Just Energy Transition Network Bangladesh

Just Energy Transition Network Bangladesh JETnet-BD is a national platform advocating for a just energy transition in Bangladesh.

We unite CSOs, NGOs, CBOs, activists and individual stakeholders to drive sustainable energy solutions, renewable energy adoption,policy reforms, and climate justice. Official page for Just Energy Transition Network Bangladesh or JETnet-BD. The JETnet-BD is committed to promoting a fair and green energy transition in Bangladesh through collaboration, advocacy, and community empowerment.

ঈদ মোবারক ঈদ-উল-আযহা ত্যাগ, সহমর্মিতা এবং মানবিক সংহতির বার্তা বহন করে। এই পবিত্র উপলক্ষ আমাদের স্মরণ করিয়ে দেয় পারস্পরি...
27/05/2026

ঈদ মোবারক

ঈদ-উল-আযহা ত্যাগ, সহমর্মিতা এবং মানবিক সংহতির বার্তা বহন করে। এই পবিত্র উপলক্ষ আমাদের স্মরণ করিয়ে দেয় পারস্পরিক সহানুভূতি ও দায়িত্ববোধের মাধ্যমে একটি আরও অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলার গুরুত্ব।

জেটনেট-বিডি একটি ন্যায্য ও টেকসই জ্বালানি রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে, যেখানে মানুষ, সমাজ এবং পরিবেশকে সমান গুরুত্ব দেওয়া হয়।

এই ঈদ সবার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ।

Eid Mubarak

Eid-ul-Adha carries a message of sacrifice, compassion and human solidarity. This sacred occasion reminds us of the importance of empathy and shared responsibility in building a more inclusive and just society.

JETnet-BD continues to work towards a just and sustainable energy transition, where people, communities, and the environment are equally prioritized.

May this Eid bring peace, prosperity, and well-being to all.

আজ সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো “স্থানীয় টেকসই উন্নয়ন: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালা...
24/05/2026

আজ সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো “স্থানীয় টেকসই উন্নয়ন: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা, আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য মোঃ ইজ্জত উল্লাহ, এমপি,সাতক্ষীরা-০১। এছাড়াও বিভিন্ন সরকারি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, নাগরিক সমাজ প্রতিনিধি, যুব প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

জেটনেট-বিডি’র মেম্বার সেক্রেটারি এবং একশনএইড বাংলাদেশের ম্যানেজার জনাব আবুল কালাম আজাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনায় সাতক্ষীরা ও বাংলাদেশের বর্তমান জ্বালানি বাস্তবতা, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং “জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর” নাগরিক দাবিনামার মূল বিষয়গুলো তুলে ধরা হয়।

আলোচনায় অংশগ্রহণকারী অতিথিরা সাতক্ষীরায় দীর্ঘ দূরত্বভিত্তিক বিদ্যুৎ সরবরাহ, নিম্ন ভোল্টেজ, স্থানীয় উৎপাদনের অভাব এবং ক্রমবর্ধমান জনভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন। একইসাথে সৌরশক্তিভিত্তিক স্থানীয় ও কমিউনিটিভিত্তিক উদ্যোগ, ক্ষুদ্র পরিসরে বিদ্যুৎ উৎপাদন, কৃষি ও সেচে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, সবুজ কর্মসংস্থান, নারীর অংশগ্রহণ এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে সরকার ও বিরোধী দলের সমন্বয়ে গঠিত জ্বালানি কমিটির কার্যক্রম এবং আগামী ৩০ কর্মদিবসের মধ্যে সুপারিশমালা প্রণয়নের প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করেন। তিনি একইসাথে নিম্ন ও মধ্যবিত্ত জনগোষ্ঠীর ওপর জ্বালানি সংকটের প্রভাব, জনসচেতনতা ও দায়িত্বশীলতার প্রয়োজনীয়তা এবং নীতি ও নৈতিকতা চর্চার ঘাটতির বিষয়েও আলোকপাত করেন।

এছাড়াও আলোচনায় স্থানীয় পর্যায়ে সৌরশক্তির সম্ভাবনা, বিকেন্দ্রীভূত জ্বালানি উৎপাদন, কৃষিতে সোলার প্রযুক্তির ব্যবহার, নারীদের অংশগ্রহণ এবং টেকসই জ্বালানি পরিকল্পনায় স্থানীয় জনগণের সম্পৃক্ততার বিষয়গুলো বিশেষভাবে উঠে আসে।

আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করে জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি), সুন্দরবন ফাউন্ডেশন, স্বদেশ, লিডার্স, বিন্দু নারী উন্নয়ন সংস্থা, কবি জসীমউদ্দীন নারী উন্নয়ন সংস্থা, সমাজ উন্নয়ন ফাউন্ডেশন (এসডিএফ) এবং অন্যান্য স্থানীয় অংশীজন সংগঠন। সার্বিক সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সংলাপ স্থানীয় বাস্তবতা, নাগরিক অভিজ্ঞতা এবং জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করবে এবং জনগণকেন্দ্রিক নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

21/05/2026
Today, a dialogue titled “From Santa Marta to Bangladesh: Dialogue on Assessing Pathways to Transitioning Away from Foss...
20/05/2026

Today, a dialogue titled “From Santa Marta to Bangladesh: Dialogue on Assessing Pathways to Transitioning Away from Fossil Fuels” convened youth, civil society, researchers, experts and policymakers to discuss Bangladesh’s Just Energy Transition, renewable energy expansion and pathways away from fossil fuel dependency.

Set against the Santa Marta Conference, the discussion highlighted that a just transition goes beyond energy shift, encompassing climate justice, social protection, gender equality and the rights of farmers and marginalised communities, with a strong emphasis on a people-centred and inclusive energy future.

The session was moderated by Abul Kalam Azad, Manager – Just Energy Transition at ActionAid Bangladesh and Member Secretary of Just Energy Transition Network Bangladesh (JETnet-BD), focusing the dialogue on policy coherence, energy equity and youth engagement.

Key speakers emphasised youth skills development and green entrepreneurship, stronger inclusion of farmers in energy and climate policymaking, expansion of renewable energy and energy efficiency, improved multilateral financing for the Global South and reliable renewable energy technologies, while also raising concerns about import dependency, subsidy-driven systems and global energy market volatility.

In her closing remarks, Farah Kabir, Country Director of ActionAid Bangladesh, stressed that the climate and energy crises are deeply interconnected and require urgent, coordinated action, including the removal of structural barriers, ensuring stronger accountability and gender-responsive energy planning.

The dialogue reaffirmed the need for an inclusive, rights-based just energy transition placing youth, farmers, and vulnerable communities at the centre. The event was jointly organised by ActionAid Bangladesh, Waterkeepers Bangladesh, Just Energy Transition Network Bangladesh (JETnet-BD), Climate Frontier, KaathPencil, Brighters, YOUCAN, OAB Foundation, Mission Green Bangladesh, Breaking The Silence, C3ER, and Bangladesh Krishok Federation.

আজ বাগেরহাটে অনুষ্ঠিত হলো “স্থানীয় টেকসই উন্নয়ন: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা,আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানি...
18/05/2026

আজ বাগেরহাটে অনুষ্ঠিত হলো “স্থানীয় টেকসই উন্নয়ন: প্রতিবন্ধকতা ও সম্ভাবনা,আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভূমিকা” শীর্ষক আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক (রাহাদ), এমপি, বাগেরহাট-২ (সদর ও কচুয়া)। এছাড়াও সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন, নাগরিক সমাজ, যুব প্রতিনিধি এবং উন্নয়ন অংশীজনরা অংশগ্রহণ করেন।

জেটনেট-বিডি’র মেম্বার সেক্রেটারি এবং একশনএইড বাংলাদেশের ম্যানেজার জনাব আবুল কালাম আজাদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তাঁর উপস্থাপনায় বাগেরহাট ও বাংলাদেশের বর্তমান জ্বালানি বাস্তবতা, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা, নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা এবং “জ্বালানির জন-মালিকানা: বাংলাদেশের ন্যায্য জ্বালানি রূপান্তর” নাগরিক ইশতেহারের প্রেক্ষাপট তুলে ধরা হয়।

একইসাথে আলোচনায় অতিথিগণ বাংলাদেশের বর্তমান জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সৌরশক্তি, কমিউনিটিভিত্তিক নবায়নযোগ্য জ্বালানি উদ্যোগ, নেট মিটারিং, সবুজ কর্মসংস্থান, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি এবং জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবায়নযোগ্য জ্বালানিকে বর্তমান জ্বালানি সংকটের বাস্তবতায় একটি অনিবার্য বিকল্প হিসেবে উল্লেখ করেন এবং গবেষণাভিত্তিক নীতি সুপারিশ ও জনগণের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজনটি যৌথভাবে বাস্তবায়ন করে পরিবেশ সুরক্ষা নাগরিক কমিটি, বাগেরহাট; জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ (জেটনেট-বিডি); ইনিশিয়েটিভ ফর রাইট ভিউ (আইআরভি); আশ বাংলাদেশ; বাঁধন মানব উন্নয়ন সংস্থা; জোয়ার বাংলাদেশ এবং মোংলা নাগরিক সমাজ। সার্বিক সহযোগিতায় ছিল একশনএইড বাংলাদেশ।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই সংলাপ স্থানীয় বাস্তবতা, নাগরিক অভিজ্ঞতা এবং জাতীয় নীতিনির্ধারণ প্রক্রিয়ার মধ্যে একটি কার্যকর সংযোগ তৈরি করবে এবং নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে স্থানীয় পর্যায়ে আরও কার্যকর উদ্যোগ গ্রহণে সহায়ক ভূমিকা রাখবে।

08/05/2026
08/05/2026

JETnet-BD youth organizations are raising their voices through the Climate Strike for climate justice.

08/05/2026

This Friday we are uniting again for the Global Climate Strike!

18 youth-led organisations, around 500 climate activists and our Activista members are joining us in the demand for climate justice; You Can Too.

📍Manik Mia Ave, Dhaka ⏰9:00 am 🗓️ 8 May, 2026

06/05/2026
05/05/2026

১০,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্যমাত্রা নিয়ে সংবাদ সম্মেলনে জাকির হোসেন খান, প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক, চেঞ্জ ইনিশিয়েটিভ এবং উপদেষ্টা কমিটির সদস্য, জেটনেট-বিডি-এর বক্তব্য (ভিডিও: দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস)

Address

Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Just Energy Transition Network Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share