YIB Archive

YIB Archive Young Innovators Bangladesh Archive

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২৪-২৫  এ দিনাজপুরের ৫০০ পরিবারের মুখে হাসি ফুটিয়েছি আমরা Young Innovators Bangladesh পরিবার। অন...
10/01/2025

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২৪-২৫ এ দিনাজপুরের ৫০০ পরিবারের মুখে হাসি ফুটিয়েছি আমরা Young Innovators Bangladesh পরিবার।

অনেকের মনেই প্রশ্ন থাকে আমরা কেনো দেরিতে বিতরণ করি, উত্তরটা এখানেই - সবার পরেই জানা যায় কোন মানুষগুলো অবহেলিত থেকে যায়, কোন মানুষগুলোর হাত পর্যন্ত সহযোগিতা পৌঁছায় না।
জাতি-ধর্ম নির্বিশেষে আমাদের এই উদ্যোগে আমরা নিশ্চিত করেছি অসহায় মানুষদের হাতেই যেনো পৌঁছায় শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা।

আমরা খুবই গর্বিত যে আমাদের এই আয়োজনে আমরা সাঁওতাল পাড়া গ্রামের সাঁওতাল গোষ্ঠীকে অন্তর্ভুক্ত করতে পেরেছি।

গত ৬ এবং ৭ই জানুয়ারি সারাদিন, ৮ই জানুয়ারি সকাল থেকে দুপুর ১২ টা পর্যন্ত আমরা লিস্ট তৈরি থেকে টোকেন বিতরণের কাজ কয়েক ধাপে সম্পন্ন করেছি বিভিন্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করার মাধ্যমে।

৮ই জানুয়ারি ২০২৫, বিকেল ৩ঃ০০ ঘটিকায় আমরা বিতরণ কাজটি করেছি।

পুরো আয়োজনে ছিলেন ইয়ং ইনোভেটরস বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা আরাফাত তপু, প্রতিষ্ঠাকালীন সদস্য মোঃ নুর নবী, ভলান্টিয়ার হিসেবে পুরো আয়োজনে সর্বোচ্চ সহযোগিতা করেছেন সাগর, আমির, আলমগীরসহ স্থানীয় আরো অনেকেই।

শীতবস্ত্র বিতরণের এবারের উদ্যোগে আর্থিক সহায়তা দিয়ে আমাদের পাশে থাকার জন্য ইয়ং ইনোভেটরস বাংলাদেশ এর স্বেচ্ছাসেবী, সদস্য, শুভাকাঙ্ক্ষী সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
আর্থিক সহযোগিতা দিয়ে পাশে থাকার জন্য Bee Creatives এবং AdRace - Digital Marketing Agency টিমের প্রতি কৃতজ্ঞতা।

প্রজেক্ট সারসংক্ষেপঃ
নামঃ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি - ৭ম পর্ব
স্থানঃ দিনাজপুর
সহযোগিতা প্রাপ্ত পরিবারঃ ৫০০

26/08/2024

বন্যা আক্রান্ত অঞ্চলে খাদ্য এবং স্বাস্থ্য সহযোগিতার প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে আমাদের এই ফান্ড কালেকশন। পূর্বেও আমরা খাদ্য ও স্বাস্থ্য সহযোগিতা নিয়ে গিয়েছি বিভিন্ন অঞ্চলের বন্যাপীড়িত মানুষদের কাছে, এবারও সে পরিকল্পনা নিয়েই আগাচ্ছি।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অসহায় বন্যার্ত মানুষদের জন্য সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত উপায়েঃ
Bkash: 01741122596
Nagad: 01741122596
Rocket: 017411225961

Bank: Midland Bank
Account no: 0026-1010016617
Name: Md. Arafat Bin Sidici
Branch: Mirpur Branch

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ
মোঃ আরাফাত বিন সিদ্দিকী
ফাউন্ডার, ইয়ং ইনোভেটরস বাংলাদেশ
মোবাইল নংঃ 01964707688

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের (নোয়াখালী, ফেনী, লক্ষীপুরসহ অন্যান্য জেলার) বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন সকলে।কম বা বেশি...
21/08/2024

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের (নোয়াখালী, ফেনী, লক্ষীপুরসহ অন্যান্য জেলার) বন্যাদুর্গতদের সাহায্যে এগিয়ে আসুন সকলে।

কম বা বেশি যতটুকুই পারেন ডোনেট করুন, আর্থিক সহযোগিতা করুন তবেই আমরা সহায়তা নিয়ে পৌঁছে যেতে পারবো বন্যার্ত মানুষদের কাছে।

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের অসহায় বন্যার্ত মানুষদের জন্য সাহায্য পাঠাতে পারেন নিম্নোক্ত উপায়েঃ
Bkash: 01741122596
Nagad: 01741122596
Rocket: 017411225961

Bank: Midland Bank
Account no: 0026-1010016617
Name: Md. Arafat Bin Sidici
Branch: Mirpur Branch

যেকোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ
মোঃ আরাফাত বিন সিদ্দিকী
ফাউন্ডার, ইয়ং ইনোভেটরস বাংলাদেশ
মোবাইল নংঃ 01964707688

"অংশীদার হন চব্বিশের ইতিহাসে, যেখানে আপনার অভিজ্ঞতা হয়ে উঠবে স্মরণীয়।"ইতিহাস,বিলীন হয়,হয় বিকৃত। হাজারো শহীদের ত্যাগ-তিতি...
16/08/2024

"অংশীদার হন চব্বিশের ইতিহাসে, যেখানে আপনার অভিজ্ঞতা হয়ে উঠবে স্মরণীয়।"
ইতিহাস,
বিলীন হয়,হয় বিকৃত।
হাজারো শহীদের ত্যাগ-তিতিক্ষায় আর লাখো মানুষেরর সংগ্রামে পাওয়া এই স্বাধীনতার সাক্ষী আমরা। আমাদেরই দায়িত্ব ইতিহাসকে ধরে রাখা, সংরক্ষন করা.।
এরই প্রয়াশে Young Innovators Bangladesh এর এক ছোট্ট আয়োজন "স্মৃতিতে ২৪ "।
যেখানে আমরা হবো এই ইতিহাসের সংগ্রহশালা এবং আপনি হবেন ইতিহাসের এক একটি অধ্যায়।
নিজের যেকোনো ছোট বড় স্মৃতিকে ইতিহাসের পাতায় ঠাঁই দিতে আপনার গল্প গুলো পাঠিয়ে দিন আমাদের পেইজে বা ইমেইল এড্রেসে।
অনেক অজানা তথ্য,অজানা অনুভুতি বা চব্বিশের বিজয়ের কাহিনীগুলো খুঁজে পেতে চোখ রাখুন "স্মৃতিতে ২৪ " আয়োজনে।
আপনার লেখা প্রকাশিত হবে আমাদের অফিশিয়াল পেইজে এবং ওয়েবসাইটে।

লেখা পাঠাতে পারবেন নিম্নোক্ত উপায়ে:
পেইজ ইনবক্স: Young Innovators Bangladesh
ইমেইল: [email protected]

Address

Mirpur
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when YIB Archive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share