তরঙ্গ সংঘ

তরঙ্গ সংঘ এক হাত অপর হাতকে শক্তিশালী করে এগিয়ে নেয় সমাজকে..

"জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে দোয়া ও সুধীজন সভা"​যে রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাকস্বাধীনতা, সেই রক্তকে ...
05/08/2026

"জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে দোয়া ও সুধীজন সভা"
​যে রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীন বাকস্বাধীনতা, সেই রক্তকে আমরা কখনো বৃথা যেতে দেব না। জুলাই গণঅভ্যুত্থানে দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আজ আয়োজিত হয় বিশেষ দোয়া ও সুধীজন সভা।
.
​সুধীজনদের মূল্যবান বক্তব্য ও বিনম্র দোয়ার মাধ্যমে আমরা স্মরণ করেছি আমাদের সেই বীর সন্তানদের। আল্লাহ আমাদের সকল শহীদকে জান্নাতবাসী করুন এবং আহতদের দ্রুত সুস্থতা দান করুন।

#তরঙ্গ_সংঘ

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় বন্যার্তদের পুনর্বাসনের জন্য তরঙ্গ সংঘ থেকে সর্বমোট ৳ ৫৪,৫৪৭ সংগ্রহ করা হয়েছে। আলহ...
25/07/2026

আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতায় বন্যার্তদের পুনর্বাসনের জন্য তরঙ্গ সংঘ থেকে সর্বমোট ৳ ৫৪,৫৪৭ সংগ্রহ করা হয়েছে। আলহামদুলিল্লাহ। 🤍

আজ সেই সম্পূর্ণ অর্থ Muhsineen Welfare সোসাইটি-এর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। ইনশাআল্লাহ, তারা শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে রওনা হবেন।
আপনাদের প্রতিটি অনুদান আমাদের কাছে একটি আমানত। সেই আমানত যথাযথ স্থানে পৌঁছে দেওয়ার এই ক্ষুদ্র দায়িত্ব পালন করতে পেরে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।

এই মানবিক উদ্যোগে যারা অনুদান, দোয়া, শেয়ার এবং বিভিন্নভাবে পাশে ছিলেন, প্রত্যেকের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আল্লাহ আপনাদের সাদাকাহ গুলো কবুল করুন। আল্লাহ আপনাদের উত্তম প্রতিদান দান করুন এবং বন্যাদুর্গত ভাইবোনদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনুন। আমীন।

তরঙ্গ সংঘ মানুষের পাশে, মানবতার পথে।

#তরঙ্গ_সংঘ

অফলাইনেই কালেক্ট হয়েছে অনুদানের বিরাট একটা অংশ, আলহামদুলিল্লাহ। এবার তাই আমরা চাই, অনলাইনে আপনারাও সাড়া দিবেন। ইনশাআল্...
18/07/2026

অফলাইনেই কালেক্ট হয়েছে অনুদানের বিরাট একটা অংশ, আলহামদুলিল্লাহ। এবার তাই আমরা চাই, অনলাইনে আপনারাও সাড়া দিবেন। ইনশাআল্লাহ।
সাদাকাহ পাঠাতেঃ (পার্সোনাল নাম্বার)
Reference: flood26

bkash: 01518418208
Nagad: 01518418208
Rocket: 01518418208
-
Md. Mehedi Hasan
A/C no. 2182492588001
City bank, Chandpur Branch

তরঙ্গ সংঘ
#বন্যা #বাঁশখালী #বন্যা২০২৬

চট্টগ্রামে বন্যার এই দুঃসহ পরিস্থিতি দেখে, ছোট্ট এই মসজিদে, ইমাম সাহেবের নিজ উদ্যোগে অনেক বড় এমাউন্ট কালেক্ট হয়েছে। আল...
17/07/2026

চট্টগ্রামে বন্যার এই দুঃসহ পরিস্থিতি দেখে, ছোট্ট এই মসজিদে, ইমাম সাহেবের নিজ উদ্যোগে অনেক বড় এমাউন্ট কালেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ।

মসজিদের নাম: হাজী সফর আলী জামে মসজিদ
ঠিকানা: বউ বাজার
পরিমাণ: ৬,০০০ টাকা

#বাঁশখালী #চট্টগ্রাম #বন্যা২০২৬ ゚ ゚

কিছুদিন আগের বৃষ্টিতে যে মসজিদে পানি উঠেছিল। সেই মসজিদের খতিব সাহেবের ঘোষণায় মানুষ দান করলেন অকাতরে। চট্টগ্রামের বাঁশখা...
17/07/2026

কিছুদিন আগের বৃষ্টিতে যে মসজিদে পানি উঠেছিল। সেই মসজিদের খতিব সাহেবের ঘোষণায় মানুষ দান করলেন অকাতরে। চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য।

মসজিদের নাম: বাইতুস সালাম জামে মসজিদ
ঠিকানা: ক্যানেলপার
পরিমাণ: ৩,৭৩১ টাকা

#বাঁশখালী #চট্টগ্রাম #বন্যা২০২৬ ゚ ゚

বন্যা চট্টগ্রামে হলেও, পুরো ডেমরাবাসী কাতর। শুধু ইমাম সাহেবের মসজিদে ঘোষণায়, আমাদের বাহিরে অবস্থান করা ভাইদের হাতে এসে ...
17/07/2026

বন্যা চট্টগ্রামে হলেও, পুরো ডেমরাবাসী কাতর। শুধু ইমাম সাহেবের মসজিদে ঘোষণায়, আমাদের বাহিরে অবস্থান করা ভাইদের হাতে এসে পৌঁছেছে এই বিপুল পরিমাণ অনুদান। আলহামদুলিল্লাহ।

মসজিদের নাম: হাজী নগর কেন্দ্রীয় জামে মসজিদ
ঠিকানা: স্টাফ কোয়ার্টার
পরিমাণ: ১১,১০৭ টাকা

#বাঁশখালী #চট্টগ্রাম #বন্যা২০২৬ ゚ ゚

বাইরে দাঁড়িয়েছিলাম আমরা; চট্টগ্রামের বন্যার্ত মানুষের সহায়তার জন্য ফান্ড কালেক্ট করার জন্য। ইমাম সাহেবের ঘোষণায় মানু...
17/07/2026

বাইরে দাঁড়িয়েছিলাম আমরা; চট্টগ্রামের বন্যার্ত মানুষের সহায়তার জন্য ফান্ড কালেক্ট করার জন্য। ইমাম সাহেবের ঘোষণায় মানুষ উৎসাহ পেয়েছে অনেক। দান করেছেন হাত খুলে।

মসজিদের নাম: সারুলিয়া বাজার জামে মসজিদ
ঠিকানা: সারুলিয়া
পরিমাণ: ৫,১০০ টাকা

#বাঁশখালী #চট্টগ্রাম #বন্যা২০২৬ ゚ ゚

খারাপ হতে পারে বাঁশখালীর বন্যা প্লাবিত অঞ্চলের পরিস্থিতি। ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিয়ে, মুসল্লিদের মাধ্যমে মসজিদের ভেতর...
17/07/2026

খারাপ হতে পারে বাঁশখালীর বন্যা প্লাবিত অঞ্চলের পরিস্থিতি। ইমাম সাহেব মসজিদে ঘোষণা দিয়ে, মুসল্লিদের মাধ্যমে মসজিদের ভেতরে কালেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ। (মসজিদের দানের চাইতেও বন্যার্তদের জন্য দান করেছিল মানুষ বেশি পরিমাণে)।

মসজিদের নাম: বাইতুুর রহমান জামে মসজিদ
ঠিকানা: মধ্য হাজীনগর
পরিমাণ: ৭,২৬২ টাকা

#বাঁশখালী #চট্টগ্রাম #বন্যা২০২৬ ゚ ゚

বিস্তারিত আসছে - ইনশাআল্লাহআলহামদুলিল্লাহ, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা ভালই সহায়তা কালেক্ট করতে পেরেছি। #বন্যা ...
17/07/2026

বিস্তারিত আসছে - ইনশাআল্লাহ

আলহামদুলিল্লাহ, মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমরা ভালই সহায়তা কালেক্ট করতে পেরেছি।

#বন্যা #বন্যা_২০২৬

চট্রগ্রাম বিভাগের বন্যাকবলিত মানুষদের জন্য সাধ্যমতো সবাই এগিয়ে আসুন। বন্যার পানিতে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, মানুষজন আশ্রয় নি...
16/07/2026

চট্রগ্রাম বিভাগের বন্যাকবলিত মানুষদের জন্য সাধ্যমতো সবাই এগিয়ে আসুন।

বন্যার পানিতে তলিয়ে গিয়েছে ঘরবাড়ি, মানুষজন আশ্রয় নিয়েছে বিভিন্ন স্কুলে এবং উচু যায়গায়। ক্ষতিগ্রস্ত হয়েছে লক্ষ লক্ষ টাকার ব্যক্তিগত ও ব্যবসায়িক সম্পদ।

এমতাবস্থায় বন্যাদুর্গত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

এসব বানভাসী মানুষেরা আমাদেরই ভাই-বোন। এ মানুষদের পাশে দাঁড়ানোর ব্যপারে স্বয়ং নবিজি আমাদের উৎসাহিত করেছেন।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
‘আল্লাহতায়ালা বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন, যতক্ষণ সে অপর ভাইয়ের সাহায্যে থাকে।’ (মুসলিম, হাদিস : ২৩১৪)

এছাড়া আরও বলেন, ‘যে মুসলমান অপর কোনো মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় বস্ত্র দান করবে, আল্লাহ তাকে জান্নাতে সবুজ বর্ণের পোশাক পরাবেন, খাদ্য দান করলে তাকে জান্নাতের ফল খাওয়াবেন, পানি পান করালে জান্নাতের শরবত পান করাবেন।’ (আবু দাউদ, হাদিস : ১৭৫২)
তাই আসুন, বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াই। আপনাদের দেওয়া সাদাকার অর্থ আমরা পৌঁছে দেব ইন শা আল্লাহ (আপাতত ফেনীতে)। দুর্ভোগে পড়া প্রতিটি পরিবারের জন্য আমরা শুকনো খাবার বিতরণ করবো ইন শা আল্লাহ।
-
এতে তারা তাদের প্রয়োজন মতো খরচ করতে পারবে। প্রতিটি পরিবারকে ২-৩ হাজার টাকার খাবার-দাবার কিনে দেওয়ার খেয়াল আমাদের। যাতে করে বন্যার পানি নেমে যাওয়ার আগ পর্যন্ত তারা তাদের খাবারের মৌলিক প্রয়োজনটুকু পূর্ণ করতে পারে। সাধ্যে সম্ভবপর হলে, পুনর্বাসন কার্যক্রমেও আমরা আগের মতোই চেষ্টা করবো, ইনশাআল্লাহ।
সাদাকাহ পাঠাতেঃ (পার্সোনাল নাম্বার)

bkash: 01518418208
Nagad: 01518418208
Rocket: 01518418208
-

Md. Mehedi Hasan

A/C no. 2182492588001

City bank, Chandpur Branch

#তরঙ্গ_সংঘ

Address

Darunnajat Siddikiya Kamil Madrasha Road, Purba Boxsnagar , Demra
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when তরঙ্গ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share