝑡𝑒𝑟 𝑡𝑜 𝑠𝑡𝑢𝑑𝑦 𝑎𝑠 𝑚𝑢𝑐ℎ 𝑎𝑠 𝑠ℎ𝑒 𝑤𝑎𝑛𝑡𝑠.”
For 𝐀𝐲𝐞𝐬𝐡𝐚 𝐒𝐢𝐝𝐝𝐢𝐪𝐮𝐚, this is a turning point.
In rural Bangladesh, where women’s opportunities are often narrowly defined, Ayesha is growing a business through her cooperative, generating income and stepping into leadership in her community and Heifer International Bangladesh.
But her vision reaches further. She’s creating a future where her daughter can pursue an education and define her own path.
𝐒𝐡𝐞 𝐡𝐚𝐬 𝐚 𝐬𝐭𝐨𝐫𝐲 𝐭𝐨 𝐭𝐞𝐥𝐥.
And it’s one of determination, growth and new possibilities.
𝐑𝐞𝐚𝐝 𝐀𝐲𝐞𝐬𝐡𝐚'𝐬 𝐟𝐮𝐥𝐥 𝐬𝐭𝐨𝐫𝐲: https://brnw.ch/21x1KFu

🌍 বিশ্ব ধরিত্রী দিবস (Earth Day) ২০২৬এই দিবসে আমরা উদযাপন করছি সেই নারী কৃষকদের, যারা মাটি রক্ষা করে, খাদ্য উৎপাদন করে এ...
22/04/2026

🌍 বিশ্ব ধরিত্রী দিবস (Earth Day) ২০২৬

এই দিবসে আমরা উদযাপন করছি সেই নারী কৃষকদের, যারা মাটি রক্ষা করে, খাদ্য উৎপাদন করে এবং আমাদের ভবিষ্যৎকে টেকসই করে তুলছেন। তাদের জ্ঞান, যত্ন ও দৃঢ়তা আমাদের কৃষি ও পরিবেশের মূল শক্তি।

আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ ২০২৬-এর পথে, আসুন তাদের গল্প তুলে ধরি, অবদানকে স্বীকৃতি দিই, এবং মানুষ ও পৃথিবীর জন্য একটি টেকসই ভবিষ্যৎ গড়ে তুলি। 🌱

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼ঐতিহ্য, আনন্দ আর একসাথে থাকার উষ্ণতায় ভরপুর ছিল আমাদের অফিসের পহেলা বৈশাখ উদযাপন।রঙিন আলপনা, গ্রামীণ সা...
19/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼

ঐতিহ্য, আনন্দ আর একসাথে থাকার উষ্ণতায় ভরপুর ছিল আমাদের অফিসের পহেলা বৈশাখ উদযাপন।
রঙিন আলপনা, গ্রামীণ সাজসজ্জা, বাঙালিয়ানার স্বাদে ভরা খাবার, আর প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা—সব মিলিয়ে দিনটি হয়ে উঠেছিল সত্যিই বিশেষ।

এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয়—আমরা শুধু সহকর্মী নই, আমরা একটি পরিবার।
নতুন বছরে একসাথে এগিয়ে যাওয়ার এই বন্ধনই আমাদের শক্তি।

সবাইকে আবারও শুভ নববর্ষ! 🎉

19/04/2026
শুভ নববর্ষ ১৪৩৩ 🌸🇧🇩নতুন বছরের প্রথম প্রভাতে আমরা বরণ করি নতুন আশা, নতুন সম্ভাবনা আর নতুন স্বপ্নকে। পহেলা বৈশাখ আমাদের সং...
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌸🇧🇩

নতুন বছরের প্রথম প্রভাতে আমরা বরণ করি নতুন আশা, নতুন সম্ভাবনা আর নতুন স্বপ্নকে। পহেলা বৈশাখ আমাদের সংস্কৃতি, ঐতিহ্য আর সাম্যের এক অনন্য উৎসব—যেখানে সবাই একসাথে মেলে ধরি আনন্দ আর ঐক্যের রঙ।

এই নববর্ষে Heifer International Bangladesh প্রত্যাশা করে এমন একটি ভবিষ্যৎ, যেখানে প্রতিটি কৃষক পরিবার হবে স্বাবলম্বী, প্রতিটি নারী পাবে তার প্রাপ্য মর্যাদা, এবং প্রতিটি সম্প্রদায় গড়ে উঠবে টেকসই উন্নয়নের পথে।

আসুন, নতুন বছরের অঙ্গীকার হোক—
🌱 নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা
🌱 নারী ও যুবদের ক্ষমতায়ন
🌱 পরিবেশবান্ধব ও টেকসই কৃষি চর্চা

আপনার সাথে, আমাদের এই পথচলা আরও শক্তিশালী হবে।

সবাইকে পহেলা বৈশাখের আন্তরিক শুভেচ্ছা।
শুভ নববর্ষ! 🎉

Heifer Bangladesh-এর নারী কৃষক সদস্যদের সাথে নিয়ে আমরা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ Action Research পরিচালনা করছি। 🌱আমাদের...
08/04/2026

Heifer Bangladesh-এর নারী কৃষক সদস্যদের সাথে নিয়ে আমরা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ Action Research পরিচালনা করছি। 🌱

আমাদের কনসালট্যান্ট টিম মাঠ পর্যায়ে FGD, KII এবং Household Survey-এর মাধ্যমে তথ্য সংগ্রহে কাজ করছে—যার মাধ্যমে উঠে আসছে বাস্তব অভিজ্ঞতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনার গল্প।

এই গবেষণার মূল লক্ষ্য:
✅ GAP (Good Agricultural Practices): নিরাপদ ও মানসম্মত কৃষি পদ্ধতির প্রসার
✅ CSA (Climate-Smart Agriculture): জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় টেকসই ও আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার

MELS টিমের সদস্যগণ বর্তমানে যশোরে অবস্থান করে কনসালট্যান্ট টিম এবং পার্টনার এনজিও JCF ও RRF-এর সাথে সমন্বয় ও তদারকি করছেন।

গবেষণার নির্ভুলতা ও তথ্যের মান নিশ্চিত করতে আমরা নিয়মিতভাবে পরিচালনা করছি:
🔍 Spot Checks ও High Frequency Checks
🗣️ প্রতিদিনের Debriefing Sessions

এই প্রচেষ্টার মাধ্যমে আমরা শুধু তথ্য সংগ্রহ করছি না—বরং নারী কৃষকদের কণ্ঠকে সামনে নিয়ে আসছি, যাতে ভবিষ্যতের কৃষি আরও টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং সহনশীল হয়। 🌾

06/04/2026

?
In South Asia, 71% of working women rely on agrifood systems for their livelihoods—compared to just 47% of men.
Women aren’t just part of agriculture—they are at the very heart of it. And when women thrive in agrifood systems, the impact goes far beyond the farm: stronger families, more resilient communities, and more equitable food systems for all.
In Asia, Heifer International supports over 600,000 smallholder women farmers to earn better through interventions across agri-livestock value chains—helping families thrive and communities grow stronger and more sustainable.
With the launch of our global flagship campaign, “She Has a Story to Tell. Are You Listening?”, we’re shining a light on these powerful, often unheard stories as we mark the 2026.
✨ It’s time to listen.
✨ It’s time to recognize.
✨ It’s time to act.
Sign up for the pledge and join the movement to amplify women’s indispensable contributions to our food systems, families, and communities. 💬https://docs.google.com/.../1FAIpQLSffuzanxarHTu.../viewform

06/04/2026

This online event celebrates International Women Farmers by bringing forward the voices, experiences, and challenges of women who are at the heart of our foo...

Address

Dhaka

Opening Hours

Monday 08:30 - 17:00
Tuesday 08:30 - 17:00
Wednesday 08:30 - 17:00
Thursday 08:30 - 17:00
Sunday 08:30 - 17:00

Telephone

+880255001725

Alerts

Be the first to know and let us send you an email when Heifer International Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share