DSD Foundation

DSD Foundation DSD Foundation is a non-profit organization founded by people of a popular facebook group named Desperately Seeking Dhaka (DSD)

14/03/2026

এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করুন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন।

যোগাযোগ মানুষের জীবনের অন্যতম মৌলিক শক্তি, আর এই যোগাযোগের প্রাণ হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমেই মানুষ নিজের চিন্তা প্রকাশ কর...
28/12/2025

যোগাযোগ মানুষের জীবনের অন্যতম মৌলিক শক্তি, আর এই যোগাযোগের প্রাণ হচ্ছে ভাষা। ভাষার মাধ্যমেই মানুষ নিজের চিন্তা প্রকাশ করে, অনুভূতি ভাগ করে নেয় এবং অন্যের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে। একটি শব্দ কখনও সাহস জোগায়, কখনও বিশ্বাস তৈরি করে, আবার কখনও পুরো দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। তাই ভাষা শুধু কথা বলার উপায় নয়, এটি প্রভাব বিস্তারের এক শক্তিশালী মাধ্যম।

আমরা প্রায়ই ভাবি যোগাযোগ মানেই কথা বলা। কিন্তু আসলে যোগাযোগ মানে সঠিক শব্দ বেছে নেওয়া, সঠিক সময়ে বলা এবং অন্যের অনুভূতিকে বোঝার চেষ্টা করা। একই কথা ভিন্ন ভাষায় বা ভিন্ন শব্দচয়নে সম্পূর্ণ আলাদা অর্থ তৈরি করতে পারে। নরম ও সম্মানজনক ভাষা মানুষকে কাছে আনে, আর অসতর্ক ভাষা দূরত্ব তৈরি করে। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পেশাগত ক্ষেত্র পর্যন্ত, ভাষার ব্যবহারই অনেক সময় সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়।

পেশাগত জগতে ভাষার শক্তি আরও স্পষ্ট। একটি ইমেইল, একটি মিটিংয়ের বক্তব্য বা একটি সোশ্যাল মিডিয়া পোস্ট আপনার ব্যক্তিত্ব, মূল্যবোধ এবং পেশাদারিত্ব প্রকাশ করে। নেতৃত্ব, টিমওয়ার্ক এবং বিশ্বাস গড়ে ওঠে মূলত ভাষার মাধ্যমেই। যে মানুষ নিজের কথা স্পষ্ট, ইতিবাচক ও সংবেদনশীলভাবে বলতে পারে, সে সহজেই অন্যদের উপর প্রভাব ফেলতে পারে।

ডিজিটাল যুগে ভাষার দায়িত্ব আরও বেড়ে গেছে। একটি ছোট পোস্ট বা মন্তব্য মুহূর্তের মধ্যেই অনেক মানুষের কাছে পৌঁছে যায়। তাই অনলাইনে ব্যবহৃত ভাষা শুধু ব্যক্তিগত মতামত নয়, বরং সামাজিক দায়িত্বও বহন করে। সচেতন ভাষা ইতিবাচক আলোচনা তৈরি করে, আর অসতর্ক ভাষা বিভ্রান্তি ও নেতিবাচকতা ছড়াতে পারে।

ভাষা আমাদের পরিচয়ের অংশ। আমরা কীভাবে কথা বলি, কী শব্দ বেছে নিই, সেটাই অনেক সময় বলে দেয় আমরা কেমন মানুষ এবং আমরা কোন মূল্যবোধে বিশ্বাস করি। তাই ভাষাকে যত্নের সঙ্গে ব্যবহার করা মানে নিজেকে, নিজের সম্পর্ককে এবং নিজের অবস্থানকে সম্মান করা।

ভাষা একটি শক্তি। প্রশ্ন হলো আমরা এই শক্তিকে কীভাবে ব্যবহার করছি।

১৯৭১ সালের এই দিনেরক্ত, আগুন আর অশ্রুর ভেতর দিয়েপৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়ছোট্ট কিন্তু অদম্য একটি দেশ।মায়ের কোল...
16/12/2025

১৯৭১ সালের এই দিনে
রক্ত, আগুন আর অশ্রুর ভেতর দিয়ে
পৃথিবীর মানচিত্রে জায়গা করে নেয়
ছোট্ট কিন্তু অদম্য একটি দেশ।
মায়ের কোল শূন্য হয়েছিল,
শিশুর কান্না থামেনি,
তবু মাথা নত করেনি বাংলার মানুষ।
কারণ স্বাধীনতার মূল্য কখনোই কম হয় না।
লাল-সবুজের প্রতিটি রঙে লেখা আছে
অগণিত শহীদের নাম,
আর প্রতিটি নিঃশ্বাসে বহন করি
একটি নাম- বাংলাদেশ।
আমার দেশ, বাংলাদেশ।

শুভ জন্মদিন।

আমাদের DSD Foundation এর অন্যতম একজন সদস্য Rokeya Keya  আপু। উনি অসুস্থ। এজন্য DSD Foundation এর পক্ষ থেকে সামান্য উপহার...
27/01/2025

আমাদের DSD Foundation এর অন্যতম একজন সদস্য Rokeya Keya আপু। উনি অসুস্থ। এজন্য DSD Foundation এর পক্ষ থেকে সামান্য উপহার। তার পক্ষে সবার কাছে দোয়া চাই যেন আপু তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে এসে আবার আমাদের পরিবার হাসি আনন্দে ভরিয়ে রাখতে পারেন। এবং নতুন নতুন আইডিয়া দিয়ে সমৃদ্ধ করতে পারেন।

25/01/2025

আপনি একা যদি ভালো থাকেন কিন্তু আপনার চারপাশের মানুষগুলো যদি ভালো না থাকে, তাহলে সেটাকে ভালো থাকা বলে না।

প্রচন্ড শীতে মানুষ কষ্ট পাচ্ছে। মানুষ হিসেবে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। আসুন সবাই মিলেই ভালো থাকি। ভালো থাকুক সবাই।

সার্বিক সহযোগিতায়-
DSD Cultural Club

অসহায় ও শীতার্ত মানুষের জন্য ডিএসডি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ছোট একটি করে গিফট। আর হ্যা,‌ আমরা সেই গিফট সশরীরে বাসায়ই পৌ...
12/01/2025

অসহায় ও শীতার্ত মানুষের জন্য ডিএসডি ফাউন্ডেশন এর পক্ষ থেকে ছোট একটি করে গিফট। আর হ্যা,‌ আমরা সেই গিফট সশরীরে বাসায়ই পৌঁছে দিচ্ছি।
ভালো থাকুক সবাই মিলে।

প্রায়ই বিভিন্ন গ্রুপে রক্ত চেয়ে পোস্ট করতে দেখা যায়। আর প্রায় সবাই পোস্টকারীকে যতটুকু সম্ভব সহায়তা করার জন্য চেষ্টা...
23/11/2024

প্রায়ই বিভিন্ন গ্রুপে রক্ত চেয়ে পোস্ট করতে দেখা যায়। আর প্রায় সবাই পোস্টকারীকে যতটুকু সম্ভব সহায়তা করার জন্য চেষ্টা করেন। বিভিন্ন সংগঠন স্বেচ্ছায় রক্তদাতাদের ডেটাবেজও মেইনটেইন করে থাকেন। কিন্তু এতো কিছুর পরেও অনেক মানুষ সময়মতো রক্ত না পাওয়ার কারনে প্রান হারান। আরও অবাক করার মতো ব্যাপার হচ্ছে অর্ধেকরও বেশি মানুষ সময় মতো রক্ত পান না।

তাই আমরা এবার সারাদেশ ব্যাপী একটি রক্তদাতাদের ডেটাবেজ সম্বলিত পূর্নাঙ্গ পোর্টাল তৈরি করার উদ্যোগ নিয়েছি। আমাদের পোর্টাল নির্মাণ হয়ে গেছে। এখন শুধু রক্তদাতাদের তথ্য দিলেই এটা ব্যবহার করা যাবে। এখানে আপনারা উপজেলা পর্যায় থেকে কাঙ্খিত রক্তের গ্রুপের ডোনারের তালিকা পাবেন। আর এখানে এই সেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। এজন্য এক টাকাও দিতে হবে না।

আমরা হয়তোবা পোর্টাল ডেভেলপমেন্ট করেছি। কিন্তু সারাদেশের রক্তদাতাদের তথ্য সংগ্রহ করার জন্য আপনাদের সবার সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রকৃতপক্ষে আপনাদের সহযোগিতা ছাড়া এই কাজ এগিয়ে নেয়া সম্ভব নয়। তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা যে যার জায়গা থেকে যতটুকু পারেন, এই কাজটি করতে সহায়তা করুন। আপনি নিজে তথ্য দিন ও আপনার পরিচিত মানুষকেও তাদের তথ্য দিতে উৎসাহিত ও সহায়তা করুন। কেননা দিনশেষে এটা আপনার অথবা আপনারই কোনো বন্ধু বা আত্মীয়ের জন্য কাজে লাগবে। তাই মানবতার স্বার্থে যতটুকু সম্ভব, এগিয়ে আসুন। এখানে কন্ট্রিবিউট করার জন্য অনেক পথ খোলা আছে। যথা- কাউকে নিবন্ধন করতে উৎসাহিত কিংবা সহায়তা করা, প্রচারে সহায়তা করা, মানুষের ব্যবহারের সুবিধার্থে কন্টেন্ট/টিউটোরিয়াল তৈরি করা, ভলান্টিয়ার হিসেবে মানুষের নিবন্ধন করে দেয়া, মানুষের জন্য রক্ত খুঁজে দেয়া ইত্যাদি।

রক্তদাতা হিসেবে নিবন্ধন করতে এই ফরমটি পূরণ করুন।

https://blood.dsdbd.org/apply/donor

ভলান্টিয়ার হিসেবে কাজ করতে চাইলে সরাসরি যোগাযোগ করুন - 01637770077

ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

A blood donor network by DSD Foundation

Address

Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when DSD Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to DSD Foundation:

Share