Rampal Child And Youth Forum

Rampal Child And Youth Forum Welcome. Rampal Youth Form W.V.B
World Vision is a child-focused,aid&development agency.

We work with vulnerable communities around the world to overcome poverty& injustice

রামপাল শিশু ও যুব ফোরাম   এবং World Vision Bangladesh  রামপাল এরিয়া প্রোগ্রাম এর পক্ষ থেকে  রামপাল উপজেলা কেন্দ্রীয় শহ...
21/02/2026

রামপাল শিশু ও যুব ফোরাম এবং World Vision Bangladesh রামপাল এরিয়া প্রোগ্রাম এর পক্ষ থেকে রামপাল উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে সকল ভাষা শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।

২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতির ইতিহাস, আত্মত্যাগ ও ভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় স্মারক।...
20/02/2026

২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের জাতির ইতিহাস, আত্মত্যাগ ও ভাষার অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় স্মারক। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে এদেশের ছাত্র-জনতা আন্দোলনে নেমে আসে এবং সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেক ভাষা শহীদ তাঁদের জীবন উৎসর্গ করেন। তাঁদের এই আত্মত্যাগের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার মর্যাদা পায়।
পরে ইউনেস্কো ১৯৯৯ সালে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। আজ বিশ্বজুড়ে এ দিনটি মাতৃভাষার প্রতি ভালোবাসা, ভাষার বৈচিত্র্য সংরক্ষণ ও সাংস্কৃতিক পরিচয় রক্ষার প্রতীক হিসেবে পালন করা হয়। তারই ধারাবাহিকতায় রামপাল এপি শিশু ফোরাম ও যুব ফোরাম এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধাঅঞ্জলি।

এই দিবস আমাদের শেখায়—নিজের ভাষাকে ভালোবাসতে হবে, সম্মান করতে হবে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা সমুন্নত রাখতে হবে। ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়; এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের মূল ভিত্তি।

New year, new light, new responsibilities.Youth will lead the way and build a better future together. ✨Happy New Year 20...
31/12/2025

New year, new light, new responsibilities.
Youth will lead the way and build a better future together. ✨
Happy New Year 2026!
— Rampal Youth Forum & Child Forum ❤️🌿

Youth today, leaders tomorrow.Rampal Child & Youth Forum works to empower young minds 🌱
19/12/2025

Youth today, leaders tomorrow.
Rampal Child & Youth Forum works to empower young minds 🌱

মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েমহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇧🇩
16/12/2025

মহান মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে
মহান বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা 🇧🇩

বাঙালি জাতির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি—এক দীর্ঘ পথচলার গল্প। মাটির গন্ধ, লোকসংগীত, নকশীকাঁথা, গ্রামবাংলার রূপ—সব মিলেই ত...
24/11/2025

বাঙালি জাতির শিল্প, সাহিত্য ও সংস্কৃতি—এক দীর্ঘ পথচলার গল্প। মাটির গন্ধ, লোকসংগীত, নকশীকাঁথা, গ্রামবাংলার রূপ—সব মিলেই তৈরি আমাদের অনন্য পরিচয় 🌿

প্রাণী বাঁচান, পৃথিবী রক্ষা করুন।ভালোবাসা ও সহানুভূতিই পারে প্রাণ ও প্রকৃতি বাঁচাতে। 🐘🕊️Rampal Child And Youth Forum
04/10/2025

প্রাণী বাঁচান, পৃথিবী রক্ষা করুন।
ভালোবাসা ও সহানুভূতিই পারে প্রাণ ও প্রকৃতি বাঁচাতে। 🐘🕊️
Rampal Child And Youth Forum

আনন্দে, ভক্তিতে আর মিলনে ভরে উঠুক আমাদের প্রতিটি দিন।মা দুর্গার আশীর্বাদে সবার জীবন হোক সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পরিপূর্...
28/09/2025

আনন্দে, ভক্তিতে আর মিলনে ভরে উঠুক আমাদের প্রতিটি দিন।
মা দুর্গার আশীর্বাদে সবার জীবন হোক সুখ, শান্তি আর সমৃদ্ধিতে পরিপূর্ণ।

🙏 সবাইকে Rampal Youth Forum & Child Forum-এর পক্ষ থেকে আন্তরিক শারদীয়া শুভেচ্ছা ও ভালোবাসা। ❤️

#শুভ_দুর্গাপূজা

ইসলামাবাদ বাঁশতলীর পক্ষ থেকে, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল,মাদকমুক্ত সমাজ গড়ি, জিবনকে সুন্দর করি।🥰👈   RaRampal ...
16/09/2025

ইসলামাবাদ বাঁশতলীর পক্ষ থেকে, মাদক ও জুয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল,
মাদকমুক্ত সমাজ গড়ি, জিবনকে সুন্দর করি।🥰👈

RaRampal Child And Youth Forum

ইসলামাবাদ, বাঁশতলি যুব সমাজের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আন্দোলন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, সময় সকাল ১০ টা।  👈 মাদক...
16/09/2025

ইসলামাবাদ, বাঁশতলি যুব সমাজের উদ্যোগে মাদক ও জুয়া বিরোধী আন্দোলন, বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে, সময় সকাল ১০ টা। 👈 মাদক কে না বলুন, সমাজকে মাদক মুক্ত করুন।
#জুয়া, #জুবসমাজ

আমাদের প্রিয় দাদা, ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ এবং শিশু সুরক্ষা কর্মকর্তা Paltan Biswas   দাদা,...
05/09/2025

আমাদের প্রিয় দাদা, ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের স্পন্সরশিপ এবং শিশু সুরক্ষা কর্মকর্তা Paltan Biswas দাদা, আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছেন অর্থাৎ রামপাল এরিয়া প্রোগ্রাম থেকে বদলি হচ্ছেন ।

দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা, আন্তরিকতা ও ভালোবাসা দিয়ে আমাদের শিশু ও যুব দের কল্যাণে কাজ করেছেন। তাঁর পরিশ্রম, সহমর্মিতা ও নেতৃত্ব আমাদের শিশু ও যুব ফোরাম কে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। বিশেষ করে শিশুদের নিরাপত্তা ও অধিকার রক্ষায় তাঁর অবদান আমরা কখনো ভুলতে পারব না।

বদলি জীবনের অংশ। তবে বিদায় মানে বিচ্ছেদ নয়—এটি শুধু এক নতুন অধ্যায়ের সূচনা। আমরা বিশ্বাস করি, তিনি যেখানে যাবেন সেখানেই আলোর দিশারি হবেন এবং সবার জন্য প্রেরণার উৎস হবেন।

প্রিয় দাদা, আমাদের হৃদয়ের গভীর থেকে আপনার জন্য অশেষ শুভকামনা রইল। আপনার আগামীর পথ হোক সাফল্যময় ও আনন্দে ভরা।

— ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়া প্রোগ্রামের শিশু ও যুব ফোরাম এর পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা।

16/08/2025

World Vision Bangladesh এর রামপাল এরিয়া প্রোগ্রাম কর্তৃক আয়োজিত "আমার জীবন আমার স্বপ্ন " উৎযাপন এবং বাৎসরিক যুব সমাবেশ ২০২৫।
রামপাল উপজেলা শিশু উপদেষ্টা কমিটি,যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাস ক্লাবের অংশগ্রহণে ও রামপাল এরিয়া প্রোগ্রাম এর সার্বিক সহযোগিতায় ১৪ই আগস্ট এই সমাবেশ পালিত হয়।
এছাড়া উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তামান্না ফেরদৌসী স্যার এবং সমাজসেবা কর্মকর্তা মো: শাহিনুর রহমান স্যার।
এর জন্য বিশেষ ধন্যবাদ জানাই রামপাল এরিয়া কোয়ার্ডিনেশন অফিস এর সিনিয়র ম্যানেজার দাদা Liton Mondal এবং রামপাল এরিয়া প্রোগ্রাম এর শিশু সুরক্ষা কর্মকর্তা Paltan Biswas দাদাকে।

বিস্তারিত ভিডিও চিত্রে:






Akash Majumder
Pranta Bachhar

Address

Bagerhat
Dhaka
9300

Alerts

Be the first to know and let us send you an email when Rampal Child And Youth Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Rampal Child And Youth Forum:

Share