মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স - Mohammadpur community Alliance

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স - Mohammadpur community Alliance
Website

মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স - Mohammadpur community Alliance মহল্লাভিত্তিক জনমানুশের শক্তিকে ইনসাফ বা ন্যায্যতার খাতিরে কাজে লাগানো আমাদের প্রধানতম লক্ষ্য।

আমরা মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স  বিগতদিনের কার্যক্রমের মধ্য দিয়ে মোহাম্মদপুরে সামাজিক পরিবর্তনে বেশকিছু ক্ষেত্রে ...
29/07/2026

আমরা মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স বিগতদিনের কার্যক্রমের মধ্য দিয়ে মোহাম্মদপুরে সামাজিক পরিবর্তনে বেশকিছু ক্ষেত্রে ভুমিকা রাখতে পেরেছি।

ঢাকা ১৩ আসনের অন্যান্য সচেতন নাগরিক কিংবা সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও প্রার্থীদের অনুরোধ করবো আপনারা আপনাদের ওয়ার্ডগুলোতে নাগরিক সমস্যা নিয়ে সোচ্চার হোন। নিরাপদ ও সকলের বাসযোগ্য মোহাম্মদপুর গড়ে তুলতে আমাদের সকলের অংশগ্রহণ অপরিহার্য।

নিরাপদ আদাবর-মোহাম্মদপুর চাই। পুলিশের ওপর হামলা, ধারাবাহিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্য...
17/06/2026

নিরাপদ আদাবর-মোহাম্মদপুর চাই। পুলিশের ওপর হামলা, ধারাবাহিক ছিনতাই ও সন্ত্রাসী কর্মকাণ্ড রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যর্থতার প্রতিবাদে আজকের বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানবন্ধনে মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স এর সংগঠক, সদস্যরা সহ স্থানীয় নাগরিকগণ বক্তব্য রাখেন। উপস্থিত আয়োজনে সংগঠক পারভেজ হাসান সুমনের সভাপতিত্বে সরকারের নিকট ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে পেশ করা হয়।

দাবী সমূহ
১) পরবর্তী প্রজন্মকে বাচাতে ও নাগরিক সেবা নিশ্চিতে আদাবর ও মোহাম্মদপুর থানার অন্তর্ভুক্ত প্রস্তাবিত ১০০ নং ওয়ার্ড বাস্তবায়ন করা এবং এলাকাবাসীকে সমান নাগরিক সেবা নিশ্চিত করা।

২) শিশু,কিশোর আইন ও সন্ত্রাস বিরোধী আইনকে আরো যুগোপযোগী করে সংশোধন ও কার্যকর করা। যাতে অপরাধী যেন ভালো হয়ে সমাজে আসতে পারে বড় অপরাধীতে পরিনত না হয়। আইনের ফাক দিয়ে জামিনে বের হয়ে আবার অপরাধে না জরায়।

৩) সংশোধনগার/ জেলকে দ্রুত সময়ের মধ্যে সংস্কারের মাধ্যমে মানবিক ও যুগোপযোগী করে গড়ে তোলা। যাতে বিগত সময়ের মতো অপরাধীকে আলোর পথে না এনে উলটা সন্ত্রাস তৈরির কারখানায় পরিনত না হয়।

৪)আদাবর, মোহাম্মদপুরকে বিশেষ বিবেচনায় এনে দ্রুত পুলিশের সংখ্যা বৃদ্ধিকরণ ও বর্তমান সময়ের উপযোগী বাহিনী হিসেবে গড়ে তোলা। সার্বিক লজিস্টিকস প্রদান করা ও অতিরিক্ত ডিউটি, কম সুযোগ না দিয়ে মানবিক ও সম্মানজনক পেশায় রুপান্তর করা।

৫)স্থানীয় শিশু কিশোরদের নূন্যতম উচ্চমাধ্যমিক শিক্ষা নিশ্চিত, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত সহ কিশোর তরুনদের বিকাশের সমান সুযোগ প্রদানের মাধ্যমে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার পরিকল্পনা গ্রহন।

৬) স্থানীয় অপরাধে যুক্ত কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত সদস্যদের তালিকাকরণ, তাদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিতকরণ এবং পরবর্তীতে খারাপ পথে না যাওয়ার প্রতিশ্রুতিতে সংশোধনের সুযোগ তৈরি করা।

৭) সঠিক ও কার্যকর উদ্যোগ গ্রহনের মাধ্যমে জনগনের সাথে প্রশাসনের ও বিচারব্যবস্থার প্রতি আস্থা বাড়ানো। বিচারব্যাবস্থার প্রতি অনাস্থা সমাজে অস্থিরতা তৈরি করে এবং একইভাবে বিচারবহির্ভূত হত্যাকান্ড ঘটানোর প্রেক্ষাপট তৈরি হয়। যা সমাজে আরো অস্থিরতা তৈরি করে এবং রাজনৈতিক কিলিংয়ের প্রেক্ষাপট তৈরি করে যা সুস্থ ও মানবিক সমাজের জন্য কাম্য নয়।

প্রেস রিলিজনিরাপদ আদাবর-মোহাম্মদপুরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।সম্প্রতি আদাবর এলাকায় একটি বিকাশের দোকানে চাপাতি...
16/06/2026

প্রেস রিলিজ

নিরাপদ আদাবর-মোহাম্মদপুরের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।

সম্প্রতি আদাবর এলাকায় একটি বিকাশের দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরবর্তীতে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন। এ ঘটনা রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির একটি উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন সৃষ্টি করেছে।

দীর্ঘদিন ধরে আদাবর-মোহাম্মদপুরে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোর গ্যাংয়ের তৎপরতা, মাদক সংশ্লিষ্ট অপরাধ এবং বিভিন্ন ধরনের সহিংসতা বৃদ্ধি পেলেও এসবের তুলনায় পুলিশে সংখ্যা ও আধুনিক লজিস্টিকসের অপর্যাপ্ততা , পুরোনো অকার্যকর আইনের ফলে অপরাধিদের দ্রুত জামিন হওয়া, জেলখানায় অপরাধীকে সংশোধনের পরিবর্তে আরো অধিক অপরাধপ্রবণ হিসেবে গড়ে তুলছে এবং এসবের কারণে অপরাধ নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর ও দৃশ্যমান উদ্যোগের ঘাটতি দেখা যাচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত নিরাপত্তাহীনতার মধ্যে জীবনযাপন করছে। তাই জননিরাপত্তার প্রতি উদ্যোগ জানিয়ে মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্সের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি ও মানববন্ধনের আয়োজন করা হচ্ছে।

এলাকার সর্বস্তরের নাগরিক, সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী এবং সচেতন মহলকে উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ ও সংবাদ সংগ্রহের জন্য আমন্ত্রণ জানানো যাচ্ছে।

02/06/2026

মোহাম্মদপুরে ছিনতাই, সন্ত্রাস ও নাগরিক অনিরাপত্তার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন।

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদপুর কমিউনিটি এলায়েন্সের সদস্য ইলিয়াস জামান । তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে সহিংসতা, সন্ত্রাস ও নিরাপত্তাহীনতার অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। পরিবর্তনের প্রত্যাশায় জনগণ নতুন বাস্তবতায় প্রবেশ করলেও অনেক ক্ষেত্রে সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তিনি বলেন, মোহাম্মদপুরে সন্ত্রাস ও অপরাধের ঘটনা বিচ্ছিন্ন নয়। প্রায়ই অপরাধ সংঘটিত হয়, কিছুদিন তৎপরতা দেখা যায়, এরপর ঘটনাগুলো হারিয়ে যায়। অপরাধ প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা দুর্বল থাকলেই এ ধরনের ঘটনা ঘটার সুযোগ তৈরি হয়।

আমরা কিছু সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন শিক্ষার্থী — আমাদের লক্ষ্য: আমরা যে সমাজে বাস করি, সে সমাজকে  আরও ভালোভাবে বোঝা এ...
25/05/2026

আমরা কিছু সামাজিক ও রাজনৈতিকভাবে সচেতন শিক্ষার্থী — আমাদের লক্ষ্য: আমরা যে সমাজে বাস করি, সে সমাজকে আরও ভালোভাবে বোঝা এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে জবাবদিহিমূলক একটি স্থানীয় শাসনব্যবস্থা গড়ে তোলা।
১২ই ফেব্রুয়ারি ২০২৬-এর নির্বাচনে ঢাকা-১৩ আসনে মোট ৪০৮,৭৯০ জন নিবন্ধিত ভোটারের মধ্যে ২২৪,৭১৯ জন — অর্থাৎ ৫৪.৯৭% — ভোট দেননি, আর বিজয়ী প্রার্থী জিতেছেন মাত্র ২,৩২০ ভোটের ব্যবধানে।

কেন প্রায় ৫০% ভোটার ভোট দিলেন না? কোনো বাধা, আস্থার সংকট, নাকি অন্য কোনো কারণ? আমরা সেই উত্তর খুঁজছি এবং বুঝতে চেষ্টা করছি বিশেষ করে আসন্ন ডিএনসিসি মেয়র ও কাউন্সিলর নির্বাচনে কি একি ভাবে ভোটাররা ভোট কেন্দ্র বিমুখ থাকবে?

এই জরিপটি সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংশ্লিষ্ট নয় — আপনার উত্তর সম্পূর্ণ গোপনীয় এবং শুধুমাত্র একাডেমিক গবেষণার জন্য ব্যবহার করা হবে। মাত্র ৫ মিনিট সময় দিন।
কোনো প্রশ্ন ,উপদেশ বা মতামত থাকলে যোগাযোগ: [email protected]

[লিংক] | https://forms.gle/adfnBeRJyWuyisiv9

We are a group of socially and politically aware students with a shared goal — to better understand the society we live in, and to explore how civic participation, informed political engagement, and a stronger democratic system can improve our everyday lives. On February 12, 2026, in the Dhaka-13 constituency, 54.97% of registered voters — 224,719 people out of 408,790 — did not cast their ballots, and the winning candidate won by a margin of just 2,320 votes.

Why did so many people stay home? Barriers, distrust, or something else entirely? We want to uunderstand, not to judge but to understand why, especially with the upcoming DNCC Mayor and Councilor elections on the horizon.

This survey is completely independent and non-partisan, with no affiliation to any political party. Your responses are fully anonymous and will be used solely for academic research. There are no right or wrong answers — just your honest opinion. It takes only 5 minutes. 👉
Contact us: [email protected]

[Link] | https://forms.gle/adfnBeRJyWuyisiv9

মাগরিবের পরে সোনালী মাঠ, বাশবাড়ি, মোহাম্মদপুরে শুরু হচ্ছে আমাদের "মহল্লার শবে বরাত" উৎসব।  মহল্লাবাসী ও আশেপাশের সবাইকে ...
03/02/2026

মাগরিবের পরে সোনালী মাঠ, বাশবাড়ি, মোহাম্মদপুরে শুরু হচ্ছে আমাদের "মহল্লার শবে বরাত" উৎসব। মহল্লাবাসী ও আশেপাশের সবাইকে উক্ত উৎসবে যুক্ত হওয়ার দাওয়াত।

খাবার ব্যাবস্থাপনায় Akor Food
আয়োজনে: মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স - Mohammadpur community Alliance

মো. জুনায়েদ আহমেদ নামে একজন বানিয়ে দিলেন। আজকে  বাদ মাগরিব কেউ ভুলে যাইয়েন না।
03/02/2026

মো. জুনায়েদ আহমেদ নামে একজন বানিয়ে দিলেন। আজকে বাদ মাগরিব কেউ ভুলে যাইয়েন না।

মহল্লার শবে বরাত; জনসাধারনের হালুয়া রুটির মজমা।আমরা মোহাম্মাদপুরে মহল্লার নানাকাজে যারা আছি, তারা মিলে গতবছর ঠিক করসিলাম...
02/02/2026

মহল্লার শবে বরাত; জনসাধারনের হালুয়া রুটির মজমা।

আমরা মোহাম্মাদপুরে মহল্লার নানাকাজে যারা আছি, তারা মিলে গতবছর ঠিক করসিলাম, যে কোনো উৎসব একসাথে পালন করব, যাতে মহল্লার সমস্ত শ্রেনির মানুশ একত্র হয়ে উদযাপন করতে পারে। আমাদের সম্মিলিত উৎসব খুবই কম, দেখা যায় এ কারনে উৎসবের ভিতর নানান বিচ্ছিন্নতা তৈয়ার হয়, কেউ করতে চাইলে অন্য কেউ বাধা দেয়।
আমরা এমন একটা উৎসবের ধরন তৈয়ার করতে চাই, যেখানে সবরকমের মানুশ জমায়েত হয়ে তাতে অংশগ্রহন করে নিজেদের উৎসব হিসাবে তারে ছড়ায়া দিবে।

গতবারের ন্যায় আগামীকাল ৩ তারিখ মঙ্গলবার সন্ধার পর থেকে শবে বরাত উদযাপিত হবে। সে জন্য আমরা আবারও মহল্লার মানুশকে ইনক্লুড করে শবে বরাতকে মানুশের কাছে ফিরায়ে দিতে জনসাধারণের হালুয়া রুটির মজমার আয়োজন করতেছি।

সবার সাথে কথা বলে ঠিক হয়েছে, আমরা এবারও ১দিনের প্রস্তুতিতে গনচান্দা নিয়ে মোহাম্মাদপুর সোনালি মাঠের পশ্চিম দিকে, বাশবাড়ি মোহাম্মদপুর। ৩ তারিখ মঙ্গলবার রাতে আমাদের সাধ্যমতো খাওয়া দাওয়ার ব্যবস্থা করব।

মানুশের কাছে মানুশের উৎসব ফিরায়ে দিতে আসেন আমরা সবাই মিলা কাজ করি।
আমাদের ভলান্টিয়ার লাগবে, ব্যবস্থাপনার লোক লাগবে, টাকা লাগবে।
সবাই যে যার মতো এগিয়ে আসবেন বইলাই আমাদের বিশ্বাস।
শবে বরাতের শুভেচ্ছা সবাইকে।

Address

Mohammadi Housing Society
Dhaka
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স - Mohammadpur community Alliance posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share