শুকরিয়া ফাউন্ডেশন - Shukriya Foundation

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • শুকরিয়া ফাউন্ডেশন - Shukriya Foundation

শুকরিয়া ফাউন্ডেশন - Shukriya Foundation শুকরিয়া ফাউন্ডেশন একটি অলাভজনক, অরাজনৈতিক ও মানব কল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান।

27/05/2026

ঈদ মোবারক 🌙
সবাইকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা ❤️

দ্রুত সময়ে এ ঘটনার সুষ্ঠ ও দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করছি। শুধু রায় দিয়ে আপিলে গিয়ে শাস্তি নিশ্চিত বন্ধ রাখা যাবেনা। ৯০ ...
23/05/2026

দ্রুত সময়ে এ ঘটনার সুষ্ঠ ও দৃষ্ঠান্তমুলক শাস্তি দাবী করছি। শুধু রায় দিয়ে আপিলে গিয়ে শাস্তি নিশ্চিত বন্ধ রাখা যাবেনা। ৯০ দিনের মধ্যে বিচার এবং সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সঠিক দোষী ব্যাক্তির ফা সি নিশ্চিত করতে হবে। অন্যথায় রাষ্ট্র তুমি গনমানুষের এই দাবানলকে নিয়ন্ত্রন করতে পারবে না। সাবধান।

🏡একটি ছোট 'না' এবং আমাদের পৃথিবীর ভবিষ্যৎ 🏝️
13/04/2026

🏡একটি ছোট 'না' এবং আমাদের পৃথিবীর ভবিষ্যৎ 🏝️

🏡একটি ছোট 'না' এবং আমাদের পৃথিবীর ভবিষ্যৎ 🏝️

আমার জীবনের খুব ছোট, কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভ্যাসের কথা শেয়ার করতে চাই। আমি যখন বাসার নিচের ফার্মেসী বা মুদি দোকানে অল্প বাজারের জন্য যাই, খুব সামান্য কিছু কেনাকাটা করলেও দোকানদার ভাই অভ্যাসবশত একটি ছোট পলিথিন ব্যাগে জিনিসগুলো দিতে চান। আমি বিনয়ের সাথে সেটি মানা করি। হাতে করে নিয়ে আসি অথবা সাথে থাকা ব্যাগে রাখি। অনেকে হয়তো ভাবেন— "আরে, একটা মাত্র তো ব্যাগ! এতে আর কী হবে?"

কিন্তু আমি বিশ্বাস করি, আমার ওই একটি 'না' মানে আজ একটি পলিথিন ব্যাগ কম ব্যবহৃত হলো। আর এর জন্য ভবিষ্যতে একটি ব্যাগ কম উৎপাদিত হবে। এই সামান্য সচেতনতাই পারে আমাদের চারপাশকে বদলে দিতে।

👉কেন আমাদের পলিথিনকে 'না' বলা জরুরি?
আমরা সাময়িক সুবিধার জন্য পলিথিন বা প্লাস্টিকের বোতল ব্যবহার করি, কিন্তু এর ফলাফল ভয়াবহ। কিছু তথ্য যা আমাদের ভাবিয়ে তুলবে এই বিষয়ে।

👎একটি সাধারণ পলিথিন ব্যাগ মাটির সাথে মিশতে ২০ থেকে ৫০০ বছর সময় নেয়। আর প্লাস্টিকের বোতলের ক্ষেত্রে এই সময়কাল প্রায় ৪৫০ বছর! অর্থাৎ, আজ আপনি যে বোতলটি রাস্তায় বা ড্রেনে ফেললেন, সেটি আপনার নাতি-পুতিদের আমলেও পৃথিবীতে টিকে থাকবে আর ক্ষতি করতে থাকবে।

👎পলিথিন মাটির ভেতরে চলে গেলে মাটির পানি ও পুষ্টি চলাচলের পথ বন্ধ করে দেয়। ফলে গাছপালা পর্যাপ্ত পুষ্টি পায় না এবং মাটির উর্বরতা চিরতরে নষ্ট হয়ে যায়।

👎শহরে সামান্য বৃষ্টিতে যে জলাবদ্ধতা হয়, তার প্রধান কারণ এই পলিথিন। এগুলো ড্রেনের মুখে আটকে গিয়ে পানির প্রবাহ বন্ধ করে দেয়। যা আমাদের বর্ষাকালে পানিবদ্ধতায় ভোগায়।

👎প্লাস্টিক কখনোই পুরোপুরি ধ্বংস হয় না। এটি রোদে পুড়ে বা ঘর্ষণে ছোট ছোট 'মাইক্রোপ্লাস্টিক' কণায় পরিণত হয়। এগুলো মাছ ও অন্যান্য প্রাণীর মাধ্যমে আমাদের খাদ্যে ঢুকে পরে। গবেষণায় দেখা গেছে, মানুষের রক্ত এমনকি ফুসফুসেও এখন মাইক্রোপ্লাস্টিক পাওয়া যাচ্ছে, যা ক্যান্সারসহ নানা জটিল রোগের কারণ।

আমাদের পৃথিবীটা আমাদেরই। একে রক্ষা করার দায়িত্বও আমাদের। চলুন আজ থেকে আমরা কিছু শপথ নিই:

☘️বাজারে যাওয়ার সময় সাথে করে একটি চটের বা কাপড়ের ব্যাগ রাখুন। এটি দেখতেও সুন্দর এবং পরিবেশবান্ধব।
☘️চামচ, স্ট্র, বা ওয়ান-টাইম কাপ ব্যবহার করা বন্ধ করি।
☘️শুধু প্লাস্টিক নয়, জীবনের যেকোনো ক্ষেত্রেই অপচয় কমান। পানি, বিদ্যুৎ বা খাবার—যেকোনো কিছুর অপচয় মানেই প্রকৃতির ওপর বাড়তি চাপ সৃষ্টি করা।
☘️বাড়িতে থাকা প্লাস্টিকের বোতলগুলো যত্রতত্র না ফেলে সেগুলো দিয়ে টব তৈরি করতে পারেন অথবা রিসাইকেল করতে পারেন এমন কারো কাছে দিন।

হয়তো আপনার মনে হতে পারে— "আমি একা করলে কী হবে?" মনে রাখবেন, মহাসাগর কিন্তু বিন্দু বিন্দু জল দিয়েই তৈরি। আমি যখন পলিথিন নিই না, তখন আমার দেখাদেখি পাশের অন্য একজন মানুষও অনুপ্রাণিত হতে পারেন। এভাবেই গড়ে উঠবে একটি সচেতন সমাজ।
আসুন, আমরা আমাদের আগামীর ও আমাদের সন্তানদের জন্য একটি প্লাস্টিকমুক্ত, সবুজ ও সুন্দর পৃথিবী রেখে যাওয়ার চেষ্টা করি। আজ থেকেই দোকানদারকে হাসিমুখে বলুন— "ধন্যবাদ ভাই, আমার পলিথিন লাগবে না!"

আপনার একটি ছোট পদক্ষেপই হতে পারে আগামীর বড় পরিবর্তনের সূচনা।

ধন্যবাদান্তে,
মোঃ আবু বকর ছিদ্দিক
এডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট

#বাংলাদেশ #পলিথিন #দূষন #পরিবেশ

Address

Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when শুকরিয়া ফাউন্ডেশন - Shukriya Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share