30/03/2025
ঈদ মোবারক🌙💖
প্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম।
পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে "আলুব্দী ইসলামিক যুব সংগঠন"-এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর, মহান আল্লাহ তা'আলার রহমতে আমরা আবার পেয়েছি খুশির এই দিন। এই দিনে আসুন, আমরা সবাই মিলেমিশে আনন্দ ভাগ করে নিই।
ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই উৎসব যেন আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতি আরও বাড়িয়ে তোলে। আসুন, আমরা সবাই মিলেমিশে একটি সুন্দর ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
এই পবিত্র দিনে, আসুন আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হই, গরিব-দুঃখীদের পাশে দাঁড়াই এবং তাদের মুখে হাসি ফোটাই। ঈদ মোবারকের এই দিনে, আমরা সবাই যেন মহান আল্লাহ তা'আলার রহমতে ধন্য হই, এই কামনা করি।
সবাইকে ঈদ মোবারক❤️
শুভেচ্ছান্তে,
আলুব্দী ইসলামিক যুব সংগঠন।