17/05/2026
নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমাদের মধ্যে যারা কোরবানি করবে, জিলহজের চাঁদ দেখার পর থেকে তারা যেন চুল নখ না কাটে। (সহিহ মুসলিম: ১৯৭৭)
এ বছর (২০২৬) বাংলাদেশে জিলহজের চাঁদ দেখা যেতে পারে আগামীকাল সোমবার ১৮ মে দিবাগত রাতে। তাই যারা কোরবানি করবে, তাদের আগামীকাল সন্ধ্যার আগেই চুল, গোঁফ, অন্যান্য অযাচিত লোম ও নখ কেটে ফেলতে হবে। চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়ার পর থেকে চুল-নখ কাটা থেকে বিরত থাকতে হবে। যদি আগামীকাল জিলহজের চাঁদ না ওঠে, তাহলে ১৯ মে সূর্যাস্তের পর থেকে চুল-নখ কাটা থেকে বিরত থাকতে হবে।
উপরোক্ত হাদিসে শুধু কোরবানিদাতাদের কথাই বলা হয়েছে। অতএব পরিবারের কোরবানিদাতা ব্যাক্তিকে সতর্ক করে দিতে পারেন