Nakhalpara Film Society

Nakhalpara Film Society নাখালপাড়া ফিল্ম সোসাইটি (শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগারের একটি অঙ্গ সংগঠন)

🎬 সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনীআগামী সপ্তাহের প্রদর্শনীতে থাকছে বিখ্যাত অভিনেতা ম্যাট ডেমন (Matt Damon) অভিনীত চলচ্চিত্র...
15/09/2026

🎬 সাপ্তাহিক চলচ্চিত্র প্রদর্শনী

আগামী সপ্তাহের প্রদর্শনীতে থাকছে বিখ্যাত অভিনেতা ম্যাট ডেমন (Matt Damon) অভিনীত চলচ্চিত্র The Bourne Identity।
পরিচালনা: Doug Liman

চলুন, একসঙ্গে উপভোগ করি দুর্দান্ত গল্প, টানটান উত্তেজনা ও অসাধারণ অভিনয়ে নির্মিত এই চলচ্চিত্রটি। ❤️🎬

12/09/2026

চ্যাপলিনের দ্য গ্রেট ডিক্টটর সিনেমার একটা মুহূর্ত 🎬

আগামী সাপ্তাহের প্রদর্শনী।
09/09/2026

আগামী সাপ্তাহের প্রদর্শনী।

07/09/2026

আহমেদ হাসান সানির‘Song from the South’—আহা, কী বিষণ্ণ সুন্দর এক চলচ্চিত্র!

আমাদের সকল দর্শক যেন কিছুক্ষণের জন্য থমথমে হয়ে গিয়েছিল। এমন কিছু চলচ্চিত্র থাকে, যেগুলো শুধু দেখা হয় না অনুভব করা যায়। বাংলাদেশের গল্প, আমাদের চারপাশের মানুষ, পরিচিত বাস্তবতা আর নিজেদের জীবনের সঙ্গে মেলানো যায় এমন চলচ্চিত্র আজকাল সত্যিই দুষ্কর।
আমরা বিশ্বাস করি, চলচ্চিত্রের পর্দায় শুধু গল্প নয়; ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা, ভাবনা, দৃষ্টিভঙ্গি এবং আমাদের সমাজের নানা অদেখা গল্পও উঠে আসা উচিত। আর সেই গল্পগুলোই আমাদের দর্শকদের নতুন করে ভাবতে শেখায়, অনুভব করতে শেখায়।

আহমেদ হাসান সানির জন্য রইল অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা। আপনার কাছ থেকে আরও নতুন গল্প, নতুন ভাবনা ও নতুন চলচ্চিত্র দেখার অপেক্ষায় আমরা।

যারা এখনও দেখেননি, তারা বিনা মূল্যে ইউটিউবে দেখে নিতে পারেন এই অসাধারণ, বিষণ্ণ সুন্দর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

কমেন্টে লিংক দেওয়া আছে। 🎬

শুভ জন্মদিন মহানায়ক 🌻
03/09/2026

শুভ জন্মদিন মহানায়ক 🌻

আমাদের 'বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী '২৬- উৎসবে অংশগ্রহণকারী দেশের ১৩ জন তরুণ নির্মাতাকে নাখালপাড়া ফিল্ম সোসাইটির পক্ষ থেকে...
02/09/2026

আমাদের 'বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী '২৬- উৎসবে অংশগ্রহণকারী দেশের ১৩ জন তরুণ নির্মাতাকে নাখালপাড়া ফিল্ম সোসাইটির পক্ষ থেকে সার্টিফিকেটের মাধ্যমে সম্মাননা জানানো হয়েছে।

আপনাদের ভিন্ন ভিন্ন গল্প- দৃষ্টিভঙ্গি-ভাবনা ও অভিজ্ঞতা আমাদের দর্শকদের সামনে তুলে ধরতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আপনাদের অংশগ্রহণ এবং নির্মিত কাজ দর্শকদের সাথে ভাগ করা এই আয়োজনকে আরও সমৃদ্ধ করেছে। আপনাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আমরা বিশ্বাস করি, তরুণ নির্মাতাদের নতুন নতুন গল্প, চিন্তা ও দৃষ্টিভঙ্গিই আমাদের চলচ্চিত্রকে আরও সমৃদ্ধ করবে। ভবিষ্যতেও আপনাদের সঙ্গে এমন আরও সুন্দর আয়োজন করতে পারব—এই প্রত্যাশা রইল। 🎬❤️

31/08/2026

তারকা নেই, নেই কোনো বাজেট- তবুও সেই সিনেমা দেখতে দর্শকের ঢল

31/08/2026

ধন্যবাদ Kalbela Entertainment ❤️

ধন্যবাদ অভিযাত্রা ❤️
29/08/2026

ধন্যবাদ অভিযাত্রা ❤️

প্রথমবারের আয়োজনেই দর্শকদের ব্যাপক সাড়া, নিয়মিত প্রদর্শনীর প্রত্যয় নাখালপাড়া ফিল্ম সোসাইটির

আমরা প্রথমবারের মতো এই ধরনের একটি আয়োজন করেছি। আর শুরু থেকেই সবার আগ্রহ, ভালোবাসা ও আন্তরিক সাড়া দেখে আমরা সত্যিই খুব আন...
28/08/2026

আমরা প্রথমবারের মতো এই ধরনের একটি আয়োজন করেছি। আর শুরু থেকেই সবার আগ্রহ, ভালোবাসা ও আন্তরিক সাড়া দেখে আমরা সত্যিই খুব আনন্দিত ও অনুপ্রাণিত। ❤️

আমরা চাই, ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে নিয়মিতভাবে করতে এবং চলচ্চিত্রপ্রেমী মানুষদের জন্য একটি সুন্দর ও প্রাণবন্ত পরিবেশ তৈরি করতে।

এই আয়োজনের শুরু থেকে শেষ পর্যন্ত যারা আমাদের পাশে ছিলেন, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন—সবার প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও অসংখ্য ধন্যবাদ। 🙏

বিশেষ ধন্যবাদ Friendly Neighbourhood Filmmakers - FNF এবং আহমেদ হাসান সানি-কে, আমাদের এই আয়োজনে পাশে থাকার ও অংশগ্রহণের জন্য।

অসংখ্য ধন্যবাদ আমাদের প্রিয় দর্শকদের। আপনাদের উপস্থিতি, ভালোবাসা ও উৎসাহই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। 🎬❤️

ধন্যবাদ নাখালপাড়া ফিল্ম সোসাইটির সকল সদস্যকে। আপনাদের অক্লান্ত পরিশ্রম, সময় ও আন্তরিক প্রচেষ্টার কারণেই আমরা এই আয়োজনটি সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।
এবং সর্বশেষ, আমাদের আন্তরিক কৃতজ্ঞতা শহীদ বুদ্ধিজীবী স্মৃতি পাঠাগার-এর প্রতি। শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য আপনাদের প্রতি রইল অশেষ ভালোবাসা ও কৃতজ্ঞতা।

এটি কেবল একটি আয়োজন নয়, আমাদের জন্য এটি ছিল নতুন কিছু শুরু করার একটি সাহসী পদক্ষেপ। আপনাদের ভালোবাসা ও সহযোগিতা সঙ্গে নিয়ে আমরা সামনে আরও সুন্দর কিছু করার স্বপ্ন দেখি।

আবারও সবাইকে অসংখ্য ধন্যবাদ।
দেখা হবে, পরবর্তী কোনো চলচ্চিত্রের আয়োজনে। 🎬❤️

Address

491, West Nakhalpara , Tejgaon
Dhaka
1215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nakhalpara Film Society posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share