11/07/2026
🚨 চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যা: জরুরি পরিস্থিতি (জুলাই ২০২৬)🚨
ভারী বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি করেছে। চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ একাধিক জেলা ক্ষতিগ্রস্ত। লক্ষাধিক মানুষ প্রভাবিত, হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে, ডুবে যাওয়া ও ভূমিধসে হতাহতের খবর পাওয়া গেছে। অনেক এলাকা ইতিমধ্যে পানিতে ডুবে গেছে। সরকার ১,০০০+ আশ্রয়কেন্দ্র চালু করেছে, উদ্ধারে সেনাবাহিনী মোতায়েন করেছে এবং নগদ অর্থ ও চাল বিতরণ করছে। বর্তমান ফোকাস: প্রতিক্রিয়া, উদ্ধার, ত্রাণ ও প্রাথমিক পুনর্বাসন।
🆘 প্রতিক্রিয়া ও উদ্ধার - ইতিমধ্যে বন্যাকবলিত এলাকায়
• বাড়ির সবচেয়ে উঁচু/নিরাপদ স্থানে থাকুন অথবা সম্ভব হলে নির্ধারিত আশ্রয়কেন্দ্রে চলে যান।
• যদি পানিতে আটকে পড়েন: দৃশ্যমানভাবে সাহায্যের সংকেত দিন (উজ্জ্বল কাপড়, আলো, শিস)। বন্যার পানিতে সাঁতার কাটার বা হেঁটে চলার চেষ্টা করবেন না।
• নিরাপদ হলে বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করুন। গুরুত্বপূর্ণ কাগজপত্র ও ওষুধ সুরক্ষিত রাখুন।
• ভূমিধসপ্রবণ এলাকায় (পাহাড়ি): ঢালু জায়গা এড়িয়ে চলুন; মাটিতে ফাটল, গাছ হেলে পড়া বা হঠাৎ পানির প্রবাহের লক্ষণ দেখলে তাড়াতাড়ি সরে যান। কর্তৃপক্ষ নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত ফিরবেন না।
• সঠিক অবস্থানসহ আটকে পড়া মানুষের খবর বা উদ্ধারের অনুরোধ করুন (সম্ভব হলে জিপিএস)।
📞 জরুরি যোগাযোগ
• জাতীয় জরুরি সেবা (পুলিশ/ফায়ার/অ্যাম্বুলেন্স): ৯৯৯
• দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বন্যা হটলাইন: ১০৯০
• স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ইউনিয়ন পরিষদ বা উপজেলা প্রশাসন
🚤 উদ্ধারকারী দল (সেনাবাহিনী, বিজিবি, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস) নৌকা নিয়ে সক্রিয় — দেখলে সংকেত দিন।
🤝 পুনর্বাসন ও আপনি কীভাবে সাহায্য করতে পারেন (যদি আপনি ক্ষতিগ্রস্ত এলাকার বাইরে থাকেন)
চলমান বন্যায় চট্টগ্রাম বিভাগের হাজারো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের এখন জরুরি প্রয়োজন:
• খাদ্য
• নিরাপদ বিশুদ্ধ পানির
• শুকনো খাবার
• ওষুধ
• জরুরি আশ্রয়
• স্বাস্থ্যবিধি (হাইজিন) সামগ্রী
উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকেরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু একা তাদের পক্ষে এই সংকট মোকাবিলা করা সম্ভব নয়। আপনি যদি নিরাপদ এলাকায় থাকেন, তাহলে এখনই এগিয়ে আসার সময়।
🤝 সামর্থ্য অনুযায়ী অনুদান দিন।
🙋 সম্ভব হলে স্বেচ্ছাসেবক হিসেবে যুক্ত হোন।
📢 শুধুমাত্র যাচাইকৃত তথ্য শেয়ার করুন।
❤️ বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ান।
আপনার প্রতিটি সহযোগিতা একটি পরিবারের জন্য নতুন আশার আলো হতে পারে।
#বন্যাপ্রতিক্রিয়া #চট্টগ্রামবন্যা
---
🚨 🚨 CHATTOGRAM DIVISION FLOOD EMERGENCY 🚨 🚨
Heavy rainfall has triggered severe flooding and landslides across Chattogram Division. Multiple districts including Chattogram, Feni, Cox’s Bazar, Bandarban, Rangamati, and Khagrachhari are affected. Hundreds of thousands of people impacted, thousands displaced into shelters, with reported casualties from drowning and landslides. Many areas are already inundated. The government has opened over 1,000 shelters, deployed the Army for rescue, and is distributing cash and rice relief. Focus now: Response, Rescue, Relief & Early Recovery.
🆘 RESPONSE & RESCUE - ALREADY FLOODED AREAS
• Stay in the highest/safest point of your home or move to a designated shelter if possible.
• If trapped or surrounded by water: Signal for help visibly (bright cloth, light, whistle). Do not attempt to swim or wade through floodwater.
• Turn off electricity/gas if safe. Protect important documents and medicines.
• For landslides (hillside areas): Avoid slopes; evacuate early on signs like ground cracks, tilting trees, or sudden water changes. Do not return until authorities confirm safety.
• Report stranded people or request rescue immediately with exact location (GPS if possible).
📞 KEY EMERGENCY CONTACTS
• National Emergency (Police/Fire/Ambulance): 999
• DDM Flood & Disaster Hotline: 1090
• Local Fire Service & Civil Defence, Union Parishad, or Upazila Administration
🚤 Rescue teams (Army, BGB, Coast Guard, Fire Service) are active with boats - flag them if visible.
🤝 RECOVERY & HOW YOU CAN HELP (If Not Affected)
Thousands of families are affected by the ongoing floods.
They urgently need:
• Food
• Safe Drinking Water
• Dry Food
• Medicine
• Emergency Shelter
• Hygiene Supplies
Rescue teams and volunteers are working tirelessly, but they cannot do it alone.
If you are in a safe area, this is the time to help.
🤝 Donate if you can.
🙋 Volunteer if possible.
📢 Share verified information only.
❤️ Stand beside the affected communities.
Every contribution brings hope.