DIS Muslimah Community - DU

DIS Muslimah Community - DU Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from DIS Muslimah Community - DU, Nonprofit Organization, Dhaka.

ইসলাম ও নবীকে নিয়ে যখন কটুক্তি চরমে, যৌক্তিক দাবি নিয়ে গঠিত হয় অরাজনৈতিক দল 'হেফাজতে ইসলাম',  তাদের শেষ পরিণতি কি ছিলো? ...
06/05/2026

ইসলাম ও নবীকে নিয়ে যখন কটুক্তি চরমে, যৌক্তিক দাবি নিয়ে গঠিত হয় অরাজনৈতিক দল 'হেফাজতে ইসলাম', তাদের শেষ পরিণতি কি ছিলো?
- বলা হয় তারা গায়ে রঙ মেখে শুয়ে ছিলো, পুলিশ ডাকলে তারা উঠে দৌড় দেয়

৫ মে ২০১৩

রবের নিকট দুআ এর শেষ যেন আমরা দেখতে পাই।

ছবি:কালেক্টেড

নিজের গায়রত, হায়া এবং ব্যক্তিত্বকে হিফাজত করতে হলে ইস্যুর ভীড়ে হারিয়ে যাওয়া যাবে না।সব ইস্যুতে সবাইকে কথা বলতে হয় না। সব...
21/04/2026

নিজের গায়রত, হায়া এবং ব্যক্তিত্বকে হিফাজত করতে হলে ইস্যুর ভীড়ে হারিয়ে যাওয়া যাবে না।

সব ইস্যুতে সবাইকে কথা বলতে হয় না। সবকিছু মাথায় নিয়ে মানসিক শান্তি নষ্ট করতে হয় না, চাইলে মাঝে মাঝে পর্যবেক্ষণ করা যায়।

অনলাইন জগৎ মেকি, ধোঁকার জগত, এখানে মুখোশধারীর সংখ্যা বেশি। অফলাইন জীবনের দিকে ফোকাস বাড়ান, আপনার রবের সাথে সম্পর্কে মজবুত করুন, চলমান সকল ফিতনাহ্ থেকে পানাহ চান, প্রচুর দোয়া করুন। অফলাইনে আল্লাহওয়ালাদের সোহবত খুঁজুন, তাদের সান্নিধ্যে থাকার চেষ্টা করুন। ইস্যুর পর ইস্যু আসতেই থাকবে কিন্তু আপনার মূল্যবাদ সম্পদ, সময় একবার চলে গেলে আর ফিরে আসবে না।


গান বাজনা, প্রাণীর অবয়ব তৈরি, ফ্রি মিক্সিং এসবের সাথে ইসলামের সম্পর্ক নেই। অন্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ মুস...
14/04/2026

গান বাজনা, প্রাণীর অবয়ব তৈরি, ফ্রি মিক্সিং এসবের সাথে ইসলামের সম্পর্ক নেই। অন্য ধর্মাবলম্বীদের সাথে সাদৃশ্যপূর্ণ কাজ মুসলমানদের জন্য জায়েজ নয়।

আমার প্রথম পরিচয় আমি একজন মুসলিম দ্বিতীয় পরিচয় আমি একজন বাঙালি। ✨

আজ আমাদের অফলাইন হালাকাহ্ সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তায়া’লা আমাদের দুই কথা শোনার এবং দুই ক...
08/04/2026

আজ আমাদের অফলাইন হালাকাহ্ সফলভাবে সম্পন্ন হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তায়া’লা আমাদের দুই কথা শোনার এবং দুই কথা বলার তৌফিক দিয়েছেন, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া।

হালাকাহ তে আমরা আমাদের বিগত একটি কুইজ সেশনের বিজয়ীর হাতে পুরস্কার তুলে দিয়েছি, আলহামদুলিল্লাহ।

আমাদের রব সংশ্লিষ্ট সবার এই টুটাফাটা মেহনতকে কবুল করুন। আমাদের এই দাওয়াহ্ কার্যক্রম কে আরো সম্প্রসারিত করার তৌফিক দিন। মুসলিমবঙ্গে, আমাদের এই জমিনে, আমাদের দ্বীনের কাজ অব্যাহত রাখুন, আমিন।


📌 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আগামীকাল ৮ই এপ্রিল রোজ বুধবার, দুপুর ১২টায় আমরা একটি অফলাইন হালাকাহ্ করতে যাচ্ছি, ইং...
07/04/2026

📌 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

আগামীকাল ৮ই এপ্রিল রোজ বুধবার, দুপুর ১২টায় আমরা একটি অফলাইন হালাকাহ্ করতে যাচ্ছি, ইং শা আল্লাহ।

টপিক: দৈনন্দিন জীবনে অতীব গুরুত্বপূর্ণ কিছু ইবাদত
সময়: রোজ বুধবার, দুপুর ১২টা
স্থান : সিনেট ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়

* আমাদের গত কুইজ সেগমেন্ট এর একজন উইনারের প্রাইজ পেন্ডিং ছিলো, আগামীকাল তার হাতে আমরা উইনার হিসেবে প্রাইজ তুলে দিবো, ইং শা আল্লাহ।

আল্লাহ তায়া’লা আমাদের দ্বীনের পথে অবিচল রাখুন, আমিন।


রমাদ্বানের পরের মাসই হল শাওয়াল। শাওয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লা অল্প আমলে অধিক সওয়াব লাভের এক অপূর্ব সুযোগ আমাদ...
02/04/2026

রমাদ্বানের পরের মাসই হল শাওয়াল। শাওয়াল মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তায়া’লা অল্প আমলে অধিক সওয়াব লাভের এক অপূর্ব সুযোগ আমাদের করে দিয়েছেন।

আবু আইয়ূব আনসারী রা. থেকে বর্ণিত, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-

مَنْ صَامَ رَمَضَانَ ثُمّ أَتْبَعَهُ سِتّا مِنْ شَوّالٍ، كَانَ كَصِيَامِ الدّهْرِ.

❝যে ব্যক্তি রমযান মাসে ফরয সিয়াম পালন করল, অতঃপর শাওয়াল মাসেও আরো ৬ দিন সওম পালন করল সে ব্যক্তি যেন সারা বছর ধরে রোযা রাখল।❞
[সহীহ মুসলিম, হাদীস ১১৬৪]

দেখতে দেখতে আজ ১৩শাওয়াল চলে আসলো। আর অল্প কয়েকদিন বাকি আছে এই লোভনীয় অফার লুফে নেওয়ার। এর সাথে ২,৩ এবং ৪এপ্রিল আবার আইয়ামে বীজের রোজা। আবার সাপ্তাহিক নফল রোজার সাথে মিলিয়ে রাখারও রয়েছে সুযোগ। অর্থাৎ এক ঢিলে অনেক সওয়াব হাসিল করার সুযোগ।

শাওয়ালের ছয় রোজা একাধারেও রাখা যায় চাইলে ভেঙে ভেঙে সুবিধামতো সময়েও রাখা যায়। তবে উত্তম হলো শাওয়ালের রোজা রাখার আগে কোনো কাযা রোজা থাকলে সেগুলো রেখে তারপর শাওয়ালের রোজা শুরু করা।

আল্লাহ তায়া’লা আমাদের আফিয়্যাতের সাথে শাওয়ালের রোজা রাখার এবং এর সওয়াব হাসিল করার তৌফিক দিন, আমিন।


22/03/2026

কালকের সালামি স্পিন এর সালামি দেওয়া ডান!
আমাদের এই আয়োজনে আমাদের সাথে থাকার জন্য সব্বাইকে শুকরিয়া✨

20/03/2026

সকাল সকাল রেজাল্ট ঘোষণা!!!
১১:৫৯ এর আগে নক দিয়ে সালামি নিন নইলে সালামি বাতিল ঘোষিত হবে।

20/03/2026

সালামি অফার নিয়েছেন তো?সময় কিন্তু ১১:৫৯।
বিস্তারিত কমেন্টে!!

৩ জন বন্ধুকে মেনশন দিয়ে সালামি জিতে নিন। পেইজ ফলো থাকতে হবে। লটারির মাধ্যমে কমেন্ট এর ২ জনকে সালামি দেওয়া হবে।সময়: আজকে ...
19/03/2026

৩ জন বন্ধুকে মেনশন দিয়ে সালামি জিতে নিন।
পেইজ ফলো থাকতে হবে। লটারির মাধ্যমে কমেন্ট এর ২ জনকে সালামি দেওয়া হবে।

সময়: আজকে রাত ১১:৫৯ পর্যন্ত।

পিকচার: Pustok

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when DIS Muslimah Community - DU posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share