19/04/2026
এসএসসি পরীক্ষা ২০২৬ এর প্রস্তুতি ও শেষ মুহূর্তের গাইডলাইন
আসসালামু আলাইকুম,
সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২১/০৪/২০২৬ তারিখ (মঙ্গলবার) থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের এসএসসি পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমাদের কমিউনিটির পক্ষ থেকে কিছু গুরুত্বপূর্ণ গাইডলাইন আপনাদের জন্য,
🔰 প্রবেশপত্র ও সরঞ্জাম:
🔹 কলম, পেন্সিল, স্কেল, ইরেজার এবং বিশেষ করে প্রবেশপত্র (Admit Card) ও রেজিস্ট্রেশন কার্ড আগের রাতেই গুছিয়ে রাখবেন।
🔰 সময়ের গুরুত্ব:
🔹 পরীক্ষার কেন্দ্রে অন্তত ৩০ মিনিট আগে পৌঁছানোর চেষ্টা করবেন। প্রথম দিন হাতে বাড়তি সময় নিয়ে বের হওয়া বুদ্ধিমানেরই কাজ হবে
🔰 ওএমআর (OMR) শিট:
🔹 রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এবং সেট কোড পূরণের সময় সর্বোচ্চ সতর্ক থাকবেন। ভুল হলে অবিলম্বে দায়িত্বরত শিক্ষককে জানাবেন।
🔰 শারীরিক যত্ন:
🔹 এই সময়টাতে প্রচুর পানি পান করবেন এবং পর্যাপ্ত ঘুমাবেন। দুশ্চিন্তা না করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুন।
আমরা জানি, আপনাদের মনে এখন অনেক ঝড় বইছে। পিএসসি বা জেএসসি পরীক্ষার অভিজ্ঞতা না থাকায় এই প্রথমবার বড় কোনো কেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়াটা একটু নার্ভাস করে দিচ্ছে, তাই তো?
কিন্তু মনে রাখবেন নার্ভাস হওয়া মানে হেরে যাওয়া।
🔰 আপনাদের উদ্দেশ্যে আমাদের কিছু কথা:
🔹 এতদিন ক্লাসে যা পড়েছেন, যা পরীক্ষা দিয়েছেন সবই একই। শুধু পরীক্ষার হলটা একটু আলাদা, এইটুকুই জাস্ট!
যদি কোনো প্রশ্ন কঠিন মনে হয়, ঘাবড়াবেন না। ঠান্ডা মাথায় যতটুকু পারবেন লিখে আসবেন। মনে রাখবেন আপনার সর্বোচ্চ পরিশ্রম কখনো বৃথা যাবে না।
🔰 ছোট্ট একটি পরামর্শ:
🔹 প্রথম দিন রেডি হওয়ার পরে এবং বের হওয়ার আগে পারলে দুই রাকা'ত নফল নামাজ পড়বেন দেখবেন ভয় অর্ধেক কেটে গেছে। এটা একজন ভাই হিসেবে আমার অনুরোধ থাকলো। যারা সনাতন ধর্মের তারা অবশ্যই ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন।
আপনাদের দীর্ঘদিনের পরিশ্রমের প্রতিফলন ঘটুক পরীক্ষার খাতায়। আপনাদের জন্য রইল SCB Family এর পক্ষ থেকে অনেক অনেক দোয়া ও শুভকামনা✨