তরুণ আলেম প্রজন্ম-২৪

তরুণ আলেম প্রজন্ম-২৪ টেলিগ্রামে আমাদের সাথে যুক্ত হোন: https://t.me/TAProjonmo_24

25/02/2026
26/10/2025

জুলাইয়ের নামে এখন লুটপাটের মহোৎসব চলছে : মুসা আল হাফিজ

শাপলা থেকে জুলাই অভ্যুত্থান: ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখেন কবি, দার্শনিক ও রাষ্ট্রচিন্তক মাওলানা মুসা আল হাফিজ

#মুসা_আল_হাফিজ #তরুণ_আলেম_প্রজন্ম২৪ #গণঅভ্যুত্থান

টঙ্গীতে ইমাম অপহরণে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা; দ্রুত বস্তুনিষ্ঠ তদন্তের দাবি!তরুণ আলেম প্রজন্ম–২৪সম্প্রতি টঙ্গী থেকে ইমাম অ...
23/10/2025

টঙ্গীতে ইমাম অপহরণে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা; দ্রুত বস্তুনিষ্ঠ তদন্তের দাবি!
তরুণ আলেম প্রজন্ম–২৪

সম্প্রতি টঙ্গী থেকে ইমাম অপহরণ ও তার বর্ণনা গভীরভাবে উদ্বেগজনক। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করা এবং অপহরণের পূর্বাপর ঘটনাপ্রবাহ দেশের আলেম সমাজসহ ও সাধারণ মানুষের মনে তীব্র উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

মুফতি মহিবুল্লাহ মিয়াজীর বর্ণনা অনুযায়ী, গত কয়েক মাস ধরে তাকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়েছ আসছে। অপহরণে শিকার খতীব কে ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে বক্তব্য দিতে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে, এমনকি হিন্দু–মুসলমান প্রেমের পক্ষে বক্তব্য প্রচার করতে চাপ সৃষ্টি করা হয়। তাদের কথামতো বয়ান দিলে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব এবং অমান্য করলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। তার পরিবারের করা ডায়েরির তথ্যমতে, ইসকনের বিরোধিতা করে দেওয়া এক জুমার বয়ানের পর থেকেই এ হুমকির ধারা অব্যাহত ছিল।

আমরা মনে করি, ইসকনের নাম ব্যবহার করে দেশের একজন ইমামকে হুমকি দেওয়া এবং পরবর্তীতে তাকে অপহরণ করার মধ্যে ভয়াবহ ষড়যন্ত্র লুকিয়ে আছে। একই সময়ে গাজীপুরে এক মুসলিম কিশোরীকে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক ধর্ষণের ঘটনা এবং বুয়েটের এক হিন্দু শিক্ষার্থীর অনলাইনে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য—সব মিলিয়ে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার এক গভীর পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।

তরুণ আলেম প্রজন্ম–২৪ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে—ঘটনাটি যেন ধামাচাপা না পড়ে, বরং দ্রুত, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর নেপথ্যের হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমন ঘটনার ন্যায্য ও সুষ্ঠু বিচারই দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার একমাত্র পথ।

বার্তা প্রেরক:
কে এম তাহমীদ হাসান
প্রচার ও প্রকাশনা সম্পাদক, তরুণ আলেম প্রজন্ম–২৪

টঙ্গীতে ইমাম অপহরণে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা; দ্রুত বস্তুনিষ্ঠ তদন্তের দাবি : তরুণ আলেম প্রজন্ম–২৪সম্প্রতি টঙ্গী থেকে ইমাম...
23/10/2025

টঙ্গীতে ইমাম অপহরণে গভীর ষড়যন্ত্রের আশঙ্কা; দ্রুত বস্তুনিষ্ঠ তদন্তের দাবি : তরুণ আলেম প্রজন্ম–২৪

সম্প্রতি টঙ্গী থেকে ইমাম অপহরণ ও তার বর্ণনা গভীরভাবে উদ্বেগজনক। গাজীপুরের টঙ্গী পূর্ব থানা এলাকার টিঅ্যান্ডটি বাজার জামে মসজিদের খতিব মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণ করা এবং অপহরণের পূর্বাপর ঘটনাপ্রবাহ দেশের আলেম সমাজসহ ও সাধারণ মানুষের মনে তীব্র উৎকণ্ঠা সৃষ্টি করেছে।

মুফতি মহিবুল্লাহ মিয়াজীর বর্ণনা অনুযায়ী, গত কয়েক মাস ধরে তাকে অজ্ঞাত ব্যক্তিরা বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রলোভন দেখিয়েছ আসছে। অপহরণে শিকার খতীব কে ইসকনের নেতা চিন্ময়ের পক্ষে বক্তব্য দিতে, বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে কথা বলতে, এমনকি হিন্দু–মুসলমান প্রেমের পক্ষে বক্তব্য প্রচার করতে চাপ সৃষ্টি করা হয়। তাদের কথামতো বয়ান দিলে মোটা অঙ্কের টাকা দেওয়ার প্রস্তাব এবং অমান্য করলে প্রাণনাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়। তার পরিবারের করা ডায়েরির তথ্যমতে, ইসকনের বিরোধিতা করে দেওয়া এক জুমার বয়ানের পর থেকেই এ হুমকির ধারা অব্যাহত ছিল।

আমরা মনে করি, ইসকনের নাম ব্যবহার করে দেশের একজন ইমামকে হুমকি দেওয়া এবং পরবর্তীতে তাকে অপহরণ করার মধ্যে ভয়াবহ ষড়যন্ত্র লুকিয়ে আছে। একই সময়ে গাজীপুরে এক মুসলিম কিশোরীকে হিন্দু ধর্মাবলম্বী কর্তৃক ধর্ষণের ঘটনা এবং বুয়েটের এক হিন্দু শিক্ষার্থীর অনলাইনে মুসলিম নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য—সব মিলিয়ে দেশে সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টি করার এক গভীর পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে।

তরুণ আলেম প্রজন্ম–২৪ প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছে—ঘটনাটি যেন ধামাচাপা না পড়ে, বরং দ্রুত, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এর নেপথ্যের হোতাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হয়।

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এমন ঘটনার ন্যায্য ও সুষ্ঠু বিচারই দেশে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার একমাত্র পথ।

বার্তা প্রেরক:
কে এম তাহমীদ হাসান
প্রচার ও প্রকাশনা সম্পাদক, তরুণ আলেম প্রজন্ম–২৪

তরুণ আলেম প্রজন্ম-২৪ এর সভাপতি পরিষদের অন্যতম সদস্য বিলাল আহমদ চৌধুরীর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে শোকবার্তাতরুণ আলেম প্রজন...
28/09/2025

তরুণ আলেম প্রজন্ম-২৪ এর সভাপতি পরিষদের অন্যতম সদস্য বিলাল আহমদ চৌধুরীর শ্রদ্ধেয় পিতার ইন্তেকালে শোকবার্তা

তরুণ আলেম প্রজন্ম-২৪ গভীর শোকের সাথে জানাচ্ছে যে, সংগঠনের সভাপতি মণ্ডলীর সদস্য জনাব বিলাল আহমদ চৌধুরীর শ্রদ্ধেয় পিতা জনাব নূর রহমান আজ (রবিবার ২৮ সেপ্টেম্বর) সিলেট গোয়াইনঘাটে উনার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।

আমরা তরুণ আলেম প্রজন্ম-২৪ পরিবার মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করছি-তিনি যেন মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

একই সাথে তরুণ আলেম প্রজন্ম-২৪ শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। আমরা দোয়া করি আল্লাহ তায়ালা যেন তাঁদেরকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন-আমিন।

বার্তা প্রেরক
কে এম তাহমীদ হাসান
প্রচার ও প্রকাশনা সম্পাদক
তরুণ আলেম প্রজন্ম-২৪

17/08/2025

"শাপলা থেকে জুলাই অভ্যুত্থান: ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা" শীর্ষক গোলটেবিল বৈঠক

সূচনা বক্তব্য: মাওলানা আশরাফ মাহদী, সভাপতি পরিষদ সদস্য, তরুণ আলেম প্রজন্ম-২৪

তরুণ আলেম প্রজন্ম-২৪ আয়োজিত শাপলা থেকে জুলাই অভ্যূত্থান; ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকে ...
14/08/2025

তরুণ আলেম প্রজন্ম-২৪ আয়োজিত শাপলা থেকে জুলাই অভ্যূত্থান; ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা শীর্ষক আজকের এই গোলটেবিল বৈঠকে উত্থাপিত —স্বাগত বক্তব্য।

সম্মানিত সুধীমন্ডলী,
২০২৪ এর জুলাই আগস্টে বাংলাদেশের মাটিতে রচিত হয়েছিল গণঅভ্যুত্থাণের এক গৌরবময় ইতিহাস, যা ছিল দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে জনতার প্রতিরোধ, ছাত্র জনতার দুর্বার সংগ্রাম এবং ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার বলে বলীয়ান তারুণ্যের নেতৃত্বে গড়ে ওঠা সকল প্রকার বৈষম্যের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের পতাকাবাহী এক জাগরণ।

তরুণ আলেম প্রজন্ম-২৪ সেই চেতনার উত্তরসূরি, যারা রাজপথে রক্ত দিয়ে প্রমাণ করেছে, জাতীয় সংহতি, নীতি-নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের প্রশ্নে এই জাতি আপোষহীন। আমরা মনে করি এই চেতনা ও বিশ্বাস মিশে আছে এ জাতির রন্ধ্রে রন্ধ্রে।

দেশের আলেম সমাজ ও ইসলামপন্থীদের এযাবৎকালের প্রতিটা আন্দোলন সংগ্রামই তিলে তিলে এই ভূখন্ডের সার্বভৌমত্বকে সুসংহত করেছে। এককথায় ইসলামপন্থীদের আকাঙ্ক্ষার সাথেই এই দেশের সার্বভৌমত্ব, ভৌগলিক অখণ্ডতা ও জাতীয় সংহতি ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। বাংলাদেশপন্থী রাজনীতি বিনির্মানে যার গুরুত্ব অপরিসীম।

সর্বশেষ ২০১৩ সালের শাপলা চত্বরে আলেম ওলামা ও ইসলামপ্রিয় জনতার উপর ফ্যাসিস্ট হাসিনার নির্দেশে চালানো গণহত্যা থেকে চব্বিশের জুলাইআগস্টের গণ অভ্যুত্থান পর্যন্ত আলেম ওলামা ও ইসলামপ্রিয় জনতার ত্যাগ ও সংগ্রামের ফলে তাদের যে আকাঙ্খার তৈরী হয়েছে তাকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে। অথচ ফ্যাসিস্ট হাসিনা তার শাসনামলেই শাপলা গণহত্যার দায়ে ক্ষমতায় থাকার বৈধতা হারিয়েছিল।

দুর্ভাগ্যজনকভাবে আমরা জুলাইয়ের ঘোষণাপত্রে শাপলাসহ ফ্যাসিবাদবিরোধী কোন আন্দোলনের স্বীকৃতি দেখতে পাইনি। গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরীর পেছনে বিগত স্বৈরাচার আমলের ফ্যাসিবাদবিরোধী লড়াই সংগ্রাম থেকে তৈরী হওয়া গণঅভ্যুত্থানের পুঞ্জিভূত ক্ষোভই ছিল ২৪ এর মূলচালিকাশক্তি। অতএব অন্তর্বর্তীকালীন সরকার রচিত এই জুলাই ঘোষণাপত্রকে তরুণ আলেম প্রজন্ম ২৪ অসম্পূর্ণ মনে করছে। এবং অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণাপত্রে শাপলা গণহত্যাসহ ফ্যাসিবাদ বিরোধী সকল আন্দোলনে আলেম-ওলামা ও ইসলামপন্থীদের অবদানের স্বীকৃতি দিয়ে তা জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জোর দাবী জানাচ্ছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে অভূতপূর্ব এক জাতীয় ঐক্য তৈরী হয়েছে। যুগ যুগ ধরে চলে আসা শ্রেনী বৈষম্য ও বিভাজনের দেয়াল ভেঙে চুরমার করে দিয়েছে এই গণঅভ্যুত্থান। এ ছিল বাংলাদেশকে নতুনভাবে বিনির্মানের জন্য এক বিপ্লবের সূচনা। যেই বর্ষা বিপ্লবে দেশের আলেম সমাজ শুধু অংশই নেয়নি; নেতৃত্ব ও দিকনির্দেশনা দিয়ে এই বিপ্লবের সূচনালগ্নে নীতি নৈতিকতার দূর্ভেদ্য প্রাচীর তৈরী করেছে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের শেকড়ে বেঁধে রেখেছে। এই বাস্তবতার উপলব্ধি ও অনুধাবন জাতীয় ও সামাজিক পর্যায়ে জাগ্রত রাখার লক্ষ্যেই তরুণ আলেম প্রজন্ম-২৪ এর পথচলা।

গণঅভ্যুত্থান পরবর্তী এক বছরে আমরা দেখেছি:
—জনগণের প্রত্যাশা কীভাবে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের দিকে ঝুঁকেছে। নীতি নৈতিকতার বিসর্জন দিয়ে যারা ক্ষমতার মোহে আচ্ছন্ন হয়েছে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
—রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ ও নৈতিক চিন্তাধারার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পেয়েছে।
—সর্বোপরি, ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ও নৈতিকতার উৎকর্ষে বলিয়ান দেশের আলেম সমাজের প্রতি মানুষের আস্থা দৃঢ় হয়েছে।

আজকের এই গোলটেবিল বৈঠক থেকে আমরা এই প্রতিজ্ঞা পুনর্ব্যক্ত করছি—
তরুণ আলেম প্রজন্ম-২৪ দেশের সর্বস্তরে নৈতিকতার মানে উত্তীর্ণ সৎ ও নীতিবানদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা চাই এই রাষ্ট্রে আলেম-ওলামা ও ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী সৎ নেতৃবৃন্দ শুধুই ওয়াজের মঞ্চ বা উপদেশে সীমাবদ্ধ থাকবেন না বরং রাষ্ট্রীয় নীতিনির্ধারকের টেবিলেও বসবেন। সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবেন।

আমাদের প্রতিজ্ঞা:
—আমরা জাতীয় স্বার্থে এদেশের রাজনীতির অংগনকে সকল প্রকার হীনস্বার্থ থেকে পবিত্র রাখবো, কলুষিত হতে দিব না।
—আমরা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে জাতীয় জীবনের প্রতিটি স্তরে প্রতিষ্ঠা করবো।
—আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করবো এবং এ জাতির নৈতিকতার শক্তিকে কাজে লাগিয়ে সুশাসন প্রতিষ্ঠা ও যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করে পুরোনো স্বার্থান্বেষী এস্টাবলিশমেন্টেকে ভেংগে দিব। নতুন বাংলাদেশ প্রতিষ্ঠায় তরুণ নেতৃত্বকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাব।

পরিশেষে শাপলা থেকে জুলাই,২৪ পর্যন্ত সকল দেশমাতৃকার তরে আত্মদানকারী সকল বীর শহিদদের প্রতি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা জানিয়ে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করছি।

বাংলাদেশ প্রতিদিন
14/08/2025

বাংলাদেশ প্রতিদিন

‘আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলার অবদান কেউ মুছে ফেলতে পারবে না’

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলার অবদান কেউ মুছতে পারবে না : তরুণ আলেম প্রজন্ম-২৪
14/08/2025

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলার অবদান কেউ মুছতে পারবে না : তরুণ আলেম প্রজন্ম-২৪

'শাপলা থেকে জুলাই অভ্যুত্থান; ইসলামপন্থিদের অবদান ও প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, শাপলা চত্বর....

14/08/2025

‘শাপলা থেকে জুলাই অভ্যুত্থান : ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্প.....

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলার অবদান কেউ মুছে ফেলতে পারবে না : তরুণ আলেম প্রজন্ম-২৪জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার...
14/08/2025

আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে শাপলার অবদান কেউ মুছে ফেলতে পারবে না : তরুণ আলেম প্রজন্ম-২৪

জুলাই অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম-শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী সংগঠন তরুণ আলেম প্রজন্ম-২৪ এর উদ্যোগে “শাপলা থেকে জুলাই অভ্যূত্থান; ইসলামপন্থীদের অবদান ও প্রত্যাশা” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ ১৪ আগস্ট বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাজধানীর সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তরুণ আলেম প্রজন্ম-২৪ এর সভাপতি মাওলানা এহসানুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হুজাইফা ইবনে ওমরের সঞ্চালনায় বৈঠকে সূচনা বক্তব্য রাখেন সভাপতি পর্ষদ সদস্য মাওলানা আশরাফ মাহদি। আরো বক্তব্য রাখেন আলেম লেখক ও বুদ্ধিজীবী কবি মুসা আল হাফিজ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ড. মুস্তাফিজুর রহমান ফয়সল, আপ বাংলাদেশের আহ্বায়ক আলী হাসান জুনায়েদ ও বাড্ডা কামিল মাদরাসার লেকচারার মাওলানা মাহমুদুল হাসান।

মুসা আল হাফিজ বলেন, ইসলামপন্থীরা শুধু জুলাই অভ্যূত্থানে অংশ নেননি, বরং এর চিন্তা নির্মাণ, সংগঠন এবং রাজপথে বুলেটের সামনে দাঁড়ানোর ভূমিকা রেখেছেন। ১৮ জুলাই আন্দোলন যখন কোটা ইস্যুতে সীমাবদ্ধ ছিল, তখনই তিনি লেখনীর মাধ্যমে হাসিনা পতনের রূপরেখা দেন যা অনলাইন নিউজ পোর্টালে প্রকাশিত হয়। অথচ আজ ইসলামপন্থীদের অবদান পরোক্ষভাবে অস্বীকারের চেষ্টা চলছে।

আতাউল্লাহ আমীন বলেন, শাপলার আন্দোলনে দেশে ইসলামপন্থার যে উত্থান হয়েছিল, তার বহিঃপ্রকাশ দেখা গেছে জুলাই অভ্যূত্থান ও বিজয়োল্লাসে। ড. মুস্তাফিজুর রহমান ফয়সল বলেন, ইসলামপন্থীরা নিজের লাভ-ক্ষতি না দেখে জালেমের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু লাভের অংশ তাদের প্রাপ্য হয়নি। ভবিষ্যতে নিজেদের প্রাপ্য অধিকার নিশ্চিত করতে হবে।

আলী হাসান জুনায়েদ বলেন, আওয়ামী ন্যারেটিভের বিপরীতে ইসলামপন্থীদের অবদান নিয়ে পর্যাপ্ত কন্টেন্ট নেই, এ বিষয়ে মনোযোগ দিতে হবে। তিনি বলেন, “আমি মাদ্রাসায় পড়িনি, কিন্তু শাপলা আন্দোলনে ছিলাম, গুলি খেয়েছি। এটি ছিল আপামর তৌহিদী জনতার আন্দোলন।”

গোলটেবিল বৈঠকের আরো বক্তব্য রাখেন সভাপতি পরিষদ সদস্য মাওলানা মাবরুরুল হক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা নূহ বিন হুসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল করীম নোমানী ও সহ অর্থ সম্পাদক মাওলানা মাহমুদ হাসান।

তরুণ আলেম প্রজন্মের নেতৃবৃন্দ বলেন, জুলাই ঘোষণাপত্রে শাপলাসহ ফ্যাসিবাদবিরোধী কোনো আন্দোলনের স্বীকৃতি নেই। অথচ গণঅভ্যুত্থানের পটভূমি গড়ে তুলেছে পূর্ববর্তী ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের পুঞ্জিভূত ক্ষোভ। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে শাপলা গণহত্যাসহ ইসলামপন্থীদের অবদান স্বীকৃতিসহ জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানানো হয়।

Address

51, 51/A, Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরুণ আলেম প্রজন্ম-২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share