Welfare of Human Aid - WOH Aid

Welfare of Human Aid - WOH Aid Voice For Voiceless

মায়ের দুধ শুধু খাবার নয়—এটি শিশুর বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ ও রোগ প্রতিরোধের জন্য একটি জীবন্ত/জৈবিকভাবে সক্রিয় খাবার। ...
16/08/2026

মায়ের দুধ শুধু খাবার নয়—এটি শিশুর বৃদ্ধি, মস্তিষ্কের বিকাশ ও রোগ প্রতিরোধের জন্য একটি জীবন্ত/জৈবিকভাবে সক্রিয় খাবার। প্রথম ৬ মাস শুধু মায়ের দুধ এবং ৬ মাসের পর উপযুক্ত complementary food-এর সঙ্গে ২ বছর বা তার বেশি সময় বুকের দুধ চালিয়ে যাওয়া উচিত।

🧠
১) ব্রেইন/মস্তিষ্কের ডেভেলপমেন্ট
মায়ের দুধে DHA ও অন্যান্য long-chain fatty acids থাকে, যা মস্তিষ্ক ও চোখের বিকাশে গুরুত্বপূর্ণ।

পর্যাপ্ত প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও অন্যান্য bioactive উপাদান স্নায়ুতন্ত্রের বৃদ্ধি ও পরিপক্বতায় সাহায্য করে।

গবেষণায় বুকের দুধ খাওয়া শিশুদের cognitive development ও intelligence test-এর পারফরম্যান্স ভালো হওয়ার সম্পর্ক দেখা গেছে।

📈
২) Growth বা শারীরিক বৃদ্ধি
মায়ের দুধে শিশুর প্রয়োজন অনুযায়ী প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন ও মিনারেল থাকে।

সহজে হজম হয় → শরীর পুষ্টি ভালোভাবে ব্যবহার করতে পারে।
প্রথম ৬ মাসে শিশুর স্বাভাবিক ওজন ও দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে।
৬ মাসের পরও এটি গুরুত্বপূর্ণ পুষ্টি ও শক্তির উৎস হিসেবে কাজ করে।

🛡️
৩) রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি
মায়ের দুধে antibodies (বিশেষ করে secretory IgA) থাকে → জীবাণুকে শরীরে সংক্রমণ ঘটাতে বাধা দেয়।

Lactoferrin, human milk oligosaccharides (HMOs) ও অন্যান্য immune factors ক্ষতিকর জীবাণুর বিরুদ্ধে কাজ করে।

ফলে ডায়রিয়া, নিউমোনিয়া ও বিভিন্ন সংক্রমণের ঝুঁকি কমে।

বিশেষ করে শালদুধ/Colostrum-এ প্রচুর immune-protective উপাদান থাকে।

💪
৪) Physical Development
পর্যাপ্ত পুষ্টি → হাড়, পেশি, অঙ্গ-প্রত্যঙ্গ ও শরীরের টিস্যু তৈরিতে সহায়তা করে।
বুকের দুধ খাওয়ানোর sucking ও swallowing প্রক্রিয়া মুখ ও চোয়ালের স্বাভাবিক বিকাশে সহায়ক হতে পারে।

সুস্থ বৃদ্ধি ও পর্যাপ্ত পুষ্টির মাধ্যমে শিশুর motor ও overall development-এ সহায়তা করে।

🦠
৫) ভবিষ্যতের স্বাস্থ্য
বুকের দুধ খাওয়া শিশুদের পরবর্তীতে overweight/obesity ও type-2 diabetes-এর ঝুঁকি কম হওয়ার সম্পর্ক পাওয়া গেছে।

বারবার সংক্রমণ ও অসুস্থতা কমাতে সাহায্য করে → শিশুর স্বাভাবিক growth ও development বজায় রাখা সহজ হয়।

❤️
৬) আরও কিছু গুরুত্বপূর্ণ উপকার
মা ও শিশুর bonding বৃদ্ধি করে।
শিশুকে শান্ত করতে ও নিরাপত্তার অনুভূতি দিতে সাহায্য করে।
সহজে হজমযোগ্য, পরিষ্কার ও নিরাপদ।

প্রথম ৬ মাস সাধারণত পানি দেওয়ারও প্রয়োজন নেই—শুধু মায়ের দুধই যথেষ্ট, যদি চিকিৎসাগত কোনো বিশেষ কারণ না থাকে।



16/08/2026

যাদের সত্যিই সাহায্য ও খাবারের প্রয়োজন, সঠিক যাচাই বাছাই এর পরে তাদের কাছে পৌঁছে যেতে Welfare of Human Aid - WOH Aid কখনো দ্বিতীয়বার ভাবে না।

ঠিক তেমনি দুই পা হারিয়ে অসহায় হয়ে বাড়ি ফেরা আব্দুর রহিমের কাছেও পৌঁছে গিয়েছিল আমাদের টিম। অন্তত একবেলা পেটভরে খাবারের ব্যবস্থা হয়তো তার কষ্ট দূর করবে না, কিন্তু কিছুটা মানসিক স্বস্তি দেবে, মনে জাগাবে—“আমি একা নই, আমার পাশে মানুষ আছে।”

এই ছোট্ট ভালোবাসাই হয়তো তার বেঁচে থাকার ইচ্ছাটুকু আরও একটু বাড়িয়ে দেবে।

মানবিক সহায়তা ....Welfare of Human Aid - WOH Aid এর পক্ষ থেকে মোঃ আব্দুর রহিমের পুরো মাসের চাল, ডাল ও অন্যান্য খাদ্যসাম...
16/08/2026

মানবিক সহায়তা ....

Welfare of Human Aid - WOH Aid এর পক্ষ থেকে মোঃ আব্দুর রহিমের পুরো মাসের চাল, ডাল ও অন্যান্য খাদ্যসামগ্রীর ব্যবস্থা করে দেওয়া হয়েছে।

মানবতার সেবায় আমাদের এই ছোট্ট প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।



15/08/2026

একজন মানুষ—যার দুটি পা-ই কেটে ফেলা হয়েছে। স্ত্রী গৃহকর্মী, আর ছেলেটিও কাজ করবার মতো মানুষিক এবং শারীরিক ভাবে সুস্থ নয়।

এই পরিবারের কাছে ভালো খাবার নয়, শুধু দু’বেলা খাবার পাওয়াটাই আল্লাহর বড় রহমত।

এমন অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর তাওফিক Welfare of Human Aid - WOH Aid-কে আল্লাহ সবসময় দান করুন। তাদের মাধ্যমে যেন আরও অনেক অসহায় মানুষের জীবনে স্বস্তি ও আশার আলো পৌঁছে যায়।

মানুষের পাশে দাঁড়াই—মানবতার সেবায় এগিয়ে আসি।

গত ৩০ জুলাই ২০২৬ Welfare Of Human Aid-এর পক্ষ থেকে আমরা আব্দুর রহিমের অসহায় জীবনের কথা আপনাদের জানিয়েছিলাম। তখন তাঁর এ...
15/08/2026

গত ৩০ জুলাই ২০২৬ Welfare Of Human Aid-এর পক্ষ থেকে আমরা আব্দুর রহিমের অসহায় জীবনের কথা আপনাদের জানিয়েছিলাম। তখন তাঁর একটি পা পচনের কারণে কেটে ফেলতে হয়েছিল, আর অন্য পায়েও ছিল গুরুতর পচন ও ক্ষত।

দুঃখজনকভাবে, গতকাল ১৪ ই আগষ্ট ২০২৬ তাঁর সেই অবশিষ্ট পাটিও কেটে ফেলতে হয়েছে। 😢💔

হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় Welfare of Human Aid - WOH Aid এর স্বেচ্ছাসেবক দল নিয়মিত তাঁর খোঁজখবর রেখেছে। আজ হাসপাতাল থেকে বাসায় ফেরার পর আমাদের স্বেচ্ছাসেবকরা ছুটে যান তাঁর পাশে দাঁড়াতে।

দুই পা হারানো এই অসহায় মানুষটির জন্য আপনাদের দোয়া ও মানবিক সহযোগিতা কামনা করছি। 🤲

📍 গোড়ান ৮ নম্বর পানির পাম্প সংলগ্ন, খিলগাঁও, ঢাকা
📞 01999113402 — আব্দুর রহিম

মানুষ গড়ার কাজ শুরু হয় শিশুদের কথা মন দিয়ে শোনা এবং অনুভূতি গুলি বোঝা থেকে। ❤️Welfare of Human Aid - WOH Aid  বিশ্বাস...
15/08/2026

মানুষ গড়ার কাজ শুরু হয় শিশুদের কথা মন দিয়ে শোনা এবং অনুভূতি গুলি বোঝা থেকে। ❤️

Welfare of Human Aid - WOH Aid বিশ্বাস করে, ভালোবাসা, সম্মান ও সঠিক দিকনির্দেশনাই শিশুদের শিষ্টাচার, মানবিকতা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ করে—যাতে তারা আগামী দিনের আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠে, ইনশাআল্লাহ।

14/08/2026

Welfare of Human Aid - WOH Aid-এর পক্ষ থেকে আহত রুবেল গাজী ও কুলসুম আক্তার কলি আপার‌ পরিবারের জন্য খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে, যাতে মা পুষ্টিকর খাবার পেয়ে নবজাতক সন্তানকে পর্যাপ্ত বুকের দুধ খাওয়াতে পারেন।

কলি আপা নবজাতক শিশুর জন্য গুঁড়ো দুধের কথা জানালেও, ছয় মাসের কম বয়সী শিশুকে চিকিৎসকের পরামর্শ ছাড়া গুঁড়ো দুধ দেওয়া উচিত নয় বলে মনে করছে ওয়েলফেয়ার অফ হিউম্যান এইড কর্তৃপক্ষ। তাই শিশুর সর্বোত্তম স্বার্থ বিবেচনায় পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, ইনশাআল্লাহ। 🤲

Welfare of Human Aid — মানবতার সেবায়, মানুষের পাশে। ❤️

#মানবতারপাশে #মানবিকসহায়তা

মজলুমের অশ্রু আল্লাহর অগোচরে নয়। অভাব-অবহেলার মাঝেও আল্লাহর রহমতই তাদের সবচেয়ে বড় আশ্রয়। তাই মানবতার দায়বদ্ধতা থেকে...
13/08/2026

মজলুমের অশ্রু আল্লাহর অগোচরে নয়।

অভাব-অবহেলার মাঝেও আল্লাহর রহমতই তাদের সবচেয়ে বড় আশ্রয়। তাই মানবতার দায়বদ্ধতা থেকেই Welfare of Human Aid - WOH Aid কুলসুম আক্তার কলি আপার মাতৃত্বকালীন পুষ্টির কথা বিবেচনা করে কিছু পুষ্টিকর খাবার উপহার হিসেবে পৌঁছে দিয়েছে।

হয়তো এটা সামান্য উপহার, কিন্তু একজন মায়ের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। ❤️

13/08/2026

প্রতিবন্ধী শিশু জন্ম নেওয়ার পর প্রতিটি পরিবার তার প্রয়োজনীয় ভালোবাসা, যত্ন ও চিকিৎসা নিশ্চিত করতে পারে না। আর সেই পরিবারটি যখন অসচ্ছল হয়, তখন সংগ্রামটা আরও কঠিন হয়ে ওঠে।

ভিডিও এর এই শিশুটির বাস্তবতাই যেন সেই নির্মম সত্যের প্রতিচ্ছবি। বাবা-মা দুজনেই সন্তানের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজেদের মতো করে জীবনযাপন করছেন। আর অসহায় বৃদ্ধা দাদী ভিক্ষা করে কোনোমতে নিজের প্রতিবন্ধী নাতিকে নিয়ে দিন পার করছেন।

একদিকে বার্ধক্যের ভার, অন্যদিকে নাতির দেখাশোনার দায়িত্ব—সব মিলিয়ে প্রতিটি দিনই তাদের কাটছে অনিশ্চয়তা, কষ্ট আর অসহায়ত্বের মধ্য দিয়ে।

আপনাদের আন্তরিক সহযোগিতায় Welfare of Human Aid - WOH Aid এমন অসহায় মানুষদের পাশে থাকতে চাই।

আজ হঠাৎ থমকে দাঁড়ালো Welfare of Human Aid - WOH Aid —হুইলচেয়ারে এক বিশেষ শিশু, পাশে অসহায় বৃদ্ধা দাদী।মোঃ সিয়ামকে মা...
13/08/2026

আজ হঠাৎ থমকে দাঁড়ালো Welfare of Human Aid - WOH Aid —হুইলচেয়ারে এক বিশেষ শিশু, পাশে অসহায় বৃদ্ধা দাদী।

মোঃ সিয়ামকে মা ছেড়ে গেছেন, বাবাও দায়িত্ব নেননি। তাই রোদ-বৃষ্টি উপেক্ষা করে দাদী জাহানারা বেগমই নাতিকে নিয়ে জীবিকার সন্ধানে পথে পথে সাহায্য চান।

তাদের ঘরে গিয়ে, প্রতিবেশীদের মুখে শুনে যে বাস্তবতা দেখেছি—তা সত্যিই হৃদয়বিদারক।

সিয়ামের জন্য হয়তো আমাদের সামান্য সহায়তাই হতে পারে একটি নতুন জীবনের শুরু।
আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। ❤️

Address

Neel Komol, House # 100 , Level/6 , Road # 11 , Block # C , Banani , Dhaka/1213
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Welfare of Human Aid - WOH Aid posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share