23/01/2026
আসসালামু আলাইকুম।
আসন্ন পবিত্র রমজান উপলক্ষে আজ আল-ওয়াহহাব ফাউন্ডেশনের একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আমরা আমাদের ইফতার প্রজেক্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এ বছর আমরা শুধু একদিনের ইফতার না দিয়ে, অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলোর হাতে 'ইফতার সামগ্রী বা বাজারের প্যাকেট' তুলে দেব। ইনশাআল্লাহ, আমাদের এই প্যাকেটে চাল, ডাল, তেল, ছোলাসহ ইফতার তৈরির প্রয়োজনীয় সামগ্রী থাকবে, যেন একটি পরিবার বেশ কয়েকদিন স্বাচ্ছন্দ্যে ইফতার করতে পারে।
আমাদের লক্ষ্য—আপনাদের দেওয়া আমানত যেন সর্বোচ্চ সঠিকভাবে মানুষের উপকারে আসে। আমাদের এই লক্ষ্যপূরণে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।
আল-ওয়াহহাব ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ সেবামূলক সংগঠন। আপনাদের এই পবিত্র আমানত সঠিক মানুষের হাতে পৌঁছে দিতে আমরা অঙ্গীকারবদ্ধ।
আসুন, ইফতারের এই আনন্দ আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দেই। 🤲✨