Team SSS

Team SSS SSS (Student Security Service) is a youth-based non-profit organization where we are working to build Bangladesh 2.0.

08/08/2025

৮ আগস্ট, ২০২৪ সালের এই দিনে, ঢাকার ধানমন্ডি এলাকায় এই টিম প্রতিষ্ঠিত হয়েছিল। দুর্ভাগ্যবশত, রাজনৈতিক প্রতিহিংসার কারণে এর কার্যক্রম সীমিত করা হয়েছে। বাংলাদেশের অনাচারের কঠিন পরিস্থিতিতে, এই টিমটি চোর, ডাকাত এবং অপরাধীদের জন্য আতঙ্কে আরেক নামে পরিণত হয়েছিল।

এই দলের সকল সদস্যের প্রতি আমার আন্তরিক দুয়া এবং ভালোবাসা রইল ।

❤️❤️ Team SSS ❤️❤️

আওয়ামিলীগের দুর্নীতিবাজদেরকে প্রকাশ্যে ধরিয়ে দেবার কারনে , দালালগুলা কিছু মিডিয়া নিয়ে অপপ্রচার করার জন্য আমাদের পেছনে লে...
08/11/2024

আওয়ামিলীগের দুর্নীতিবাজদেরকে প্রকাশ্যে ধরিয়ে দেবার কারনে , দালালগুলা কিছু মিডিয়া নিয়ে অপপ্রচার করার জন্য আমাদের পেছনে লেগেছে , সে মিডিয়া গুলো আন্দোলনের সময় ও ছাত্রদের বিপক্ষে খবর প্রচার করেছিল। এবং ছাত্র হত্যা মামলার আসামিদের সাথে হাত মিলিয়ে টিম ট্রিপল এস ও টিম অভিযোগ সহ , আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা কিছু টিমকে কিশোর গ্যাং অপবাদ সহ আরো বিভিন্ন মিথ্যা বানোয়াট ফুটেজ লাগিয়ে অপপ্রচার চালাচ্ছে । বিভ্রান্ত না হয়ে রুখে দারান এবং ছাত্র জনতা সবাই ভাল করে ঐক্য বদ্ধ হোন । সবাই ঐক্য বদ্ধ না থাকলে সম্পর্ক ফাটলের সুযোগ নিয়ে ফ্যাসিস্ট রা আবার বাংলার মাটিতে হামলা দিবে।
দালাল দের আস্তানা , এই বাংলায় হবে না !!!
ফ্যাসিবাদের ঠিকানা , এই বাংলায় রবে না !!!! 🇧🇩

আমাদের টিম গিয়েছিল কুমিল্লার বুড়িচং এ। খবর পেলাম ভেতরের এক গ্রামে একটা এড়িয়ায় খাবার বা কোন সাপোর্ট এখন পৌছায়নি।আমরা গেলা...
01/09/2024

আমাদের টিম গিয়েছিল কুমিল্লার বুড়িচং এ। খবর পেলাম ভেতরের এক গ্রামে একটা এড়িয়ায় খাবার বা কোন সাপোর্ট এখন পৌছায়নি।

আমরা গেলাম রিলিফ এবং মেডিকেল টিম নিয়ে।

একটা হিন্দু কমিউনিটি। এটাই খাবার না পাওয়ার কারন। তারা সনাতন ধর্মাবলম্বী।

তাদেরকে জিজ্ঞেস করলে বললো,
"আমরা গলা সমান পানিতেও ঘর ছাড়িনি কারন আমাদের অনপুস্থিতিতে যদি বাড়িতে কোন ডাকাতি বা আক্রমণ হয় তাতে এলাকার মুসলিম সমপ্রদায়ের নাম খারাপ হবে"

আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে তাদের সাপোর্ট করার চেস্টা করেছি বাট বৈষম্যটা মানতে পারলাম না।

দীঘিরযান বাজার, চৌমুহনী, নোয়াখালী। আমাদের জানামতে লোকাল আশ্রয়কেন্দ্রে স্যানিটারি ন্যাপকিন এর একটা শর্টেজ ছিল। এবং শুকনো ...
01/09/2024

দীঘিরযান বাজার, চৌমুহনী, নোয়াখালী।

আমাদের জানামতে লোকাল আশ্রয়কেন্দ্রে স্যানিটারি ন্যাপকিন এর একটা শর্টেজ ছিল। এবং শুকনো খাবারের ও বিশুদ্ধ পানির প্রয়োজন, এলাকাবাসী চারদিক থেকে পানিবন্দী।

আমাদের পুরো টিম সেখানে দুইদিন কাজ করে খাবার, পানি ও মেডিকেল সাপোর্ট ডিস্ট্রিবিউশন করে।

এলাকাবাসী ও লোকাল ভলান্টিয়ারদের আসীম সহযোগিতায় আমরা সকল কাজ সম্পন্ন করি।

ধন্যবাদ।

আমাদের ফিল্ড টিম সোনাইমুড়ী'র ভেতরের গ্রামগুলো অবজারভেশনে আছে। যেখানে রিলিফ ও মেডিকেল সাপোর্ট প্রয়োজন সেই জায়গাগুলো লোকেট...
30/08/2024

আমাদের ফিল্ড টিম সোনাইমুড়ী'র ভেতরের গ্রামগুলো অবজারভেশনে আছে।

যেখানে রিলিফ ও মেডিকেল সাপোর্ট প্রয়োজন সেই জায়গাগুলো লোকেট করে সাপোর্ট ডিপ্লয় করা হবে ইনশাআল্লাহ।

ঢাকা থেকে ২ টন প্লাস রিলিফ আজকে নোয়াখালী আসবে।
রিসিভ করে সাথে সাথেই সাপোর্ট ডিপ্লয় নিয়ে কাজ করবো আমরা।

৩০ আগস্ট | সোনাইমুড়ী, নোয়াখালী।

বুড়িচং, কুমিল্লা। আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমরা ততটুকু চেষ্টা করেছি। মানুষের ঘরে ঘরে গিয়ে রিলিফ এবং মেডিকেল সাপ...
29/08/2024

বুড়িচং, কুমিল্লা।

আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব ছিল আমরা ততটুকু চেষ্টা করেছি। মানুষের ঘরে ঘরে গিয়ে রিলিফ এবং মেডিকেল সাপোর্ট দেওয়ার চেষ্টায় কোন কমতি রাখিনি আমরা।

ওদিকে লাকসামের টিম ও কুমিল্লা সদরে ফিরে এসেছে। সবাই সুস্থ আছি আমরা।

আজ রাতে আমরা নোয়াখালী, সোনাইমুড়ীতে যাচ্ছি। ওখান থেকে আবার ২/৩ টা টিম এ ভাগ হয়ে প্রত্যন্ত অঞ্চলের দিকে আগাবো।

ছবি এর বেশি আমাদের পক্ষে তোলা সম্ভব ছিল না।

ডোনেট করতে চাইলে,
বিকাশঃ ০১৬৩২৬৫৬২৮০ (পারসোনাল)

ধন্যবাদ।

28/08/2024

রিলিফ আসছে তো আসছেই। যারা ডোনেট করতেসেন সবাইকে সালাম।

রিলিফ এবং ডোনেশন এসে পৌছায় ধানমন্ডি ৩/এ তে আমাদের ঢাকা টিমের কাছে। সেখান থেকে প্যাকিং করে পাঠানো হয় আমাদের কুমিল্লা বেস এ। যেটা একজন মেম্বার এর নিজের বাসা। সেখানে আমাদের আরেকটা টিম রিলিফগুলো রিসিভ করে এবং অর্গানাইজ করে ডিপ্লয় করে। এর পরে আমাদের ৪/৫ জনের দুইটা টিম যারা ফিল্ডে আছে তাদের কাছে পাঠানো হয়, যারা সরাসরি ডিস্ট্রিবিউশন করে রুট লেভেল এরিয়ায়।

০% শো অফ, বন্যা ট্যুর। ১০০% কন্ট্রিবিউশন।

২৮/০৮/২০২৪
ধানমন্ডি ৩/এ
Team SSS

28/08/2024

এভাবেই রাতে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে টিলিফ নিয়ে মুভ করতে হয় আমাদের।

রাস্তার অবস্থা আনসার্টেইন, রাতে পানির কড়া স্রোত তার উপর ডাকাতি ফ্রেন্ডলি পরিবেশ। টেরেফিক।

বাট সময় নষ্ট করার মতো সময় নেই আমাদের হাতে। রাতে কুমিল্লা শহরে এসে রিলিফ নিয়ে যাওয়া হয়, দিনে হয় ডিস্ট্রিবিউশন।

আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আছি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে।

28/08/2024

যত ভেতরে যাও সম্ভব আমরা যাচ্ছি। ভেতরে যেয়ে ছবি বা ভিডিও করার সুযোগ নেই।

26/08/2024

রাত ৪ টা বাজে। কারো ঘুম নাই।

Team SSS এর টিম ১,২ এবং ৪ সবাই এখন কুমিল্লায়। চলছে খাবার প্যাকেজিং।

26/08/2024

ধানমন্ডি ৩/এ থেকে ৩য় ট্রাক আসছে কুমিল্লায় SSS Team-4 এর অস্থায়ী ক্যাম্পে।

ঢাকায় কাজ করছে SSS TEAM-1।

মানুষ মানুষের জন্য।ঢাকা থেকে দেওয়া আপনাদের সাহায্যে এভাবেই মানুষের হাতে পৌছে দিচ্ছে SSS Team-2।স্থান- বুড়িচং, কুমিল্লা।
26/08/2024

মানুষ মানুষের জন্য।

ঢাকা থেকে দেওয়া আপনাদের সাহায্যে এভাবেই মানুষের হাতে পৌছে দিচ্ছে SSS Team-2।

স্থান- বুড়িচং, কুমিল্লা।

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Team SSS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share