Palli Karma-Sahayak Foundation - PKSF

Palli Karma-Sahayak Foundation - PKSF Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Palli Karma-Sahayak Foundation - PKSF, Nonprofit Organization, PKSF Bhaban-1, Plot: E-4/B, Agargaon Administrative Area, Sher-e-Bangla Nagar, Dhaka.

11/08/2026

এয়ারেটর (Aerator): মাছচাষে SMART সমাধান
----------------------

এয়ারেটর (Aerator) ও সৌরশক্তির মতো আধুনিক প্রযুক্তি যশোরের মৎস্য খামারগুলোতে নিয়ে এসেছে ইতিবাচক পরিবর্তন। সোলার প্যানেল ব্যবহারে সেচ ও পাম্পিংয়ের বিদ্যুৎ বিল উল্লেখযোগ্যভাবে কমেছে। অন্যদিকে, এয়ারেটর ব্যবহারে পুকুরে অক্সিজেনের সরবরাহ বেড়েছে, যার ফলে মানসম্মত মাছ উৎপাদনের পাশাপাশি রেণুপোনা উৎপাদন দ্বিগুণ সম্ভব হচ্ছে।

পিকেএসএফ ও বিশ্বব্যাংকের সহায়তায় বাস্তবায়িত SMART প্রকল্পের মাধ্যমে সহযোগী সংস্থা ‘জাগরণী চক্র ফাউন্ডেশন’ যশোরের মৎস্য খামারিদের কাছে এসব আধুনিক প্রযুক্তি পৌঁছে দিচ্ছে। এর ফলে উৎপাদন খরচ কমছে, উৎপাদনশীলতা ও আয় বাড়ছে, পাশাপাশি সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থানের সুযোগ।

দক্ষতা, সুযোগ ও সঠিক দিকনির্দেশনার সমন্বয়ে বদলে যাচ্ছে হাজারো তরুণের জীবন। প্রথম আলোয় প্রকাশিত বিশেষ প্রতিবেদনে উঠে এসেছ...
10/08/2026

দক্ষতা, সুযোগ ও সঠিক দিকনির্দেশনার সমন্বয়ে বদলে যাচ্ছে হাজারো তরুণের জীবন। প্রথম আলোয় প্রকাশিত বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে পিকেএসএফ-এর RAISE প্রকল্পের মাধ্যমে বদলে যাওয়া তরুণদের জীবনের গল্প।

তিন বছর আগেও আবদুর রাজ্জাকের দৈনিক আয় ছিল ৩০০ থেকে ৪০০ টাকা। বিভিন্ন দিনমজুরি করে তিনি এ আয় করতেন। তা–ও প্রতিদিন ক...

জলবায়ু অর্থায়নে জ্ঞান বিনিময়ে পিকেএসএফ-এ ভুটানের প্রতিনিধি দল---------------------------- জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিয...
06/08/2026

জলবায়ু অর্থায়নে জ্ঞান বিনিময়ে পিকেএসএফ-এ ভুটানের প্রতিনিধি দল
----------------------------
জলবায়ু পরিবর্তন মোকাবিলা, অভিযোজনমূলক কার্যক্রম, জলবায়ু অর্থায়ন এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে পিকেএসএফ-এর ট্রেনিং সেন্টারের উদ্যোগে আজ আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ ‘Knowledge Exchange Visit on Adaptation Fund Programming and Proposal Development’ শীর্ষক দুই দিনব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। এতে ভুটানের Royal Society for Protection of Nature (RSPN)-এর পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করছে।

সম্প্রতি RSPN, Adaptation Fund-এর National Implementing Entity (NIE) হিসেবে স্বীকৃতি লাভ করেছে। উল্লেখ্য, পিকেএসএফ ২০২১ সালে Adaptation Fund-এর National Implementing Entity (NIE) হিসেবে স্বীকৃতি লাভ করে। জলবায়ু পরিবর্তন অভিযোজন, জলবায়ু অর্থায়ন, তহবিল ব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নে পিকেএসএফ-এর অভিজ্ঞতা সম্পর্কে জানার উদ্দেশ্যে RSPN-এর প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে।

কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলেন পিকেএসএফ-এর সিনিয়র মহাব্যবস্থাপক ড. একেএম নুরুজ্জামান। এছাড়া পিকেএসএফ ট্রেনিং সেন্টারের ইউনিট প্রধান দীপেন কুমার সাহাসহ ট্রেনিং সেন্টার এবং Resiliance and RiskManagement Department (RRMD)-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান চ্যালেঞ্জ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়নের গুরুত্ব তুলে ধরেন। প্রধান অতিথি আশা প্রকাশ করেন, এই উদ্যোগ বাংলাদেশ ও ভুটানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, অংশীদারত্ব এবং ভবিষ্যৎ সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

04/08/2026
পিকেএসএফ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর গোলটেবিল বৈঠক:দক্ষতা উন্নয়নকে কর্মসংস্থানের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার আহ্বান.....
03/08/2026

পিকেএসএফ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর গোলটেবিল বৈঠক:
দক্ষতা উন্নয়নকে কর্মসংস্থানের সঙ্গে কার্যকরভাবে যুক্ত করার আহ্বান..........................................................
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে এবং তরুণ জনগোষ্ঠীর সম্ভাবনাকে কাজে লাগাতে দক্ষতা উন্নয়নকে সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করে একটি সমন্বিত জাতীয় ইকোসিস্টেম গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন অর্থনীতিবিদ, উন্নয়ন বিশেষজ্ঞ, গবেষক এবং শিক্ষাবিদগণ। তাদের মতে, শিল্পখাতের চাহিদাভিত্তিক দক্ষতা উন্নয়ন, শিক্ষানবিশ কার্যক্রম, কর্মস্থলভিত্তিক প্রশিক্ষণ, জব ম্যাচিং এবং জব প্লেসমেন্টের কার্যকর সমন্বয়ই দেশে টেকসই কর্মসংস্থান সৃষ্টির অন্যতম পূর্বশর্ত।

পিকেএসএফ এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেসের যৌথ উদ্যোগে গত ৩ আগস্ট আগারগাঁওস্থ পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত ‘Linking Skills with Employment: Challenges and Way Forward’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। বৈঠকে সরকার, উন্নয়ন সহযোগী, আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন।

গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিকেএসএফ-এর RAISE প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজী মশরুর-উল-আলম। এছাড়া RAISE প্রকল্পের গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস আশফাকুর রহমান এবং মাস্টার ক্রাফটসপারসন কামরুন নাহার শিউলি তাঁদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

সভাপতির বক্তব্যে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন, “শুধু প্রশিক্ষণ দিয়ে দায়িত্ব শেষ হয় না। দক্ষতাকে টেকসই কর্মসংস্থান, উদ্যোক্তা সৃষ্টি এবং অর্থনৈতিক সমৃদ্ধির সঙ্গে যুক্ত করতে পারলেই দক্ষতা উন্নয়নে বিনিয়োগের প্রকৃত সুফল পাওয়া সম্ভব। এ লক্ষ্যেই পিকেএসএফ দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানকে একটি সমন্বিত উন্নয়ন মডেলের আওতায় বাস্তবায়ন করছে।” তিনি আরও বলেন, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি, অনানুষ্ঠানিক খাতের দক্ষতার স্বীকৃতি, ‘ওস্তাদ-সাগরেদ’ মডেলের সম্প্রসারণ, কৃষিভিত্তিক মূল্যসংযোজনকারী উদ্যোগের বিকাশ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি করা সম্ভব। একই সঙ্গে বিদেশফেরৎ কর্মীদের পুনর্দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনেও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

আলোচনায় বক্তারা বলেন, দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে অধিকতর কার্যকর করতে শিল্প-শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারত্ব জোরদার, শ্রমবাজারের চাহিদাভিত্তিক কারিকুলাম প্রণয়ন, নিয়মিত স্কিলস গ্যাপ ও ট্রেসার স্টাডি পরিচালনা, আন্তর্জাতিক মানসম্পন্ন সার্টিফিকেশন, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও গ্রিন স্কিলকে প্রশিক্ষণের সঙ্গে যুক্ত করা এবং একটি শক্তিশালী লেবার মার্কেট ইনফরমেশন সিস্টেম গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং বিদেশফেরৎ অভিবাসী কর্মীদের জন্য অন্তর্ভুক্তিমূলক দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপরও গুরুত্ব দেওয়া হয়।

গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পরিকল্পনা উইংয়ের যুগ্মসচিব কামরুল হক মারুফ, ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. মোঃ আবদুল করিম, ইএসডিও’র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, বিশ্বব্যাংকের টাস্ক টিম লিডার আনিকা রহমান, অতিরিক্ত সচিব ও SICIP-এর এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর মোহাম্মদ ওয়ালিদ হোসেন, পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সদস্য ড. মোঃ তৌফিকুল ইসলাম, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের প্রকল্প পরিচালক ড. এ.টি.এম. মাহবুব-উল-করিম, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক এবং পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ মশিয়ার রহমান। এছাড়া, ব্র্যাক, সানেম, আইএলও, আইওএম এবং দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর প্রতিনিধিরাও আলোচনায় অংশ নেন।

গবেষণা ও প্রমাণনির্ভর নীতি প্রণয়নে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও বিআইডিএস-------------------------------------------------...
02/08/2026

গবেষণা ও প্রমাণনির্ভর নীতি প্রণয়নে একসঙ্গে কাজ করবে পিকেএসএফ ও বিআইডিএস
------------------------------------------------------
দেশের উন্নয়নে প্রমাণনির্ভর নীতি প্রণয়ন, অগ্রাধিকারভিত্তিক গবেষণা এবং জ্ঞান বিনিময় জোরদারের লক্ষ্যে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

গত ৩০ জুলাই ২০২৬ তারিখে পিকেএসএফ ভবন-১-এ আয়োজিত এক অনুষ্ঠানে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের এবং বিআইডিএস-এর মহাপরিচালক ড. এ. কে. এনামুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠান তাদের জ্ঞান, গবেষণা সক্ষমতা, অভিজ্ঞতা এবং প্রাতিষ্ঠানিক সম্পদ সমন্বিতভাবে কাজে লাগিয়ে দীর্ঘমেয়াদি ও কৌশলগত সহযোগিতা গড়ে তুলবে।

এই সহযোগিতার আওতায় অন্তর্ভুক্তিমূলক আর্থিক উন্নয়ন, কর্মসংস্থানভিত্তিক প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা, দারিদ্র্যের দীর্ঘমেয়াদি প্রবণতা বিশ্লেষণ এবং কর্মকর্তাদের গবেষণা সক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে যৌথ গবেষণা, জ্ঞান বিনিময় ও সক্ষমতা উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

জলবায়ু-সহনশীল উদ্যোগ সম্প্রসারণে পিকেএসএফ-এর ‘GREEN’ প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবে আড়াই লাখেরও বেশি পরিবার---------------...
30/07/2026

জলবায়ু-সহনশীল উদ্যোগ সম্প্রসারণে পিকেএসএফ-এর ‘GREEN’ প্রকল্পের উদ্বোধন, উপকৃত হবে আড়াই লাখেরও বেশি পরিবার
------------------------------------------------------
জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলা, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যব্যবস্থা গড়ে তোলা এবং পরিবেশবান্ধব উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আজ Growth for Climate Resilient and Environmental Entrepreneurship and Nutrition (GREEN) প্রকল্পের উদ্বোধন করেছে।

ঢাকায় পিকেএসএফ ভবন ১-এ আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। অনুষ্ঠানে GREEN প্রকল্প গ্রহণের প্রেক্ষাপট তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্পের ওপর একটি উপস্থাপনা দেন পিকেএসএফ-এর উপ-মহাব্যবস্থাপক ও প্রকল্প সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান। এছাড়া, পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ একিউএম গোলাম মাওলা, মোঃ মশিয়ার রহমান, এবং মুহম্মদ হাসান খালেদ পিকেএসএফ-এর বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন।

প্রকল্পের আওতায় হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলসহ দেশের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হবে। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী, নারী, যুব, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সামাজিকভাবে প্রান্তিক জনগোষ্ঠী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অগ্রাধিকার দিয়ে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা, সবুজ প্রযুক্তি, টেকসই উদ্যোক্তা উন্নয়ন, অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা এবং সহযোগী সংস্থাসমূহের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে প্রকল্পটি কাজ করবে।

প্রকল্পের উপস্থাপনায় উল্লেখ করা হয় যে, ২০২৬-২০৩১ মেয়াদে বাস্তবায়িতব্য এ প্রকল্পে মোট ২১১.৭ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। এর মধ্যে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ৭০ মিলিয়ন মার্কিন ডলার দেবে। বাকি অর্থ পিকে এসএফ ও সহযোগী সংস্থাসমূহ যোগান দেবে। এ যৌথ বিনিয়োগ দেশের জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগ এবং পুষ্টি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রচলিত ক্ষুদ্রঋণের ধারণা পেরিয়ে প্রবৃদ্ধিনির্ভর অর্থায়নের ওপর গুরুত্ব দিয়ে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের বলেন, “GREEN প্রকল্পের মাধ্যমে ক্ষুদ্র উদ্যোগ খাতকে একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির চালিকাশক্তিতে রূপান্তরিত করতে পিকেএসএফ কাজ করবে। ডিজিটাল ফাইন্যান্সিং, এগ্রো-ইকোলজিক্যাল কৃষি, কৃষিভিত্তিক ক্ষুদ্র উদ্যোগ, স্থানীয় পর্যায়ে অ্যাগ্রো-প্রসেসিং ও প্রাথমিক কৃষি পণ্যের সাথে মূল্য সংযোজন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্যব্যবস্থা, সৌরশক্তির ব্যবহার এবং সার্কুলার ইকোনমির প্রসারে গুরুত্ব দেওয়া হবে।” পাশাপাশি ক্রিয়েটিভ ইকোনমি ও ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগিয়ে পরিবেশবান্ধব নতুন অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে তিনি উল্লেখ করেন।

উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সহযোগী সংস্থাসমূহের নির্বাহী প্রধান ও প্রতিনিধিগণ উপকূলীয় নারীদের জন্য কুটির শিল্পভিত্তিক প্রশিক্ষণ ও বাজার-সংযোগ, শিল্পদূষণ ও কার্বন নিঃসরণ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর সমাধান, হাওরাঞ্চলে এআইভিত্তিক আগাম সতর্কতা ব্যবস্থা এবং কৃষকদের জন্য বীমা ও ঝুঁকি তহবিল গঠনের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সুপারিশ করেন।

প্রাণিসম্পদ খাতে সেবা সম্প্রসারণে মতবিনিময় সভা ------------------------------------------প্রাণিসম্পদ খাতে প্রযুক্তিনির্ভ...
22/07/2026

প্রাণিসম্পদ খাতে সেবা সম্প্রসারণে মতবিনিময় সভা
------------------------------------------
প্রাণিসম্পদ খাতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র চিহ্নিত করতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান ‘আদর্শ প্রাণিসেবা’-এর মধ্যে সোমবার (২১ জুলাই) পিকেএসএফ ভবন-১-এ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পিকেএসএফ-এর প্রাণিসম্পদ-সংশ্লিষ্ট ইউনিট ও প্রকল্পের প্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।

সভায় প্রাণী স্বাস্থ্যসেবা, প্রাণিবীমা, ভেটেরিনারি পরামর্শ, স্মার্ট খামার ব্যবস্থাপনা, বাজার সংযোগ এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা হয়। পাশাপাশি, এসব সেবা ক্ষুদ্র খামারি ও উদ্যোক্তাদের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক নিয়েও মতবিনিময় করা হয়।

এ সময় আদর্শ প্রাণিসেবা তাদের প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনী সমাধান উপস্থাপন করে। এর মধ্যে ছিল কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট খামার ব্যবস্থাপনা, Muzzle Pattern প্রযুক্তির মাধ্যমে গবাদিপ্রাণি শনাক্তকরণ, অনলাইন ভেটেরিনারি পরামর্শ, প্রাণিবীমা এবং খামার ব্যবস্থাপনায় সহায়ক বিভিন্ন ডিজিটাল সেবা। আলোচনায় এসব প্রযুক্তির মাধ্যমে প্রাণীর স্বাস্থ্য পর্যবেক্ষণ, রোগ প্রতিরোধ, খামার ব্যবস্থাপনা উন্নয়ন, বীমা সেবা সহজলভ্য করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরা হয়।

সভায় উল্লেখ করা হয়, পিকেএসএফ তার কৌশলগত পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন খাতে ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দিচ্ছে। বিশেষ করে প্রাণিসম্পদ খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, জ্ঞান সহ-সৃজন (Knowledge Co-creation), সক্ষমতা উন্নয়ন এবং ডিজিটাল সেবা সম্প্রসারণের মাধ্যমে খামারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সেবা নিশ্চিত করতে পিকেএসএফ কাজ করছে।

প্রাণিসম্পদ খাতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন, জ্ঞান বিনিময় এবং সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভবিষ্যতে এসব বিষয়ে সহযোগিতার সম্ভাবনা আরও যাচাই করতে উভয় পক্ষ আলোচনা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করে।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়িত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আ...
21/07/2026

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) বাস্তবায়িত Skills for Industry Competitiveness and Innovation Program (SICIP)-এর আওতায় সহযোগী প্রশিক্ষণ প্রতিষ্ঠানের জন্য Lead Trainer ও Associate Trainer নিয়োগের আবেদন আহ্বান করা হয়েছে।

যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা ডিপ্লোমা ডিগ্রি এবং ন্যূনতম ৫ বছরের শিল্পখাত/শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট শিল্পখাতে ১০ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বিশেষজ্ঞদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পর্যন্ত শিথিলযোগ্য। প্রশিক্ষণদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। নারী আবেদনকারীদের আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে।

আবেদনের শেষ তারিখ: ১ আগস্ট ২০২৬

আবেদনের লিংক:�https://forms.gle/EUuBFEPmt748X1nr8

বিস্তারিত জানতে সংযুক্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখুন। যোগ্য প্রার্থীদের আবেদন করতে উৎসাহিত করুন এবং সুযোগটি অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করুন।

পিকেএসএফ-এর নাম, লোগো বা পরিচিতি ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ, চাকরি বা অন্য কোনো সুবিধা দেওয়ার নামে অর্থ দ...
21/07/2026

পিকেএসএফ-এর নাম, লোগো বা পরিচিতি ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ, চাকরি বা অন্য কোনো সুবিধা দেওয়ার নামে অর্থ দাবি করলে অনুগ্রহ করে সতর্ক থাকুন। এ ধরনের কার্যক্রম সম্পূর্ণ বেআইনি, প্রতারণামূলক এবং পিকেএসএফ-এর সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।

এ বিষয়ে বিস্তারিত জানতে সংযুক্ত সতর্কতামূলক বিজ্ঞপ্তিটি পড়ুন এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করুন।

Address

PKSF Bhaban-1, Plot: E-4/B, Agargaon Administrative Area, Sher-e-Bangla Nagar
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Palli Karma-Sahayak Foundation - PKSF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Palli Karma-Sahayak Foundation - PKSF:

Shortcuts

Share