14/05/2026
ইয়োথ সার্ভিস মাসে শ্রমজীবী মানুষের পাশে রোটারি ক্লাব ও জেনজি তরুনেরা....
মে' মাসকে 'ইয়োথ সার্ভিস মাস' হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল ঘোষণা করে থাকে। বর্তমান জেনজি'রা দেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তরুনদের এই অবদানকে স্মরণে রাখার জন্য রোটারি ক্লাব ঢাকা লিগ্যাসী (পুরাতন ঢাকা লালমাটিয়া) একটু ব্যতিক্রমী প্রজেক্টের আয়োজন করে। সেখানে প্রায় ৭ জন তরুণ তরুণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তারা তাদের ভবিষ্যৎ পরিকল্পনা, দেশ ও জাতির প্রতি তাদের দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে আলোকপাত করেন। একই সাথে মহান মে দিবস উপলক্ষে ঢাকার হাতিরঝিলে পুলিশ প্লাজার মোড়ে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়িয়ে ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ নিয়ে রিকশা চালকসহ, হোটেল শ্রমিক, নির্মাণ শ্রমিক, ও খেটে খাওয়া মানুষের মাঝে জৈষ্ঠের ফল ও পানীয় বিতরণ করেন।
পাশাপাশি গরমের তাপদাহ মৌসুমকে সামনে রেখে রিকশাচালকদের মাঝে উপহার হিসেবে গামছা বিতরণ করা হয়।
আয়োজিত এ কর্মসূচিতে শ্রমজীবী মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। গরমের মধ্যে এই উদ্যোগ তাদের মাঝে স্বস্তি এনে দেয় এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপকারভোগীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অব লিগ্যাসীর প্রেসিডেন্ট প্রিন্সিপাল স্থপতি ড: মহিউদ্দিন আলমগীর সুপ্রিয়।
তিনি বলেন, 'মহান মে দিবস আমাদের শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দেয়। সমাজের উন্নয়ন ও অগ্রগতির পেছনে এই শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম। রোটারি ক্লাব সবসময় মানবিক কার্যক্রমে বিশ্বাস করে এবং সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে বয়স্ক সমাজের বিত্তবান ও সচেতন মানমানুষের এগিয়ে আসা উচিত। '
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ডিস্ট্রিক সেক্রেটারি পাস্ট প্রেসিডেন্ট কামরুল হাসান। এছাড়া অনুষ্ঠানে ক্লাবের তরফ থেকে ইকবাল হোসেনকে রোটারি পিন পরিয়ে সদস্য করে নেন রোটারিয়ান এমদাদ আহমেদ বাবু।
অনুষ্ঠানে প্রোগ্রাম চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসিডেন্ট ইলেক্ট -জানে আলম শাহীন, এবং সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি, রোটারিয়ান মোবাশ্বিরুল হক।
এছাড়াও রোটারিয়ান মোখলেসুর রহমান,আশরাফুল ইসলাম,ফারুক হোসেন, ইকবাল হোসেন, নাজমুল লিমন,মিসেস নাইমা, মাসুদুর রহমান সহ অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় ক্লাবের অন্যান্য সদস্যদের সাথে তরুণ তরুণীরা উপস্থিত থেকে শ্রমজীবী মানুষের সঙ্গে সময় কাটান এবং নিজ হাতে সামগ্রী বিতরণ করেন।
মানবিক এ আয়োজনটি উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে এবং আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।সেই সাথে তরুণরাও দেশের প্রতি তাদের দায়িত্বশীলতার প্রত্যাশা ব্যক্ত করেন।