Seek The Answers - STA

Seek The Answers - STA Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Seek The Answers - STA, Nonprofit Organization, Afatab Nagar, Dhaka.

জুলাইয়ের আন্দোলন চলাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশি তরুণরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে ...
07/09/2024

জুলাইয়ের আন্দোলন চলাকালীন সময়ে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত মেধাবী বাংলাদেশি তরুণরা অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে ফিরে দেশ বিনির্মাণের কাজে অংশ নিতে ইচ্ছা প্রকাশ করেছিল। এই পদক্ষেপ রিভার্স ব্রেইন ড্রেইন নামে পরিচিত ছিল। অন্তরবর্তী কালীন সরকার কি এই মেধাবী তরুণদের দেশে ফিরে কাজ করার সুযোগ তৈরীতে কোন উদ্যোগ নেবে?

সাধারণত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার কাঠামো থাকে যা সংবিধান অনুযায়ী শাসন পরিচালনা করে এবং দেশব্যা...
05/09/2024

সাধারণত একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে একটি নির্বাচিত সরকার কাঠামো থাকে যা সংবিধান অনুযায়ী শাসন পরিচালনা করে এবং দেশব্যাপী নাগরিকের অর্থনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অধিকার চর্চা নিশ্চয়তা ও জননিরাপত্তা নিশ্চিত করে। এটি কেন্দ্রীয় সরকার নামে পরিচিত হতে পারে এবং সাধারণত তিনটি প্রধান শাখা থাকে: নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগ তথা সংসদ বা আইনসভা, যেখানে নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন করে। নির্বাহী বিভাগ তথা প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীপরিষদ এবং আমলাতন্ত্র, যারা আইনসভা কর্তৃক প্রণয়নকৃত আইন অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে। বিচার বিভাগ তথা উচ্চ ও নিম্ন আদালত, যেখানে নাগরিক তার অধিরকার বঞ্চিত হলে তার বিচার নিশ্চিত করা হয়।

বিগত সরকারের আমলে দেখা গিয়েছে, বিচার বিভাগের নিয়োগকে নির্বাহী বিভাগের অধীনস্ত করা হয়েছিলো। এবং সাংবিধানিক ভাবেই আইন ও নির্বাহী বিভাগ প্রধানমন্ত্রীর একক ক্ষমতাবলেই চলতো! যার ফলে যেই রাজনৈতিক দলই ক্ষমতায় আসুক না কেন তারাই স্বৈরচারী হয়ে উঠত।

স্বৈরাচার পতনের পরবর্তী সময়ে প্রচলিত সরকার কাঠামো নিয়ে অনাস্থা তৈরি হলে, বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন ধরনের জাতীয় সরকার ধারণার প্রস্তাবনা দেওয়া হয়।
জাতীয় সরকার হলে, এই তিনটি বিভাগ কি স্ব স্ব স্বাধীনরূপে চলবে, এর নিশ্চয়তা জনগণ কিভাবে পাবে?

"রাজনৈতিক নেতারা তো একটু কামাবেই, সবাই টুক টাক কামায়। দেখো এদের মধ্যে কে কম খাবে, তাকে ভোট দিতে হবে!" আমাদের সমাজে এ কথা...
01/09/2024

"রাজনৈতিক নেতারা তো একটু কামাবেই, সবাই টুক টাক কামায়। দেখো এদের মধ্যে কে কম খাবে, তাকে ভোট দিতে হবে!" আমাদের সমাজে এ কথাগুলো ধ্রুব সত্যতে পরিণত হয়েছে।

এখনো হাসপাতালের বেডে অসংখ্য আহত ভাই-বোন জীবন-মৃত্যুর সাথে লড়াই করছে বেঁচে থাকার জন্য!
30/08/2024

এখনো হাসপাতালের বেডে অসংখ্য আহত ভাই-বোন জীবন-মৃত্যুর সাথে লড়াই করছে বেঁচে থাকার জন্য!

ইটনা-মিঠামইন অল-ওয়েদার সড়ক, অপরিকল্পিত বাঁধ, বিভিন্ন বিলাসবহুল রিসোর্ট সহ নানান প্রতিবেশ বিনাশী প্রকল্পে বিপর্যস্ত আমাদে...
27/08/2024

ইটনা-মিঠামইন অল-ওয়েদার সড়ক, অপরিকল্পিত বাঁধ, বিভিন্ন বিলাসবহুল রিসোর্ট সহ নানান প্রতিবেশ বিনাশী প্রকল্পে বিপর্যস্ত আমাদের হাওড় অঞ্চল।

বর্ষার অতিরিক্ত পানি ধরনের জায়গা সড়ক দখল করার ফলে ফসল ঢুবে নষ্ট হচ্ছে। একইসঙ্গে বাধা সৃষ্টি করেছে বিলের স্বাভাবিক প্রবাহে। যা আসে পাশের অঞ্চলে বন্যার একটি কারণ বলে মনে করেন বিশেষজ্ঞগণ।
দখলকৃত সড়কের ফলে ,পানির ধারণ ক্ষমতা কমে যাওয়ায় ,মৎস বিচরণ ও প্রজনন কমে যাচ্ছে। যা শুকনো ও বর্ষা উভয় কালেই ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সরকারি তথ্য মতে, চলমান বর্তমান স্মরণকালের নজিরবিহীনবন্যায় দেশের ১১ জেলার ৫০ লাখ মানুষ পানি বন্দি ও ক্ষতির মুখে পড়েছে এবং...
25/08/2024

সরকারি তথ্য মতে, চলমান বর্তমান স্মরণকালের নজিরবিহীনবন্যায় দেশের ১১ জেলার ৫০ লাখ মানুষ পানি বন্দি ও ক্ষতির মুখে পড়েছে এবং মারা গেছেন ১৮ জন।

বেসরকারি এনজিও ব্র্যাকের হিসাব মতে, এখন পর্যন্ত এই বন্যায় ৮০ লাখ মানুষ ক্ষতির মুখে পড়েছেন ,সেই সাথে ৪৫ লাখ মানুষ নিঃস্ব হয়ে পড়েছেন।

জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান শিকার বাংলাদেশ। করোনা, বঙ্গবাজার অগ্নিকান্ড, রানা প্লাজার মতো বিপর্যয় আমাদের জাতীয় সমন্ব...
23/08/2024

জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান শিকার বাংলাদেশ। করোনা, বঙ্গবাজার অগ্নিকান্ড, রানা প্লাজার মতো বিপর্যয় আমাদের জাতীয় সমন্বিত সেচ্ছাসেবী বাহিনী বা রিজার্ভ ভলান্টিয়ার ফোর্সের চাহিদা বিপুলভাবে জানান দিয়েছিল, ছাত্ররা হতে পারত এই রিজার্ভ ভলান্টিয়ার ফোর্সের মূল শক্তি। এতে বিশেষ কিছুর প্রয়োজন ছিলনা শুধুমাত্র প্রশিক্ষণ আর সরকারি সদিচ্ছা ছাড়া। লুটপাটে মগ্ন ফ্যাসিস্ট আওয়ামী সরকার কখনও এধরণের উদ্যোগ গ্রহণ করেনি৷ বিপর্যয়কে রাজনৈতিক হাতিয়ার বানিয়ে সুবিধা আদায়ই এবং নতুন লুটপাটই তাদের প্রধান অস্ত্র ছিল। এখন প্রশ্ন হচ্ছে অতীত এবং বর্তমান থেকে শিক্ষা নিয়ে অন্তরবর্তীকালীন সরকারকি প্রশিক্ষিত রিজার্ভ ভলান্টিয়ার ফোর্স গঠনের উদ্যোগ নেবে?

গত ১০ বছর ধরে বাংলাদেশ-ভারত কূটনীতিক সম্পর্ক সর্বোচ্চ স্তরে আছে শুনেছি। কিন্তু তার পরও এমন দুর্যোগময় অবস্থায় ভারত কোনো স...
21/08/2024

গত ১০ বছর ধরে বাংলাদেশ-ভারত কূটনীতিক সম্পর্ক সর্বোচ্চ স্তরে আছে শুনেছি। কিন্তু তার পরও এমন দুর্যোগময় অবস্থায় ভারত কোনো সতর্কতা ছাড়াই ত্রিপুরার ডুম্বুর বাধ খুলে দিয়েছে। ৫৪টি আন্তঃসীমান্ত নদীর ৩০টিতেই ভারতের বাঁধ। আশংকা রয়েছে আরো কিছু বাধ খুলে দেওয়ার। ব্যাক্তিগত ও রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য সাবেক স্বৈরাচারী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত বাংলাদেশের সার্বভৌমত্বকে প্রশ্নের সম্মুখীন করেছে। আদৌ কি আমাদের মধ্যে কোনো দ্বিপাক্ষিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে?

২২ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে ২য় সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থা ঘোষনার বিধান যোগ করা হয় এবং জাতীয় সংসদকে বিনা বিচারে আটক ও মৌল...
19/08/2024

২২ সেপ্টেম্বর, ১৯৭৩ সালে ২য় সংশোধনীর মাধ্যমে জরুরি অবস্থা ঘোষনার বিধান যোগ করা হয় এবং জাতীয় সংসদকে বিনা বিচারে আটক ও মৌলিক অধিকার পরিপন্থী আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়। যদিও সংবিধান প্রণয়নের সময় ব্রিটিশ ও পাকিস্তান আমলের তিক্ত অভিজ্ঞতা থেকে সংবিধান প্রণয়ন কমিটি ও আওয়ামী লীগ সংবিধানে এ ধরনের অগণতান্ত্রিক বিধানের বিরোধী ছিল। সংবিধানের ৩৩ অনুচ্ছেদের ক্ষমতাবলে নিবর্তন মূলক আইন প্রণয়নের লক্ষ্যে ১৯৭৪ সালের ফেব্রুয়ারি মাসে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বা Special Power Act 1974 পাস করা হয়।

যা তৎকালীন ভারতের Miantanance of Internal Security Act 1971 ও East Pakistan Public Safety Ordinacne 1952 কে অনুসরণ করে তৈরি করা হয়। যা এ দুটো আইন হতেও অধিকতর কঠোর ও অগণতান্ত্রিক।

সংবিধানের ৩৩ নং অনুচ্ছেদ অনুযায়ী কোনো ব্যাক্তি সাধারণ কোনো আইনে আটক হলে তার চারটি রক্ষাকবচ থাকবে।
১। গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তারের কারণ জানাতে হব, অন্যথায় তাকে আটক রাখা যাবে না।
২। আত্মপক্ষ সমর্থনের ও নিজ পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার থাকবে।
৩। গ্রেপ্তারের ২৪ ঘন্টার মধ্যে তাকে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে।
৪। ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যাতীত কাওকে ২৪ ঘন্টার ব্যতীত কাওকে ২৪ ঘন্টার বেশি আটক রাখা যাবে না।

কিন্তু ৩৩ নং অনুচ্ছেদ অনুযায়ী নিবর্তনমূলক আইনে আটককৃত ব্যাক্তিদের ৩ টি সাংবিধানিক রক্ষাকবচ থাকবেঃ

১। ২জন সুপ্রীম কোর্টের বিচারক বা বিচারক হওয়ার যোগ্যতা সম্পন্ন ব্যাক্তি কিংবা বিচারক ছিলেন এমন এবং ১ জন প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রবীণ কর্মচারীকে নিয়ে তিন সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হবে। সরকার যদি কোনো নিবর্তন মূলক আইনে ৬ মাসের অধিক আটক রাখতে চায় তবে উক্ত পরিষদের অনুমতি লাগবে।
২। নিবর্তন মূলক আইনে কেও আটক হলে, গ্রেপ্তারকৃত ব্যাক্তিকে দ্রুততম সময়ের মধ্যে তাকে গ্রেপ্তারের কারণ জানাতে হবে।
৩। আত্মপক্ষ সমর্থনের ও নিজ পছন্দ মতো আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকার থাকবে।

কিন্তু সংবিধানের ৩৩(৫) নং অনুচ্ছেদে একটি অগণতান্ত্রিক শর্ত যুক্ত করে দেওয়া হয়। "তবে শর্ত থাকে যে, আদেশদানকারী কর্তৃপক্ষের বিবেচনায় তথ্যাদি-প্রকাশ জনস্বার্থবিরোধী বলিয়া মনে হইলে অনুরূপ কর্তৃপক্ষ তাহা প্রকাশে অস্বীকৃতি জ্ঞাপন করিতে পারিবেন। "

এর ফলে নিবর্তনমূলক আইনে আটক ব্যাক্তির সাংবিধানিক রক্ষাকবচের দুটি অনর্থক হয়ে পরে। যদি ব্যাক্তিকে তাকে আটকের কারণ জানানোও হয়, সরকার জনস্বার্থবিরোধী যুক্তি দেখিয়ে প্রয়োজনীয় তথ্য না দিলে ব্যাক্তির পক্ষে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ থাকে না।

উপদেষ্টা পরিষদের সংক্রান্ত অধিকারের জন্যও ব্যাক্তিকে ৬ মাস অপেক্ষা করতে হবে। এ ছয় মাস আটককৃত ব্যাক্তির কোন প্রকার মানবাধিকার রইল না। এ পরিষদ আদালত হিসেবে কাজ করে না, তাদের বিচার করার ক্ষমতা নেই। পরিষদ শুধুমাত্র সরকার ও অভিযুক্ত ব্যাক্তির দলিল শুনে আটককৃত ব্যাক্তিকে আরো ৬ মাস আটক রাখা যাবে কি না সেই সিদ্ধান্ত নিতে পারে। এভাবে এ আইনের আওতায় একজন নিরাপরাধ নির্দোষ ব্যাক্তিকে ৬ মাস পর পর পরিষদের অনুমতি নিয়ে আজীবন বিনা বিচারে আটক রাখা সম্ভব। বাংলাদেশের প্রেক্ষাপটে এধরনের পরিষদের সরকারের প্রভাবমুক্ত থাকা কি আদৌ সম্ভব ?

স্বৈরাচারের পতনে সাথে সাথে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হাজির হয়েছে তা হল সামনের দিনে বাংলাদেশে পুনরায় কোন স্...
18/08/2024

স্বৈরাচারের পতনে সাথে সাথে বাংলাদেশে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্ন হাজির হয়েছে তা হল সামনের দিনে বাংলাদেশে পুনরায় কোন স্বৈরাচারের উত্থান হবে কি না। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল রেখে বাংলাদেশের গণতান্ত্রিক রুপান্তর অসম্ভব। ফলে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে সংবিধান সংস্কারের বিকল্প নেই।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে জয় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন।  ...
14/08/2024

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে জয় ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমি আশা করি, ভারত নিশ্চিত করবে যে ৯০ দিনের সাংবিধানিক সময়সীমার মধ্যে বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। পাশাপাশি অরাজকতা বন্ধ হবে এবং আওয়ামী লীগকে প্রচার ও দল পুনর্গঠনের অনুমতি দেওয়া হবে। যদি এসব সম্ভব হয়, আমি এখনও নিশ্চিত আমরা নির্বাচনে জয়ী হব। আওয়ামী লীগ এখনও সবচেয়ে জনপ্রিয় দল।’
জয়ের এই মন্তব্যকে আপনি কিভাবে দেখেন? জানান কমেন্ট বক্সে।

বিদেশী স্বার্থ রক্ষায় গত পনেরো বছর ধরে বসিয়ে রেখেই ক্যাপাসিটি চার্জ পরিশোধ করেছে সরকার। ১ লাখ ৪ হাজার ৯২৬ কোটি ৮১ লক্ষ ট...
13/08/2024

বিদেশী স্বার্থ রক্ষায় গত পনেরো বছর ধরে বসিয়ে রেখেই ক্যাপাসিটি চার্জ পরিশোধ করেছে সরকার। ১ লাখ ৪ হাজার ৯২৬ কোটি ৮১ লক্ষ টাকার পুরোটাই বলতে গেলে জলাঞ্জলি দেওয়া। তাই আমরা অন্তরবর্তীকালীন সরকারকে জিজ্ঞেস করতে চাই তারা এ বিষয়ে কোন পদক্ষেপ নেবেন কি না ?

Address

Afatab Nagar
Dhaka
1208

Website

Alerts

Be the first to know and let us send you an email when Seek The Answers - STA posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share