She-E-Bangla Nagar Chatro Shomaj Foundation

She-E-Bangla Nagar Chatro Shomaj Foundation আমরা শেরে-বাংলা নগর ছাত্রসমাজ।

05/12/2025

📢 বিজ্ঞপ্তি

বিষয়: শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচি

সকালের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমাদের প্রিয় [শের-ই-বাংলা নগর ছাত্র সমাজ ফাউন্ডেশন] সমাজের পিছিয়ে পড়া শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে একটি কম্বল বিতরণ কর্মসূচি আয়োজন করতে যাচ্ছে।

বর্তমানে শীতের প্রকোপ আস্তে আস্তে বাড়ছে যার কারণে সামনের সময় অনেক অসহায় মানুষ পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে দিন কাটাবে । তাই মানবিক উদ্যোগের অংশ হিসেবে আমরা এ বছরও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নিয়েছি।

এই কর্মসূচি সফল করতে আমাদের ফাউন্ডেশনের সম্মানিত সকল সদস্যদের স্বেচ্ছা সহযোগিতা কামনা করছি।
আপনাদের সকলের অনুদানই অসহায় মানুষের মুখে উষ্ণতার হাসি ফোটাবে।

অনুদান প্রদানের নিয়মাবলি:

প্রত্যেক সদস্যকে স্বেচ্ছায় সাধ্য অনুযায়ী অনুদান প্রদান করার জন্য অনুরোধ করা হচ্ছে।

অনুদান প্রদান করা যাবে: ক্যাশ / বিকাশ / নগদ / ব্যাংক অ্যাকাউন্ট

কম্বল বিতরণের তারিখ : সবার পরামর্শ ক্রমে বিতরণের তারিখ ঠিক করা হবে।

স্থান: [অত্র শের-ই-বাংলা নগর]

মানবতার কল্যাণে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে সফল করতে আপনাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

— [শের-ই-বাংলা নগর ছাত্র সমাজ ফাউন্ডেশন]

আজ আমাদের জন্য একটি গর্বের দিন। শের-ই-বাংলা নগর ছাত্র সমাজ ফাউন্ডেশের আজ একটি বছর পূর্ণ হল।এই এক বছরে আমরা একে অপরের পাশ...
24/08/2025

আজ আমাদের জন্য একটি গর্বের দিন। শের-ই-বাংলা নগর ছাত্র সমাজ ফাউন্ডেশের আজ একটি বছর পূর্ণ হল।
এই এক বছরে আমরা একে অপরের পাশে দাঁড়িয়েছি, শিক্ষা, সংস্কৃতি ও মানবিকতার বার্তা ছড়িয়েছি।

আমাদের লক্ষ্য ছিলো— ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ করা, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করা এবং প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে সহায়ক হওয়া। আল্লাহর রহমত ও আপনাদের সবার সহযোগিতায় আমরা সেই লক্ষ্যপথে অনেকটা এগিয়েছি।

এই সাফল্য আমাদের প্রত্যেক সদস্যের, যারা নিজেদের সময়, শ্রম ও ভালোবাসা দিয়ে ফাউন্ডেশনকে সমৃদ্ধ করেছে।
আমরা বিশ্বাস করি, এই যাত্রা এখানেই থেমে থাকবে না— আগামী দিনে আমরা আরও বড় স্বপ্ন পূরণে কাজ করে যাবো।

চলুন, একসাথে শপথ করি—
📌 শিক্ষা, ঐক্য ও মানবতার আলো ছড়িয়ে দিয়ে সমাজকে এগিয়ে নেবো।
📌 আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর দৃষ্টান্ত রেখে যাবো।

শুভ হোক আমাদের আগামীর পথচলা।
She-E-Bangla Nagar Chatro Shomaj Foundation

27/04/2025

আলহামদুলিল্লাহ ❤️✨️
স্বাধীনতার ৫৪ বছর পর সিলেট বিমানবন্দর থেকে প্রথমবারের মতো গার্মেন্টস পণ্য নিয়ে ইউরোপ (স্পেন) গেল কার্গো বিমান।

২৭ এপ্রিল ২০২৫ (রবিবার)শ্যামলী ৩ নাম্বার রোডের নাম পরিবর্তন করে (শহীদ নাসিব হাসান রিয়ান সড়ক) নামে নামকরণ করা হলো। আলহা...
27/04/2025

২৭ এপ্রিল ২০২৫ (রবিবার)
শ্যামলী ৩ নাম্বার রোডের নাম পরিবর্তন করে (শহীদ নাসিব হাসান রিয়ান সড়ক) নামে নামকরণ করা হলো। আলহামদুলিল্লাহ
ধন্যবাদ
(ঢাকা উত্তর সিটিকর্পোরেশন)

14/12/2024

আজ ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস।

আসসালামু আলাইকুম আমরা বিশ্বাস করি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে জাতিগত ভাবে সবাই এক ও অভিন্ন। আমরা আমাদের এই সমাজ ও  সমাজের ...
02/11/2024

আসসালামু আলাইকুম
আমরা বিশ্বাস করি আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে জাতিগত ভাবে সবাই এক ও অভিন্ন। আমরা আমাদের এই সমাজ ও সমাজের পিছিয়ে পড়া মানুষের প্রতি দায়বদ্ধ। সেই দায়বদ্ধতার প্রেক্ষিতে আজ শের-ই-বাংলা নগর ছাত্র সমাজ একজন অন্ধ হাফেজকে স্বল্প পুঁজি দিয়ে একটা ব্যবসা করার ব্যবস্থা করে দিয়েছি। (উল্লেখ্য: তার পেশা তিনি একজন ভিক্ষুক ছিল) এবং তার মধ্যে আমরা আমাদের নবীজির সুন্নত ভিক্ষাকে না বলুন ব্যবসাকে হ্যাঁ বলুন সেই আগ্রহ খুঁজে পেয়েছি। তার আগ্রহ পেয়ে আমরা তাকে এই সহযোগিতা করতে পেরেছি। আলহামদুলিল্লাহ।
সবাই আমাদের জন্য দোয়া করবেন।
যেন আমরা এইভাবে সমাজের পিছিয়ে পড়া মানুষদের সহযোগিতা এবং পাশে দাঁড়াতে পারি।
সবার দোয়া এবং সহযোগিতা কামনা করছি।
° ধন্যবাদ °

আয়োজনে: She-E-Bangla Nagar Chatro Shomaj

Address

Dhaka-1207, Shyamoli
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when She-E-Bangla Nagar Chatro Shomaj Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share