Beraid Muslim High School Alumni Association

Beraid Muslim High School Alumni Association বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন | Beraid Muslim High School Alumni Association | BMHSAA

28/09/2024

🔴 INSPIRATIONS, INSIGHTS & LESSONS:

🔥 Three stories to boot:

1. Nokia refused Android.
2. Yahoo rejected google.
3. Kodak refused digital cameras.

⭐ Lessons:

1. Take chances.
2. Embrace the Change.
3. If you refuse to change with time, you'll become outdated.

🔥 Two more stories:

1. Facebook takes over whatsapp and instagram.
2. Grab takes over Uber in Southeast Asia.

⭐ Lessons:

1. Become so powerful that your competitors become your allies.
2. Reach the top and eliminate the competition.
3. Keep on innovating.

🔥 Two more stories:

1. Colonel Sanders founded KFC at 65
2. Jack Ma, who couldn't get a job at KFC, founded Alibaba and retired at the age of 55.

⭐ Lessons:

1. Age is merely a number.
2. Only those who keep trying will succeed.

🔥 Last but not least:

Lamborghini was founded as a result of revenge from a tractor manufacturer who was insulted by Ferrari founder Enzo Ferrari.

⭐ Lessons:

Never underestimate anyone, Ever!

✅ Just keep working hard.

✅ Invest your time wisely.

✅ Don't be afraid to fail.

🔴 অনুপ্রেরণা, অন্তর্দৃষ্টি এবং শিক্ষা:

🔥 বুট করার জন্য তিনটি গল্প:

১. নোকিয়া অ্যান্ড্রয়েড প্রত্যাখ্যান করেছে
২. ইয়াহু গুগল প্রত্যাখ্যান করেছে
৩. কোডাক ডিজিটাল ক্যামেরা প্রত্যাখ্যান করেছে

⭐ শিক্ষা:

১. সুযোগ লুফে নেয়া।
২. পরিবর্তন আলিঙ্গন করা।
৩. আপনি সময়ের সাথে পরিবর্তন করতে অস্বীকার করলে, আপনি পুরানো হয়ে যাবেন।

🔥 আরো দুটি গল্প:

১. ফেসবুক হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের দখল নেয়
২. গ্র্যাব দক্ষিণ-পূর্ব এশিয়ায় উবার দখল করে

⭐ শিক্ষা:

১. এত শক্তিশালী হয়ে উঠুন যে আপনার প্রতিযোগীরা আপনার মিত্র হয়ে উঠবে।
২. শীর্ষে পৌঁছান এবং প্রতিযোগিতা বাদ দিন।
৩. উদ্ভাবন চালিয়ে যান।

🔥 আরো দুটি গল্প:

১. কর্নেল স্যান্ডার্স 65-এ KFC প্রতিষ্ঠা করেন।
২. জ্যাক মা, যিনি কেএফসিতে চাকরি পেতে পারেননি, আলিবাবা প্রতিষ্ঠা করেন এবং 55 বছর বয়সে অবসর নেন।

⭐ শিক্ষা:

১. বয়স নিছক একটি সংখ্যা
২. যারা চেষ্টা চালিয়ে যায় শুধুমাত্র তারাই সফল হবে

🔥 শেষ কিন্তু কম নয়:

Lamborghini একটি ট্র্যাক্টর প্রস্তুতকারকের কাছ থেকে প্রতিশোধের ফলে প্রতিষ্ঠিত হয়েছিল যিনি ফেরারির প্রতিষ্ঠাতা এনজো ফেরারি দ্বারা অপমানিত হয়েছিলেন।

⭐ শিক্ষা:

কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না, কখনো!

✅শুধু কঠোর পরিশ্রম করতে থাকুন।

✅ আপনার সময় বিজ্ঞতার সাথে বিনিয়োগ করুন।

✅ ব্যর্থ হতে ভয় পাবেন না।

27/09/2024

**Title: "The Ripple Effect of Giving Back"**

In a small village named *Bara Beraid nestled by a Balu river, there was a school called *Beraid Muslim High school* that had shaped the futures of many students over the years. One of its brightest alumni, Masum(*Imaginary name*) had gone on to achieve remarkable success as a software engineer in a leading tech company. Though his work had taken him far from home, his heart always remained close to the school where it all began.

One day, Masum received an invitation from the school to attend its annual celebration. He decided it was time to return, not just to visit but to give something back. On the day of the event, Masum stood before a room full of students who looked up to him with awe. *He spoke of his journey, not focusing on his success, but on the challenges he had faced—the late nights of studying, the rejections, and the failures that had shaped him.*

"But I didn't do it alone," Masum said, smiling. "It was the teachers, the friends, and this school that gave me the foundation to keep going."

The students listened intently, inspired not by the stories of his accomplishments, but by his *resilience and gratitude. After his speech, Masum announced that he was setting up a **mentorship program** to help guide students who wanted to pursue careers in technology. He also pledged to fund scholarships for students who lacked financial means but had the drive to succeed.

Months passed, and the impact of Masum’s visit began to unfold. A enthusiastic boy named Munna(*Imaginary name*)who had always loved computers but never believed he could succeed in the field, applied for the scholarship. With the financial support and mentorship from Masum, he enrolled in a tech program and began to flourish.

Years later,Munna returned to the same school as a successful software engineer. Inspired by Masum’s example,he too set up a fund to support young students and became a mentor herself. *The cycle of giving back continued, as more alumni came forward to contribute in their own ways,creating opportunities for the next generation.*

The small village, once known for its modest beginnings, became a hub of talent and innovation, all thanks to the ripple effect started by one alumnus who believed in the power of giving back.

And so, Masum’s simple act of returning to his roots didn’t just inspire a single class—it transformed an entire community.

Dr. Abdur Rahman
Batch-2005
Aroidapara, Beraid.

**"ফিরে আসার প্রতিধ্বনি"**

বালু নদীর তীরে অবস্থিত ছোট্ট একটি গ্রাম বড় বেরাইদ,যেখানে একটি স্কুল ছিল *বেরাইদ মুসলিম উচ্চ বিদ্যালয়* নামে, যা বছরের পর বছর ধরে অনেক ছাত্র-ছাত্রীর ভবিষ্যৎ গড়ে তুলেছিল।
এই স্কুলের অন্যতম মেধাবী প্রাক্তন ছাত্র, মাসুম (*কাল্পনিক নাম*) এক সময় একজন শীর্ষস্থানীয় সফটওয়্যার কোম্পানির সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে ওঠে। যদিও তার পরাশুনা এবং কাজ তাকে বাড়ি থেকে অনেক দূরে নিয়ে গিয়েছিল, তার হৃদয় সবসময় স্কুলের কাছেই ছিল, যেখান থেকে তার যাত্রা শুরু হয়েছিল।

একদিন, মাসুম স্কুল থেকে বার্ষিক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ পেল। সে সিদ্ধান্ত নিল শুধু দেখা করতেই নয়, স্কুলের জন্য কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। অনুষ্ঠানের দিন, মাসুম ছাত্রদের শ্রেণী কক্ষে দাঁড়িয়ে, যারা তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে ছিল ;তার যাত্রার কথা বলল, তবে তার সাফল্যের গল্প না বলে, সে তার সম্মুখীন হওয়া চ্যালেঞ্জগুলোর কথা বলল—রাত জেগে পড়াশোনা, প্রত্যাখ্যান এবং ব্যর্থতা, যা তাকে গড়ে তুলেছিল।

"কিন্তু আমি এটা একা করতে পারিনি," মাসুম হাসতে হাসতে বলল। "এটা ছিল শিক্ষকরা, বন্ধুরা, এবং এই স্কুল, যারা আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য মজবুত ভিত্তি তৈরি করে দিয়েছিল।"

ছাত্ররা মনোযোগ দিয়ে শুনছিল, তার সাফল্যের গল্প নয়, বরং তার ধৈর্য্য এবং কৃতজ্ঞতা তাদের অনুপ্রাণিত করেছিল। তার বক্তৃতার শেষে, মাসুম ঘোষণা করল যে সে একটি **মেন্টরশিপ প্রোগ্রাম** শুরু করছে, যা প্রযুক্তিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষার্থীদের পথনির্দেশনা দেবে। পাশাপাশি সে ঘোষণা করল যে সে এমন শিক্ষার্থীদের জন্য বৃত্তি তহবিল গঠন করবে যারা অর্থনৈতিকভাবে অসামর্থ্যশীল হলেও সাফল্যের জন্য সংকল্পবদ্ধ।

কয়েক মাস পেরিয়ে গেল, এবং মাসুমের দেয়া দিকনির্দেশনার প্রভাব ফুটে উঠতে শুরু করল।
মুন্না নামে একটি উৎসাহী ছেলে, যে সবসময় কম্পিউটারের প্রতি ভালোবাসা পোষণ করত কিন্তু কখনও বিশ্বাস করত না যে সে এই ক্ষেত্রে সফল হতে পারবে, বৃত্তির জন্য আবেদন করল। মাসুমের আর্থিক সহায়তা এবং মেন্টরশিপের মাধ্যমে সে একটি টেকনোলজি প্রোগ্রামে ভর্তি হল এবং ধীরে ধীরে উন্নতি করতে শুরু করল।

বছর কয়েক পরে, মুন্না সফল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে সেই একই স্কুলে ফিরে আসলো মাসুমের উদাহরণে অনুপ্রাণিত হয়ে, সেও ছাত্রদের সহায়তার জন্য একটি তহবিল তৈরি করল এবং নিজেও মেন্টর হয়ে উঠল। *ফিরিয়ে দেওয়ার এই চক্রটি অব্যাহত রইল, কারণ আরও অনেক প্রাক্তন ছাত্র-ছাত্রী তাদের নিজস্ব উপায়ে অবদান রাখতে এগিয়ে এল, পরবর্তী প্রজন্মের জন্য সুযোগ তৈরি করল।*

ছোট্ট এই গ্রামটি, যা একসময় তার সাধারণ শুরুগুলির জন্য পরিচিত ছিল, প্রতিভা এবং উদ্ভাবনের একটি কেন্দ্র হয়ে উঠল, সবকিছুর মূলে ছিল একজন প্রাক্তন ছাত্রের শুরু করা সেই প্রতিধ্বনি, যে ফিরিয়ে দেওয়ার শক্তিতে বিশ্বাস করেছিল।

এইভাবে, মাসুমের শিকড়ের কাছে ফিরে আসার সাধারণ কাজটি শুধু একটি শ্রেণিকেই অনুপ্রাণিত করেনি—এটি পুরো একটি সম্প্রদায়কে অনুপ্রাণিত এবং রূপান্তরিত করেছে।

ডা. আব্দুর রহমান
ব্যাচ-২০০৫
আরইদ্দাপাড়া, বেরাইদ।

20/09/2024

অ্যালামনাই এসোসিয়েশন কি?
অ্যালামনাই এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দ্যেশ্য কি?
অ্যালামনাই এসোসিয়েশনের কার্যপরিধি কি?
অ্যালামনাই এসোসিয়েশন কিভাবে গঠন হয়?
অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য কারা হতে পারে?
অ্যালামনাই এসোসিয়েশনের প্রাক্তন ছাত্রদের ভূমিকা?
স্কুলের সাথে অ্যালামনাই এসোসিয়েশনের সম্পর্ক?
রাজনৈতিক ব্যাক্তিত্বদের সাথে অ্যালামনাই এসোসিয়েশনের সম্পর্ক কেমন?

কথা বলেছেন Dr-Ab Rahaman

ডাঃ মোঃ আব্দুর রহমান
এমবিবিএস ,বিসিএস (স্বাস্হ্য)
এমআরসিপি (ইউকে)-পেসেস
এম.ডি (নেফ্রোলজী,আবাসিক চিকিৎসক,বিএসএমএমইউ)
সহকারী সার্জন,স্বাস্হ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়.

18/09/2024

বেরাইদ মুসলিম হাই স্কুলের অ্যালামনাই এসোসিয়েশন গঠন নিয়ে উম্মুক্ত আলোচনা

মোঃ আমিনুল ইসলাম (ব্যাচ-১৯৯৪)
সরকারি কর্মকর্তা
ইন্সপেক্টর, সমবায় অধিদপ্তর।

18/09/2024

আসসালামুআলাইকুম,

বেরাইদ মুসলিম হাই স্কুল প্রায় ১০৬ বছরের একটি ঐতিহ্যবাহী স্কুল। দুঃখের বিষয় এই যে, ১০৬ বছরের পুরোনো হওয়া সত্বেও স্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের জন্য কোন প্লাটফর্ম ছিলো না। তাই ১০৬ বছর পর হলেও প্রাক্তন ছাত্র-ছাত্রীদের একই ছাতার নিচে নিয়ে আসার জন্য বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন নামে একটি এসোসিয়েশন গঠন করা হয়েছে। উক্ত বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন সম্পূর্ণ অ-রাজনৈতিক, অ-লাভজনক ও নিঃস্বার্থ ছাত্র বান্ধব এসোসিয়েশন। সময়ের স্বল্পতা থাকা সত্যেও বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর পূর্ণাঙ্গ রূপ দেয়ার জন্য সিনিয়র প্রাক্তন ছাত্রদের থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, ডক্টরেট, ল’ইয়ার, শিক্ষক,লেখক, পুলিশ, বীমা কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীব প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে তৈরীকৃত এড-হক কমিটি সহ আরো দুইটি কমিটি রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

উক্ত বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর প্রধান উদ্দেশ্য হলঃ

• সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীদের একই ছাতার নিচে নিয়ে আসা।

• স্কুলটির গুনগত মান উন্নয়ন করা।

• পড়াশোনার মান উন্নয়ন করা।

• শিক্ষক-ছাত্রের মাঝে সম্পর্কের উন্নয়ন করা।

• গ্রহনযোগ্য ও আধুনিক শিক্ষা অবকাঠামো তৈরী করা।

• প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মাঝে যোগাযোগ তৈরী করা এবং পেশাগতভাবে সহায়তা করা।

• মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা।

• পুনর্মিলনী অনুষ্ঠান, সেমিনার বা কর্মশালার আয়োজন করা।

• সামাজিক অবকাঠামোর (পড়াশুনা) উন্নয়ন ইত্যাদি।

ইন-শা-আল্লাহ, যখন মেম্বারশিপ সাবস্ক্রিপশন বা সদস্য সংগ্রহ কার্যক্রম অফিশিয়ালি শুরু হবে তখন বেরাইদ মুসলিম হাই স্কুল থেকে এস এস সি পাশ করা সকল শিক্ষার্থীদের নিকট অফিসিয়ালি জানানো হবে এবং এর পাশাপাশি বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর অফিশিয়াল পেইজ থেকে জানিয়ে দাওয়া হবে।

আমাদের অফিশিয়ালি ফেইসবুক পেইজ - https://www.facebook.com/bmhsaa.official

আমাদের সকল কার্যক্রম শুধুমাত্র এই অফিসিয়াল পেইজ Beraid Muslim High School Alumni Association ( https://www.facebook.com/bmhsaa.official )এর মাধ্যমে পরিচালিত হবে, ইন-শা- আল্লাহ।

সকলের দোয়া এবং সহযোগিতা আমাদের একান্ত কাম্য।
জাজাকাল্লাহ খায়রান

17/09/2024

আসসালামুআলাইকুম,

আলহামদুলিল্লাহ, সকলের অবগতির জন্যে আমরা জানিয়ে রাখছি, ইতিমধ্যে বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন কোনো সদস্য সংগ্রহ কার্যক্রম বা মেম্বারশিপ সাবস্ক্রিপশন শুরু করেনি, এছাড়াও কোন ব্যাচ প্রতিনিধি বাছাই প্রক্রিয়া শুরু হয়নি, এবং মেম্বারশিপ সাবস্ক্রিপশন এর জন্যে কোন ব্যাচ বা প্রাক্তন ছাত্রদের সাথে কোন প্রকার মিটিং করিনি।

ইনশাআল্লাহ, যখন মেম্বারশিপ সাবস্ক্রিপশন বা সদস্য সংগ্রহ কার্যক্রম অফিশিয়ালি শুরু হবে তখন বেরাইদ মুসলিম হাই স্কুল থেকে এস এস সি পাশ করা সকল ছাত্রদের নিকট অফিসিয়ালি জানানো হবে এবং এর পাশাপাশি বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর অফিশিয়াল পেইজ থেকে জানিয়ে দাওয়া হবে।

আমাদের অফিশিয়ালি ফেইসবুক পেইজ - https://www.facebook.com/bmhsaa.official

বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর কোনো প্রকার বেনামে What's App গ্রুপ বা facebook messenger গ্রুপ ওপেন করা হয় নাই, অর্থাৎ আমরা উপরোক্ত কোন মাধ্যমেই কোন ব্যাক্তির সাথে বা কোন প্রাক্তন ছাত্রের সাথে যোগাযোগ স্থাপন করিনি,কোন প্রকার মিটিং করিনি।

আমাদের সকল কার্যক্রম শুধুমাত্র এই অফিসিয়াল পেইজ Beraid Muslim High School Alumni Association ( https://www.facebook.com/bmhsaa.official )এর মাধ্যমে পরিচালিত হবে, ইন-শা- আল্লাহ।

সবাইকে পেইজটিকে শেয়ার এবং লাইক করার অনুরোধ করা হচ্ছে এতে করে প্রাক্তন ছাত্ররা দ্রুত যুক্ত হতে পারবে ও সকল আপডেট পাবে।

https://www.facebook.com/bmhsaa.official

সকলকেই আমাদের সাথে থাকার জন্যে কিছুটা সময় ধৈর্য ধারণ করার অনুরোধ করছি।

ধন্যবাদ

15/09/2024

বেরাইদ মুসলিম হাই স্কুলে অ্যালামনাই এসোসিয়েশনের যে ৩ টি কমিটি উপস্থাপন করা হয়েছে সেগুলো হচ্ছে

একটি আপদকালীন এডহক কমিটি
একটি কনস্টিটিউশন কমিটি ও
একটি মেম্বারশীপ সাবস্ক্রিপশন কমিটি

যাদের কাজ হবে এই অ্যালামনাই এসোসিয়েশন কিভাবে একটি সুন্দর ও কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটি গঠন হবে তার রুপরেখা তৈরি করে সম্পুর্ণ বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যক্রম কে আইনি ভাবে বৈধতা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া।

পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সময় এই সকল কমিটি বাতিল হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী আইনি প্রক্রিয়ায় পুর্নাঙ্গ কমিটি তৈরি হয়ে এই অ্যালামনাই এসোসিয়েশন কার্যক্রম পরিচালনা করবে।

15/09/2024

অ্যালামনাই এসোসিয়েশন (Alumni Association) হলো একটি সংগঠন যা কোনো নির্দিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাক্তন ছাত্রছাত্রীদের একত্রিত করে। এটি সাধারণত স্কুল, কলেজ, বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত হয় এবং তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে একটি সক্রিয় সংযোগ স্থাপন করার লক্ষ্যে কাজ করে।

অ্যালামনাই এসোসিয়েশনের কার্যক্রম:

1. নেটওয়ার্কিং: প্রাক্তন ছাত্রছাত্রীরা একে অপরের সঙ্গে যোগাযোগ রাখতে পারে এবং পেশাগতভাবে সহায়তা করতে পারে।

2. আর্থিক সহায়তা: শিক্ষাপ্রতিষ্ঠান বা শিক্ষার্থীদের উন্নতির জন্য তহবিল সংগ্রহ করা।

3. মেন্টরশিপ ও পরামর্শ: বর্তমান শিক্ষার্থীদের মেন্টর হিসেবে কাজ করা, পেশাগত দিকনির্দেশনা প্রদান করা।

4. অনুষ্ঠান আয়োজন: পুনর্মিলনী অনুষ্ঠান, সেমিনার, বা কর্মশালা আয়োজন করা।

5. স্কুলের উন্নয়ন প্রকল্প: স্কুলের জন্য বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা, যেমন এসোসিয়েশন এর তহবিলের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা সামগ্রী প্রদান ইত্যাদি।

6. সমাজসেবা: স্থানীয় কমিউনিটিতে বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম পরিচালনা করা, যেমন স্বাস্থ্যসেবা প্রদান, বৃত্তি প্রদান ইত্যাদি।

অ্যালামনাই এসোসিয়েশন কেনো প্রয়োজন:

1. প্রাক্তন শিক্ষার্থীদের সংযোগ: এলামনাই এসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে সংযোগ স্থাপন করতে সাহায্য করে, যা ব্যক্তিগত ও পেশাগত জীবনে অনেক সাহায্য করতে পারে।

2. প্রতিষ্ঠানের উন্নয়ন: প্রাক্তন ছাত্রছাত্রীদের সহায়তায় প্রতিষ্ঠানটি উন্নত হতে পারে, যেমন উন্নত সুযোগ-সুবিধা বা শিক্ষা ব্যবস্থায় অবদান রাখা।

3. সম্মাননা ও উত্তরাধিকার: এসোসিয়েশন প্রাক্তন শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি দেয় এবং নতুন শিক্ষার্থীদের কাছে সেই উদাহরণ তুলে ধরে।

4. তহবিল সংগ্রহ: স্কুলের বিভিন্ন প্রকল্পের জন্য অর্থ সংগ্রহে সহায়তা করে, যা বর্তমান শিক্ষার্থীদের উন্নত শিক্ষার সুযোগ দেয়।

বেরাইদ মুসলিম হাই স্কুলের জন্য একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠন করলে প্রাক্তন শিক্ষার্থীরা স্কুলের উন্নয়নে অবদান রাখতে পারবে, এবং স্কুল ও কমিউনিটির সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে।

Ad hoc কমিটি হলো একটি অস্থায়ী কমিটি, যা কোনো নির্দিষ্ট সমস্যা বা কাজ সমাধানের জন্য গঠন করা হয় এবং কাজটি সম্পন্ন হলে এই কমিটির কার্যক্রম শেষ হয়ে যায়। এটি সাধারণত স্থায়ী কমিটির মতো নয়, বরং একটি বিশেষ উদ্দেশ্য পূরণ করার জন্য গঠিত হয়।

Ad hoc কমিটির কার্যক্রম:

1. নির্দিষ্ট সমস্যা সমাধান: একটি বিশেষ সমস্যা বা চ্যালেঞ্জের সমাধানের জন্য কমিটি গঠন করা হয়, যেমন ইভেন্ট আয়োজন, প্রকল্প বাস্তবায়ন বা জরুরি পরিস্থিতি মোকাবেলা করা।

2. সুপারিশ প্রদান: নির্দিষ্ট কাজ বা সমস্যা নিয়ে আলোচনা করে সমাধানের জন্য প্রস্তাব বা সুপারিশ তৈরি করা।

3. অস্থায়ী সিদ্ধান্ত গ্রহণ: প্রয়োজনীয় ক্ষেত্রে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা এবং সেই মোতাবেক পদক্ষেপ নেওয়া।

4. রিপোর্ট তৈরি: কাজ শেষে একটি প্রতিবেদন তৈরি করে সেই কমিটির মেয়াদ শেষ হয় এবং স্থায়ী কমিটির কাছে রিপোর্ট প্রদান করা হতে পারে।

Ad hoc কমিটি সাধারণত নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের কার্যক্রম সম্পন্ন করে এবং প্রয়োজন ফুরালে বিলুপ্ত হয়ে যায়।

বেরাইদ মুসলিম হাই স্কুলের অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যদের পরিচয় কেবল ছাত্র হিসেবে থাকবে, এবং সেখানে কোনো ধর্মীয় বা রাজনৈতিক পরিচয় অন্তর্ভুক্ত হবে না। এইভাবে, এসোসিয়েশনটি সবাইকে একত্রিত করবে এবং সকলের জন্য একটি সাম্য ও একতার পরিবেশ বজায় রাখবে।

বেরাইদ মুসলিম হাই স্কুল  অ্যালামনাই এসোসিয়েশন গঠন নিয়ে উন্মুক্ত আলোচনায় বেরাইদ মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা স্কুল...
15/09/2024

বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন গঠন নিয়ে উন্মুক্ত আলোচনায় বেরাইদ মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্ররা স্কুল ভবনে একত্রিত হয়ে বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন গঠন নিয়ে উন্মুক্ত আলোচনা করে এবং গঠনের সিদ্ধান্ত গ্রহন করে।

বেরাইদ মুসলিম হাই স্কুলের যে কোন প্রাক্তন শিক্ষার্থী যিনি এস এস সি পাশ করেছেন তিনি এই অ্যালামনাই এসোসিয়েশন এর সদস্য হবেন, যার কার্যক্রম প্রক্রিয়াধীন।

ধন্যবাদ

A group of ex-students had met at the school premises building to discuss the possible way out for creating an Alumni As...
14/09/2024

A group of ex-students had met at the school premises building to discuss the possible way out for creating an Alumni Association legal body for Beraid Muslim High School Alumni Association.
These committees will give a legal identity to the Alumni Association.
Thereafter, the operational part will be started.
In-Sha-Allah

Thanks

বেরাইদ মুসলিম হাইস্কুলের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আইনি কাঠামো গঠনের উদ্দেশ্যে প্রাক্তন ছাত্ররা স্কুল ভবনে একত্রিত হয়েছিল।

এখানে ছবিতে যে ৩ টি কমিটি উপস্থাপন করা হয়েছে তা একটি আপদকালীন এডহক কমিটি একটি কনস্টিটিউশন কমিটি ও একটি ফান্ডিং ও মেম্বারশীপ সাবস্ক্রিপশন কমিটি, যাদের কাজ হবে এই অ্যালামনাই এসোসিয়েশন কিভাবে একটি সুন্দর ও কেন্দ্রীয় পূর্নাঙ্গ কমিটি গঠন হবে তার রুপরেখা তৈরি করে সম্পুর্ণ বেরাইদ মুসলিম হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যক্রম কে আইনি ভাবে বৈধতা দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া।
পুর্নাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের সময় এই সকল কমিটি বাতিল হবে এবং গঠনতন্ত্র অনুযায়ী আইনি প্রক্রিয়ায় পুর্নাঙ্গ কমিটি তৈরি হয়ে এই অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যক্রম পরিচালনা করবে।

ইং-শা-আল্লাহ

ধন্যবাদ

13/09/2024

বেরাইদ মুসলিম হাই স্কুল এর সাবেক ছাত্রদের একটি কমন প্লাটফর্ম এবং একই ছাতার নিচে একত্রিত করার উদ্দেশ্যে একটি অ্যালামনাই এসোসিয়েশন গঠন করা হয়েছে।
অত্র স্কুল থেকে এস এস সি পাশকৃত সকল ছাত্র / ছাত্রী উক্ত এসোসিয়েশন এর সদস্য হতে পারবেন।

ধন্যবাদ।

To create a common platform as well as to accumulate former students from Beraid Muslim High School under an umbrella an Alumni Association has created.
Whoever passed the SSC exam from this Institute can be a member of this association.

Thanks.

Address

Bara Beraid
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Beraid Muslim High School Alumni Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share