14/06/2026
মো: আদিব হাসান, যার বয়স মাত্র ২ বছর, বর্তমানে ঢাকা বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্যাডিয়াট্রিক হেমাটোলজি ও অঙ্কোলজি বিভাগে চিকিৎসাধীন। শিশুটি ‘একিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া’ (Acute Lymphoblastic Leukemia) নামক রক্তজনিত জটিল সমস্যায় আক্রান্ত, যা মূলত রক্তের ক্যানসারের একটি ধরন। বর্তমানে আদিবের কেমোথেরাপি ও দীর্ঘমেয়াদী চিকিৎসা চলমান রয়েছে, যা অত্যন্ত ব্যয়বহুল এবং পরিবারটির জন্য এই চিকিৎসা চালিয়ে যাওয়া ক্রমশ কঠিন হয়ে পড়ছে।
Helping Hand For Needy (HHFN)-এর পক্ষ থেকে শিশু আদিব হাসানের চিকিৎসা এবং প্রয়োজনীয় ওষুধ ক্রয়ের জন্য ৬০,০০০.০০ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। তার দ্রুত সুস্থতা কামনায় আমরা সকলের দোয়া ও শুভকামনা প্রত্যাশা করছি।
Md. Adib Hasan, aged only 2 years, is currently undergoing treatment at the Department of Pediatric Hematology and Oncology at Bangladesh Specialized Hospital. The child is suffering from 'Acute Lymphoblastic Leukemia,' a type of blood cancer. Currently, Adib's chemotherapy and long-term treatment are ongoing, which are extremely expensive and becoming increasingly difficult for the family to manage.
Helping Hand For Needy (HHFN) has provided financial assistance of 60,000.00 BDT for the treatment and purchase of necessary medicines for child Adib Hasan. We seek everyone's prayers and well wishes for his speedy recovery.