Bangladesh Youth Unity Council

Website

Bangladesh Youth Unity Council এটি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গ সংগঠন।

কোতোয়ালি থানা যুব ঐক্য পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিতবাংলাদেশ যুব ঐক্য পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কোতোয়ালি থান...
11/09/2026

কোতোয়ালি থানা যুব ঐক্য পরিষদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত কোতোয়ালি থানা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ১১ নভেম্বর ২০২৬, বুধবার সকাল ১১টায় তাঁতিবাজার শ্রী শ্রী জগন্নাথ মন্দির প্রাঙ্গণে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

ঢাকা মহানগর দক্ষিণ যুব ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ চক্রবর্তীর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ ঘোষ শম্পার সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শিমুল সাহা।

অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বাবুল দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঐক্য পরিষদ, ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব কৃষ্ণ দাস। আরো গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঐক্য পরিষদ ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহবায়ক চন্দন ভৌমিক, অধ্যাপক রজত সুর রাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজন রায়, অমিত ভৌমিক, দপ্তর সম্পাদক সুজিত ঘোষ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক নীল কমল বর্মন, আদিবাসী বিষয়ক সম্পাদক আশিষ বর্মন, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি সজীব ঘোষ খোকা, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন গোস্বামী পুলক, মহিলা সম্পাদিকা ইতি ভট্টাচার্য,যুব নেতা অমিত ঘোষ সহ কেন্দ্রীয় ও মহানগর কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক।

সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ঐক্য, সম্প্রীতি, অধিকার ও নিরাপত্তার প্রশ্নে যুবসমাজকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

কর্মী সম্মেলনের শেষ পর্যায়ে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীদের সর্বসম্মতিক্রমে শাওন ঘোষকে সভাপতি এবং সাগর ঘোষকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।

নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে কোতোয়ালি থানা যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী, গতিশীল ও কার্যকর হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

11/09/2026

শোক বার্তা:
প্রভু চিন্ময়ের মায়ের মৃত্যুতে
ঐক্য পরিষদের শোক প্রকাশ

ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতুপ্রভু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মমতাময়ী বৃদ্ধা মাতা সন্ধ্যা রাণী ধর আজ ১০/০৯/২০২৬ সকাল ৯.৩০ ...
10/09/2026

ওঁ দিব্যান্ লোকান্ সা গচ্ছতু
প্রভু চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারীর মমতাময়ী বৃদ্ধা মাতা সন্ধ্যা রাণী ধর আজ ১০/০৯/২০২৬ সকাল ৯.৩০ মিনিটে চট্টগ্রামের হাটহাজারীর পুন্ডরীক ধামে শেষ নিঃশ্বাস ত্যাগ করে করেছেন।
আমরা তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি😭🙏

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব -২০২৬ উপলক্ষে সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্...
03/09/2026

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী মহোৎসব -২০২৬ উপলক্ষে সকলকে জানাই জন্মাষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা 🙏

রংপুরে গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে নারকীয়  হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরি...
29/08/2026

রংপুরে গণপতি চক্রবর্তী ও তার পরিবারকে নারকীয় হত্যার প্রতিবাদে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদ কর্তৃক আজ জাতীয় প্রেস ক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

29/08/2026

রংপুরের গণপতি চক্রবর্তীর পরিবারকে নির্মমভাবে হ'ত্যার সঠিক তদন্ত ও বিচারের দাবিতে ঐক্য পরিষদের মিছিলে পুলিশের বাধা!
তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই..
#ঐক্যপরিষদ
#যুবঐক্যপরিষদ
#পূজাউদযাপনপরিষদ
#রংপুর

যোগ দিন সফল করুন ✊
28/08/2026

যোগ দিন সফল করুন ✊

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীরউত্তম সি আর দত্তের ৬ষ্ট মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থে...
25/08/2026

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার বীরউত্তম সি আর দত্তের ৬ষ্ট মৃত্যু বার্ষিকীতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধা 🙏

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আজ ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার), ...
31/07/2026

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে আজ ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার), বিকাল ৩:০০ ঘটিকায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যালয়, পল্টন টাওয়ার, ঢাকা-এ বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা, চলমান সাংগঠনিক বিষয়সমূহ নিয়ে আলোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সংগঠনের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

17/07/2026

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Youth Unity Council posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share