ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল -D K U C

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল -D K U C

ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল -D K U C Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল -D K U C, Nonprofit Organization, Dhaka.

ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল-DKUC
একটি সম্পূর্ণ অরাজনৈতিক সেচ্ছাসেবী সংগঠন।
কৃষি ডিপ্লোমা ধারীদের ও সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য অধিকার ও আন্দোলনের আমরা পাশে থাকবো সবসময়। শিক্ষার্থীদের অধিকার ও আন্দোলনের কথা তুলে ধারা অব্যাহত থাকবে।

30/11/2025

গুরুত্বপূর্ণ কিছু ঘোষণা আসতেছে ।
সংগঠন নিয়ে।।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশের হামলা ও ১২ জনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন
27/08/2025

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যৌক্তিক দাবির আন্দোলনে পুলিশের হামলা ও ১২ জনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন

"উপ-সহকারী কৃষি কর্মকর্তা" পদের এমসিকিউ পরীক্ষার নোটিশ প্রকাশ করলো " বিপিএসসি"পরীক্ষা ১১/৭/২৫ (শুক্রবার)সময় দুপুর ২:৩০ ...
02/06/2025

"উপ-সহকারী কৃষি কর্মকর্তা" পদের এমসিকিউ পরীক্ষার নোটিশ প্রকাশ করলো " বিপিএসসি"
পরীক্ষা ১১/৭/২৫ (শুক্রবার)
সময় দুপুর ২:৩০ ঘটিকা
সকলের জন্য শুভকামনা রইলো

ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল (DKUC)ক্যাম্পাস প্রতিনিধি নিচ্ছে!আপনি কি কৃষি শিক্ষার্থী? নেতৃত্ব দিতে ভালোবাসেন? শিক্ষ...
25/05/2025

ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল (DKUC)
ক্যাম্পাস প্রতিনিধি নিচ্ছে!

আপনি কি কৃষি শিক্ষার্থী? নেতৃত্ব দিতে ভালোবাসেন? শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ একটি সুযোগ!

DKUC দেশের সকল কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিনিধি নিয়োগ কার্যক্রম শুরু করেছে।

যেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন:

সরকারি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ATI),
বেসরকারি কৃষি কলেজ ও ইনস্টিটিউট।

ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে আপনি যা করবেন:
✓নিজ প্রতিষ্ঠানে DKUC-এর প্রতিনিধিত্ব করবেন।
✓শিক্ষার্থীদের দাবি ও সমস্যাগুলো সংগঠনের কাছে তুলে ধরবেন।
✓অধিকার আদায়ের আন্দোলন ও সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেবেন।
✓সংগঠনের তথ্য, বার্তা ও পরিকল্পনা ক্যাম্পাসে ছড়িয়ে দিতে সহায়তা করবেন।

আবেদনের যোগ্যতা:
✓ কৃষি ডিপ্লোমা কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে।
✓নেতৃত্ব, সংগঠন ও যোগাযোগে আগ্রহী।
✓নিরপেক্ষ, সচেতন ও দায়িত্বশীল মানসিকতা।

ক্যাম্পাস প্রতিনিধি হিসেবে আপনার জন্য যা থাকছে
✓ সার্টিফিকেট ও অন্যান্য বিষয় ।
✓ বিভিন্ন ট্রেনিং ও কর্মশালা অংশগ্রহণ করার সুযোগ

আবেদন ফর্মঃ https://form.jotform.com/251371594055054

⚫ শোক বার্তা ⚫ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিলআমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেগমগঞ...
08/05/2025

⚫ শোক বার্তা ⚫
ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল

আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, বেগমগঞ্জ, নোয়াখালী এর প্রাক্তন ছাত্র এবং নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার উপসহকারী কৃষি অফিসার মোঃ আব্বাস পাটোয়ারী বাবর ভাই আজ এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি নোয়াখালী থেকে ফেরার পথে হাজীগঞ্জ বাজারের পাশে মটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন।

তাঁর অকাল মৃত্যু আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি। তিনি একজন নিষ্ঠাবান কৃষি কর্মকর্তা এবং প্রগতিশীল ডিপ্লোমা কৃষিবিদ ছিলেন। তাঁর কর্মজীবনের দায়িত্বশীলতা ও মানবিক আচরণ তাঁকে সহকর্মী ও কৃষকদের কাছে অত্যন্ত প্রিয় করে তুলেছিল।

ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল-এর পক্ষ থেকে আমরা তাঁর শোকাহত পরিবার-পরিজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আল্লাহ যেন তাঁর সমস্ত ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমিন।

শুভ মে দিবস ২০২৫শ্রমিকের অধিকার রক্ষা করো, কৃষির ভিত্তি মজবুত করো।মে দিবস কেবল একটি দিন নয়—এটি শ্রমজীবী মানুষের মর্যাদা...
01/05/2025

শুভ মে দিবস ২০২৫
শ্রমিকের অধিকার রক্ষা করো, কৃষির ভিত্তি মজবুত করো।

মে দিবস কেবল একটি দিন নয়—এটি শ্রমজীবী মানুষের মর্যাদা, অধিকার ও আত্মত্যাগের প্রতীক। এই দিনে আমরা শ্রদ্ধা জানাই দেশের লক্ষ লক্ষ কৃষি শ্রমিককে, যারা প্রখর রোদে, বৃষ্টিতে, কাদামাটিতে ঘাম ঝরিয়ে আমাদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করছেন।

কৃষি ডিপ্লোমা ইউনিটি কাউন্সিল কৃষি শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি,
“শ্রমিক বাঁচলে কৃষি বাঁচবে, কৃষি বাঁচলে দেশ বাঁচবে।”

আসুন, এই মে দিবসে আমরা কৃষি শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করি।

মে দিবসের শুভেচ্ছা রইল সকল কৃষি শ্রমিক ভাই-বোন ও তাঁদের পরিবারের প্রতি।

" কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ে তোলার সামনের সারির কারিগর "অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, শিক্ষা উপদেষ্টা।
28/04/2025

" কারিগরি শিক্ষার্থীরা নতুন বাংলাদেশ গড়ে তোলার সামনের সারির কারিগর "
অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার,
শিক্ষা উপদেষ্টা।

" এই দেশে ১৫ হাজার দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার একটা কমিউনিটি আছে যারা সারা জীবন প্রান্তিক কৃষক পর্যায়ে  নন স্টপ ২৪ ঘন্টা ...
25/04/2025

" এই দেশে ১৫ হাজার দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার একটা কমিউনিটি আছে যারা সারা জীবন প্রান্তিক কৃষক পর্যায়ে নন স্টপ ২৪ ঘন্টা কৃষি সেবা দিয়ে থাকে,দেশের কৃষিজ উৎপাদন, উন্নয়নে অগ্রনায়ক হিসেবে কাজ করে থাকে।

যাদের বিদায়টা মাঠ থেকেই নিতে হয়!!!
এই নির্মমতা,বর্বরতা,আদি বৈষম্যর শেষ কোথায়⁉️
- ফিরোজ খান কবির
প্রাক্তন শিক্ষার্থী ,
কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট,গাইবান্ধা।

আন্দোলন কথাকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী বিষয় নিয়েফেসবুক লাইভ প্রোগাম ।📍 অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ তান...
25/04/2025

আন্দোলন কথা
কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের আন্দোলন পরবর্তী বিষয় নিয়ে
ফেসবুক লাইভ প্রোগাম ।

📍 অতিথি হিসেবে উপস্থিত থাকবেনঃ

তানভীর সরকার
সেশন -২০১৪-২০১৫
সভাপতি,
এলামনাই অ্যাসোসিয়েশন এটিআই গাজীপুর।
সাবেক সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ।

এম এইচ খান ইমন
সাংগঠনিক সম্পাদক, এলামনাই অ্যাসোসিয়েশন এটিআই গাজীপুর।
সাবেক কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ কৃষি ডিপ্লোমা ছাত্র পরিষদ, গাজীপুর।

নাম:মিনহাজুর রহমান
সেশন: ২০২১-২২
কৃষি প্রশিক্ষণ ইনিস্টিউট হাটহাজারী চট্রগ্রাম।

সঞ্চালনায় থাকবেনঃ
মো:নাজমুল হাসান
সদস্য সচিব ,
ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল।

🕙 সময়ঃ- ২৫/০৪/২৫ ইং , শুক্রবার,
রাত ১০:০০ ঘটিকা ।

Address

Dhaka
1200

Website

Alerts

Be the first to know and let us send you an email when ডিপ্লোমা কৃষিবিদ ইউনিটি কাউন্সিল -D K U C posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share