PARI-Bangladesh

PARI-Bangladesh Policy Advocacy and Reforms Initiative

ঐতিহাসিক ২রা মার্চ—জাতীয় পতাকা উত্তোলন দিবস! এই দিনই প্রথমবারের মতো উড়েছিল আমাদের স্বাধীনতার প্রতীক। চলুন দেশপ্রেমের শপথ...
02/03/2025

ঐতিহাসিক ২রা মার্চ—জাতীয় পতাকা উত্তোলন দিবস!

এই দিনই প্রথমবারের মতো উড়েছিল আমাদের স্বাধীনতার প্রতীক। চলুন দেশপ্রেমের শপথ নিয়ে সর্বদা পতাকার সম্মান উজ্জ্বল রাখি। এই পতাকা আমাদের আত্মত্যাগ, গৌরব ও স্বাধীনতার প্রতিচ্ছবি—এর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব!

#পারব_আমরাই

পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা! রমাদান আমাদের সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আসুন, এই বরকতময় মাসে আত্মশুদ্ধির পাশা...
01/03/2025

পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা! রমাদান আমাদের সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আসুন, এই বরকতময় মাসে আত্মশুদ্ধির পাশাপাশি দুঃস্থ ও অসহায়দের পাশে দাঁড়াই। মানবসেবায় ব্রতী হয়ে রমাদানের সত্যিকারের শিক্ষা হৃদয়ে ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন! 🌙✨

#পারব_আমরাই

ফাল্গুনের সেদিন বসন্ত আসেনি, নেমেছিলো এক রক্তাক্ত সংগ্রাম। ভাষার জন্য শহিদদের ত্যাগেই আজ স্বাধীন কণ্ঠ, মুক্ত চিন্তা। আসু...
21/02/2025

ফাল্গুনের সেদিন বসন্ত আসেনি, নেমেছিলো এক রক্তাক্ত সংগ্রাম। ভাষার জন্য শহিদদের ত্যাগেই আজ স্বাধীন কণ্ঠ, মুক্ত চিন্তা। আসুন, তাদের স্বপ্ন বাস্তবায়ন করি—শিক্ষা, সংস্কৃতি ও উন্নয়নের আলোয় এগিয়ে নেই বাংলাদেশ। শহিদদের আত্মত্যাগ চির অম্লান থাকুক!

#পারব_আমরাই

অমর একুশে বইমেলা ২০২৫—শুধু বইয়ের মেলা নয়, এটি চিন্তার মুক্তি, রুচির বিকাশ ও শিল্পের পরিশীলনের এক মহোৎসব। তরুণ প্রজন্মে...
17/02/2025

অমর একুশে বইমেলা ২০২৫—শুধু বইয়ের মেলা নয়, এটি চিন্তার মুক্তি, রুচির বিকাশ ও শিল্পের পরিশীলনের এক মহোৎসব। তরুণ প্রজন্মের মানসিক উৎকর্ষ ও সৃজনশীলতা গঠনে বইয়ের আলো ছড়িয়ে দিক নতুন দিগন্ত! চলে আসুন বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে, ভাষার এই মাসে বই এর আলোয় আলোকিত হতে এবং একুশের চেতনায় সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ার প্রত্যয়ে 📚

#পারব_আমরাই

বসন্তের রঙে রাঙুক হৃদয়, ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি মুহূর্ত! 💛🌿❤️প্রকৃতির সজীবতায় ও ভালোবাসার উষ্ণতায় গড়ে উঠুক সমাজ। ...
14/02/2025

বসন্তের রঙে রাঙুক হৃদয়, ভালোবাসায় ভরে উঠুক প্রতিটি মুহূর্ত! 💛🌿❤️

প্রকৃতির সজীবতায় ও ভালোবাসার উষ্ণতায় গড়ে উঠুক সমাজ। জাতীয় বসন্ত দিবস ও ভালোবাসা দিবসে ছড়িয়ে দিই রঙ, আনন্দ, আর ভালোবাসা!

#পারব_আমরাই

সচেতনতা, সতর্কতা, আর সহানুভূতিতে গড়ে উঠুক ক্যান্সারমুক্ত বাংলাদেশ! 💜🎗️বিশ্ব ক্যান্সার দিবসে আসুন সবাই মিলে ক্যান্সার প্র...
04/02/2025

সচেতনতা, সতর্কতা, আর সহানুভূতিতে গড়ে উঠুক ক্যান্সারমুক্ত বাংলাদেশ! 💜🎗️

বিশ্ব ক্যান্সার দিবসে আসুন সবাই মিলে ক্যান্সার প্রতিরোধে সচেতনতা বাড়াই। প্রাথমিক পরীক্ষা, স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক চিকিৎসা গ্রহণই পারে এই মরণব্যাধিকে রুখতে। সচেতন হলে, প্রতিরোধ হবে সহজ! চলুন একসঙ্গে গড়ে তুলি শক্তিশালী, সুস্থ ও সহানুভূতিশীল সমাজ। 💜

#আমরাই_পারি

১৯৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদ ছিলেন সাহসী ছাত্র আন্দোলনের অগ্রদূত। ২০ জানুয়ারি, স্বৈরাচারবিরোধী ১১ দফা আন্দোলনে পুলিশ...
20/01/2025

১৯৬৯ এর গণঅভ্যুত্থানে শহীদ আসাদ ছিলেন সাহসী ছাত্র আন্দোলনের অগ্রদূত। ২০ জানুয়ারি, স্বৈরাচারবিরোধী ১১ দফা আন্দোলনে পুলিশের গুলিতে জীবন উৎসর্গ করে তিনি হয়ে ওঠেন মুক্তির আলোকবর্তিকা। তার আত্মত্যাগই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা, যা আমাদের স্বাধীনতার ভিত মজবুত করে।

আজ, ২০২৫ সালে এসে, আমরা শহীদ আসাদ সহ স্বাধীনতার প্রতিটি ধাপে আত্মোৎসর্গকারী সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাদের আত্মত্যাগের ইতিহাস আমাদের পথ দেখায়, দেশপ্রেমে উজ্জীবিত করে।

শহীদ আসাদ দিবস আমাদের স্মরণ করিয়ে দেয় যে স্বাধীনতা ও গণতন্ত্র অর্জন সহজ নয়। তাদের রক্তের দাগে রঙিন আমাদের পতাকা, যা আমরা চিরকাল সগর্বে বহন করব।

#পারব_আমরাই

🎉 Happy New Year 2025! 🎉As we welcome 2025, let’s step into the new year with hope, positivity, and determination to cre...
31/12/2024

🎉 Happy New Year 2025! 🎉

As we welcome 2025, let’s step into the new year with hope, positivity, and determination to create a brighter future. May this year bring new opportunities, success, and happiness to you and your loved ones.
Here’s to fresh beginnings and countless achievements ahead.

Wishing you a prosperous and joyful New Year! 🌟

#পারব_আমরাই

🎄 Merry Christmas 2024! 🎄On this joyous day, we extend our heartfelt wishes to everyone celebrating the spirit of love, ...
25/12/2024

🎄 Merry Christmas 2024! 🎄

On this joyous day, we extend our heartfelt wishes to everyone celebrating the spirit of love, hope, and togetherness. May this Christmas bring peace, happiness, and warmth to your hearts and homes.

Let’s cherish the season of giving and spread joy to those around us. Wishing you a blessed and merry Christmas filled with endless blessings! 🌟

#পারব_আমরাই

আজকের দিনটি আমাদের জন্য গর্ব, কৃতজ্ঞতা, এবং মুক্তির চেতনাকে উদযাপনের দিন। ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছিলাম আমাদের ...
16/12/2024

আজকের দিনটি আমাদের জন্য গর্ব, কৃতজ্ঞতা, এবং মুক্তির চেতনাকে উদযাপনের দিন। ১৯৭১ সালের এই দিনে আমরা অর্জন করেছিলাম আমাদের স্বাধীনতা, রচনা করেছিলাম একটি নতুন অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও বীরত্ব চিরদিন আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

চলুন, একসঙ্গে উদযাপন করি বিজয়ের এই মহিমান্বিত দিন। ✊

#পারব_আমরাই

১৪ ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসের এক গভীর শোকের দিন, যখন আমরা স্মরণ করি সেই সব বুদ্ধিজীবীকে যারা স্বাধীনতা সংগ্রামের শেষ...
14/12/2024

১৪ ডিসেম্বর আমাদের জাতির ইতিহাসের এক গভীর শোকের দিন, যখন আমরা স্মরণ করি সেই সব বুদ্ধিজীবীকে যারা স্বাধীনতা সংগ্রামের শেষ সময়ে নির্মম হত্যার শিকার হয়েছিলেন। এ দিনটি শুধু একটি ট্র্যাজেডির প্রতীক নয়; এটি আমাদের জন্য শিক্ষার, মুক্ত চিন্তার এবং ন্যায়ের জন্য লড়াই করার অনুপ্রেরণা।

আজকের দিনে আমরা শুধু তাঁদের আত্মত্যাগ স্মরণ করি না, আমরা অঙ্গীকার করি যে তাঁদের স্বপ্নের বাংলাদেশ—ন্যায়বিচার, সমতা, এবং জ্ঞানভিত্তিক সমাজ—তৈরিতে অবিচল থাকব। তাঁদের পথ অনুসরণ করে আমরা জাতি হিসেবে আরো উন্নত, প্রগতিশীল এবং সুশিক্ষিত বাংলাদেশ গড়ব।

#পারব_আমরাই

মানবাধিকার শুধুমাত্র একটি আদর্শ নয়, এটি আমাদের শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার মূল ভিত্তি। এবারের...
10/12/2024

মানবাধিকার শুধুমাত্র একটি আদর্শ নয়, এটি আমাদের শান্তিপূর্ণ, ন্যায়সঙ্গত এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ার মূল ভিত্তি। এবারের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের থিম, "Our Rights, Our Future, Right Now", আমাদের মনে করিয়ে দেয় যে মানবাধিকার প্রতিটি মানুষের জন্য সুরক্ষিত থাকা উচিত—এটি এখনই নিশ্চিত করতে হবে।

এই দিনটি আমাদের অধিকার, স্বাধীনতা এবং ন্যায়বিচারের প্রতি প্রতিশ্রুতির পুনরুজ্জীবনের সুযোগ দেয়। শিক্ষা, স্বাস্থ্য, ও মত প্রকাশের স্বাধীনতার মতো মৌলিক অধিকারগুলো আমাদের প্রতিদিনের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটি এমন একটি আহ্বান যে আমরা একত্রিত হয়ে ঘৃণামূলক বক্তব্য প্রতিহত করব, ভুল তথ্য সংশোধন করব এবং সমতা ও ন্যায়বিচারের জন্য একটি শক্তিশালী বৈশ্বিক আন্দোলন গড়ে তুলব।
চলুন, আমরা একসঙ্গে কাজ করি এমন একটি ভবিষ্যৎ গড়তে যেখানে প্রতিটি মানুষ তার মানবাধিকার ভোগ করতে পারে—সর্বত্র, সব সময়। 🌍

#পারব_আমরাই

Address

3rd Floor, Auto One AC Market, New Eskaton Road, Banglamotor
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when PARI-Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share