12/08/2026
'গ্রীন বার্ড ইসলামিক একাডেমি', আবাবিল ফাউন্ডেশনের স্বপ্ন পূরণের পথে প্রথম ধাপ৷ আপনারা জেনে আনন্দিত হবেন রাজবাড়ীতে আমরা ইসলামিক এবং জেনারেল শিক্ষার সমন্বয়ে একটি ইসলামিক স্কুল করার সিদ্ধান্ত নিয়েছি। প্রচলিত শিক্ষা ব্যবস্থায় কার্যত ইসলামি শিক্ষার কোন স্থান নেই। এই শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র অনার্স-মাষ্টারস শেষ করে ফেলছে অথচ তাদের ইসলামের বেইসিক জ্ঞান পর্যন্ত হচ্ছে না৷ আমরা দেখছি তারা সূরা ফাতিহা,কালিমা তাইয়িবা পর্যন্ত সহিহ শুদ্ধভাবে পড়তে পারছে না৷ কেউ কেউ তো কোন ওয়াক্তের নামাজ কত রাকাআত সেটাও বলতে পারে না৷
আমরা এমন একটা সিলেবাস প্রণয়ন করতে যাচ্ছি যাতে শিক্ষার্থীরা প্রাইমারি স্কুলের বই ই পড়বে পাশাপাশি আমাদের প্রণয়নকৃত সিলেবাসের মাধ্যমে বিশুদ্ধ আকিদাহ মানহাযের তালিম পাবে। আমরা তাদেরকে এমনভাবে প্রস্তুত করব তারা আমাদের স্কুল শেষে হাইস্কুল,আলিয়া মাদ্রাসা এমনকি কওমি মাদ্রাসার জামাত বিভাগেও ভর্তি হতে পারবে৷
আমরা চাইবো একটা বাচ্চা বাংলা ইংরেজি যেভাবে রিডিং পড়তে পারবে একইভাবে তাকে আরবিও পারতে হবে। আমাদের টার্গেট থাকবে পঞ্চম শ্রেণি পাশ করতে করতে তারা যেন কমপক্ষে ৩০ নং পারা হিফয (মুখস্থ) করতে পারে। সম্ভব হলে ২৯ নং পারা বা আরও বেশি৷
সহজ কথায় বললে আমরা বাচ্চাদের শিক্ষা জীবনের শুরুতেই ইসলামিয়্যাতের উপর এমন একটি ভিত তৈরি করে দিব, বাকি জীবন সেই ভিতের উপর ভিত্তি করে অতিবাহিত করতে পারবে।
সন্তান পিতামাতার কাছে আমানত স্বরুপ। সন্তানকে ফরজ পরিমাণ ইলম শিক্ষা দেওয়া প্রত্যেক পিতামাতার উপর ফরজ। কোন পিতামাতা যদি এই দ্বায়িত্ব অবহেলা করে অথবা যথাযথ বাস্তবায়ন না করে তবে তাকে অবশ্যই কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতা করতে হবে। অনেক পিতামাতা চান তার সন্তান জেনারেল শিক্ষার পাশাপাশি ইসলামি শিক্ষায় শিক্ষিত হোক। তাদের প্রত্যাশা পূরণে 'গ্রীন বার্ড ইসলামিক একাডেমি' কাজ করে যাবে নিরলস।
আবাবিল ফাউন্ডেশন যেভাবে আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েছে একইভাবে 'গ্রীন বার্ড ইসলামিক একাডেমি' সিক্ত হবে বলে প্রত্যাশা রাখি৷
আপনারা জেনে খুশি হবেন আমাদের একাডেমির জন্য ইতিমধ্যে একটা বাসা ভাড়া নেওয়া হয়েছে।
খবিরের দোকান সংলগ্ন বর্তমান দারাজ এবং পাঠাও অফিসের দ্বিতীয় তলার ৩ টা ইউনিট।
আমরা এ বছর ৩ টা শ্রেণিতে স্টুডেন্ট ভর্তি নিব
প্লে, নার্সারি, ওয়ান। ধাপে ধাপে আমাদের শ্রেণির সংখ্যা বৃদ্ধি পাবে। আমরা যদি প্রথমেই ক্লাস থ্রি বা ফোর এ ভর্তি নেই তাহলে শিক্ষার্থীদের দক্ষ করে গড়ে তোলার জন্য আমরা যথেষ্ট সময় পাব না। আর হঠাৎ করে তারা আমাদের সিলেবাসের সাথে এডপ্ট করতে পারবে না।
আমাদের এই প্রতিষ্ঠান শুরু করতে প্রাথমিক খরচ আনুমানিক ৮ লাখ টাকা। অনেকেই ভাবতে পারেন এত টাকা?
আমাদের স্কুলের ভাড়া শুরু হচ্ছে অক্টোবর থেকে,২ মাসের এডভান্সড আর ৩ মাসের ভাড়া। একাডেমিক কার্যক্রম শুরুর আগেই আমাদের ভাড়া বাবদ গুণতে হচ্ছে ১ লক্ষ ২০ হাজার টাকা।
বেঞ্চ, টেবিল সহ অন্যান্য আসবাবপত্র বাবদ ৩ লাখ টাকা।
একটা পিসি,ডেকোরেশন, প্রিন্টিং সহ আরও অনেক খরচের খাত রয়েছে যা আমাদের সাথে যোগাযোগ করলেই জানতে পারবেন৷
এটা আবাবিল ফাউন্ডেশনের ৩ হাজার বা ৫ হাজারের কোন প্রজেক্ট নয়। ফেসবুকে পোস্ট করলে ১০০/২০০ টাকা ডোনেশন ই যথেষ্ট হবে৷
প্রাথমিক ৮ লাখ টাকার পাশাপাশি প্রতি মাসে ভাড়া ২৪ হাজার + শিক্ষাদের বেতন + অনান্য খরচ মিলিয়ে প্রতি মাসে কমপক্ষে ১ লক্ষ টাকা খরচ হবে৷
রাজবাড়ীর মতো মফস্বল শহরে এ রকম একটা প্রতিষ্ঠান আপনাদের সার্বিক সহযোগিতা ছাড়া চালানো প্রায় অসম্ভব।
আসুন,আমাদের সাথে বসুন,পরামর্শ দিন৷ আপনার সন্তানকে 'গ্রীন বার্ড ইসলামিক একাডেমি' তে ভর্তি করুন।