Sabilul Huda Education Foundation-SHEF

Sabilul Huda Education Foundation-SHEF Routing: 015262983
Swift Code:ALARBDDH084

দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে নিবেদিত—গভ. রেজি. নং: এস-৭০০৭ (১৯৫)-০৭

বিকাশ/নগদ/রকেট
01774392665

Bank Account:
Sabilul Huda Education Foundation
A/C: 0211120189118
Al-Arafah Islami Bank
Mirpur-1 Branch, Dhaka. ভূমিকা :
মুসলিম উম্মাহ এক সময় সারা বিশ্বে শ্রেষ্ঠ জাতির মর্যাদা লাভে সক্ষম হয়েছিলো। স্বল্প সময়ের মধ্যে তারা জ্ঞান-গবেষণা, সভ্যতা-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য, বুদ্ধিবৃত্তি ও সমরশক্তিতে উন্নতির

শীর্ষে পৌঁছে গিয়েছিলো। এই উন্নত সভ্যতা প্রায় এক হাজার বছর গোটা বিশ্ব সভ্যতার উপর শাসন করেছে। এরপর ইউরোপে শিল্প বিপ্লব ঘটার পর মুসলিম দেশগুলোর উপর তাদের ঔপনিবেশিক আগ্রাসনের ফলে ইসলামের সৌভাগ্য-সূর্য্য ক্রমশ অস্তমিত হতে থাকে। জ্ঞান-গবেষণা ও চিন্তাধারায় স্থবিরতার মাত্রা বৃদ্ধি পেতে পেতে বর্তমানে ইসলামী উম্মাহ পৃথিবীর সবচে’ অনগ্রসর ও পশ্চাদপদ জাতিতে পরিণত হয়েছে। তাদের এ স্থবিরতা ও বিপর্যয় কাটানোর জন্য যুগে যুগে হক্কানী উলামায়ে কেরাম ও সংস্কারকগণ পৃথিবীতে এসেছেন এবং তাঁদের সংস্কারমূলক কার্যক্রমের মাধ্যমে ইসলামী রেনেসাঁ ও পুনর্জাগরণের কাজ গতিশীল রেখেছেন। কিন্তু একুশ শতকে জ্ঞান-বিজ্ঞানে মুসলমানদের পুনর্জাগরণের জন্য যে ধরনের ইসলামিক স্কলার ও দাঈ গড়ে তোলার প্রয়োজন ছিলো, তা হয়ে ওঠেনি। দূরদর্শী উলামায়ে কেরাম এ ঘাটতি পূরণে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছেন। আমাদের এ ইনস্টিটিউট সে ধরণেরই একটি প্রতিষ্ঠান।

ভিশন :
একুশ শতকের উপযোগী বিশ্বমানের ইসলামিক স্কলার ও দাঈ গড়ে তোলার মাধ্যমে মুসলিম উম্মাহর গতিশীল ও প্রগতিশীল ভূমিকা পুনরুদ্ধার করা।

মিশন :
০১. ইসলামী জ্ঞানে বিশেষজ্ঞতা;
০২. ইসলামী চিন্তার উন্নয়ন ও পুনর্গঠন;
০৩. আধুনিক জ্ঞান ও শিক্ষার ইসলামায়ন;
০৪. ইসলামী ও আধুনিক জ্ঞানের সমন্বয় সাধন;

আকীদা-বিশ্বাস :
‘মা আনা আলাইহি ওয়া আসহাবী’ মূলনীতির উপর প্রতিষ্ঠিত ‘আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ’র আকীদা-বিশ্বাস লালন করে সর্বক্ষেত্রে সালফে সালেহীনের পথনির্দেশনা অনুসরণ করা।

লক্ষ্য-উদ্দেশ্য :
০১. সাধারণভাবে উলূমুশ শরীআহ বিশেষভাবে মাকাসিদুশ শরীআহ’র উন্নয়ন ও প্রচার-প্রসার;
০২. মাকাসিদুশ শরীআহ’র আলোকে শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনা;
০৩. মুসলিম উম্মাহর সমকালীন চাহিদা পূরণের লক্ষ্যে যুগোপযুগী ইসলামিক স্কলার ও দাঈ গড়ে তোলা;
০৪. ইসলামী চিন্তার উন্নয়ন ও পুনর্গঠন এবং মধ্যমপন্থী ইসলামী চিন্তাধারার বিকাশদান;
০৫. মাকাসিদুশ শরীআহ’র আলোকে ইসলামী জীবনবিধান সম্পর্কে পঞ্জিভূত বিভ্রান্তি দূর করা এবং ইসলামের শ্রেষ্ঠত্ব ও সৌন্দর্য তুলে ধরা;
০৬. সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনী ও রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে মাকাসিদুশ শরীআহ’র দৃষ্টিভঙ্গিকে প্রসারিত ও বিকশিত করা;
০৭. একুশ শতকে ইসলাম ও মুসলিম উম্মাহর বিরুদ্ধে বিশ্বায়নের চ্যালেঞ্জসমূহ মোকাবেলা করা।

কার্যক্রম :
০১. আফটার স্কুল লার্নিং কুরআন
০২. আফটার স্কুল হিফজুল কুরআন
০৩. উসূলুল ফিকহ ও মাকাসিদুশ শরীআহ বিভাগ
০৪. ইংরেজি ভাষা বিভাগ
০৫. পয়ামে ইনসানিয়াত বিভাগ

আপনি যেভাবে সহযোগিতা করতে পারেন
০১. ইনস্টিটিউটের নিজস্ব ক্যাম্পাসের জন্য জমি ক্রয় ও ভবন নির্মাণে নগদ অর্থ ও নির্মাণসামগ্রী প্রদান;
০২. ইনস্টিটিউটের পরিচালনা ব্যয়ের জন্য ‘আজীবন সদস্য’ হওয়া বা এককালীন আর্থিক অনুদান প্রদান;
০৩. গবেষণাকর্ম ও লাইব্রেরির জন্য কুরআন, হাদীস, তাফসীর, ফিকহ, সীরাত, ইতিহাস ও শিক্ষা-সংস্কৃতিসহ বিভিন্ন বিষয়ের গবেষণাধর্মী বই-পুস্তক বা তার মূল্য প্রদান;
০৪. ইসলামী বই-পুস্তক ও পত্র-পত্রিকা প্রকাশ ও বিতরণের জন্য নগদ অর্থ প্রদান;
০৫. একজন গরীব ও এতিম ছাত্রের লেখাপড়ার যাবতীয় খরচের বিপরীতে নগদ অর্থ প্রদান;
০৬. যাকাত, ফিতরা, সাদাকাহ, ওয়াকফ, অছিয়ত ও অনুদানের অর্থ প্রদান।

বিনীত আবেদন
আল্লাহর প্রতি ঈমান ও মহব্বত রাখেন এবং আল্লাহর মনোনীত দীন ইসলামকে ভালোবাসেন, এমন প্রত্যেক ব্যক্তির প্রতি আমাদের নিবেদন হলো-আপনি পুরুষ হোন কিংবা মহিলা এবং যেখানেই থাকুন ‘মাকাসিদ ইনস্টিটিউট’ এর মহান কার্যক্রম পরিচালনা ও এর উন্নতির লক্ষ্যে নিজে সহযোগিতা করুন এবং এজন্য অন্যদেরকেও উদ্বুদ্ধ করুন। আল্লাহ তাআলা সকলকে প্রয়োজনীয় তাওফীক দান করুন। আমীন।

আপনার কুরবানির গোশতের একটি অংশ সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশনকে দিন।
22/05/2026

আপনার কুরবানির গোশতের একটি অংশ সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশনকে দিন।

২০২৫ সালের কার্যক্রম
20/05/2026

২০২৫ সালের কার্যক্রম

সাবিলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন শেফ এর পক্ষ থেকে ২০ জন দুস্থ অসহায় পরিবারের বাচ্চাদের মাঝে পড়ার টেবিল বিতরণ করা হয়। আলহ...
20/05/2026

সাবিলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন শেফ এর পক্ষ থেকে ২০ জন দুস্থ অসহায় পরিবারের বাচ্চাদের মাঝে পড়ার টেবিল বিতরণ করা হয়। আলহামদুলিল্লাহ

18/05/2026
আলহামদুলিল্লাহ, শনিবার ১৬ মে ২০২৬ তারিখে সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন শেফ আয়োজিত ইনসানিয়াত দস্তরখান খাবার বিতরণের ৩৯ ত...
18/05/2026

আলহামদুলিল্লাহ, শনিবার ১৬ মে ২০২৬ তারিখে সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন শেফ আয়োজিত ইনসানিয়াত দস্তরখান খাবার বিতরণের ৩৯ তম পর্ব। এখানে ১৩০ জন সুবিধাবঞ্চিত মক্তব শিক্ষার্থীর মাঝে খাবার বিতরণ করা হয়। তবে খাবারের তুলনায় শিক্ষার্থী বেশি থাকায় তাদের সকলকে সমানভাবে খাবার সরবরাহ করা সম্ভব হয়নি। অনেক শিক্ষার্থি খাবারের জন্য বাহিরে অপেক্ষা করে ফিরে যায়। এজন্য সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন-শেফ এর পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে দুঃখিত। বাচ্চাদের খাবার সরবাহের মূল উদ্দেশ্য হচ্ছে- তারা যেন মক্তবে নিয়মিত ক্লাস করে কুরআন শিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে আত্মপ্রকাশ করে। এতে অবহলিত শিশুরা অপরাধের রাস্তায় না গিয়ে দ্বিনদার সমাজসেবক হতে পারে। আপনার সহযোগিতার মাধ্যমে যদি একটি শিশুও সুসন্তান হিসেবে গড়ে ওঠে, তবে যাযাখয়ের হিসেবে আল্লাহ পাক আপনার ইহ-পরকাল শান্তিময় করে দিতে পারেন ইনশাআল্লাহ।
আমরা বর্তমানে খুব ছোট পরিসরে কার্যক্রম চালিয়ে যেতে চেষ্টা করছি, কবুল করার মালিক আল্লাহ।
আপনারা আমাদের ছোট্ট অফিসে আমন্ত্রিত। এখানে সুবিধাবঞ্চিতদের জন্য খুব কম খরচে হোমিও চিকিৎসার ব্যবস্থাও রয়েছে।
ঠিকানা : সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন এবং আর রহমান হোমিও হল : ৮০-৮১ আল আরাবিয়া জামে মসজিদ মার্কেট, সেকশন -৭ (মিরপুর ১১ মেট্রোরেল স্টেশন থেকে মিল্কভিটা চৌরাস্তার বামে, মসজিদের নিচতলায়), মিরপুর, ঢাকা।
আপনার সহযোগিতা কামনা করছি।
আমাদের হোয়াটস অ্যাপে আপনার নাম, ঠিকানা, ফোন নং দিবেন, যাতে যথাযথ হিসাব সংরক্ষণসহ মানি রিসিট আপনাকে দিতে পারি। ম্যাসেজ পাঠিয়ে বিকাশ/ নগদে আপনার দান পাঠাতে পারেন। নং- ০১৭৭৪৩৯২৬৬৫.
তথ্য সহযোগিতায়: (১) ড. শহীদুল ইসলাম ফারুকী
(২) ডা: মিজানুর রহমান খান, আর রহমাান হোমিও হল, ফোন- ০১৭৪২৭-০০০৯৮
আল আরাফা ইসলামী ব্যাংক একাউন্ট নং - ০২১১১২০১৮৯১১৮ (সাবীলুল হুদা এডুকেশন ফাউন্ডেশন)

রোহিঙ্গা ক্যাম্পে সেবা কাজের একটি পুরাতন স্মৃতি।মালয়েশিয়ান নাগরিক জনাব ইসহাক আব্দুল কাদেরের সহযোগিতায়।
17/05/2026

রোহিঙ্গা ক্যাম্পে সেবা কাজের একটি পুরাতন স্মৃতি।

মালয়েশিয়ান নাগরিক জনাব ইসহাক আব্দুল কাদেরের সহযোগিতায়।

বস্তি এলাকায় এবং শিশুদের খেলার মাঠের পাশে ভ্রাম্যমাণ মক্তব পরিচালনা। এই ভ্রাম্যমান মক্তবে শিশুদেরকে কালেমা তাইয়িবা, কা...
15/05/2026

বস্তি এলাকায় এবং শিশুদের খেলার মাঠের পাশে ভ্রাম্যমাণ মক্তব পরিচালনা।

এই ভ্রাম্যমান মক্তবে শিশুদেরকে কালেমা তাইয়িবা, কালিমায়ে শাহাদাত সহ ঈমানের মৌলিক বিষয়াদি শেখানো হয়।

শিশুদের জন্য থাকে চকলেট, বিস্কুটসহ নানা উপহার।

ঢাকা শহরে বস্তিবাসী মানুষকে প্রাথমিক ফরজ দীন শিক্ষার আওতায় আনতে এ উদ্যোগ হতে পারে আদর্শ।

মক্তব পরিচালনায় :
আন-নূর ইসলামিয়া নৈশ মাদরাসা
মোহাম্মদপুর, ঢাকা।

10/05/2026

ভাষাণটেক ৩ নং ধামালকোট এলাকায় তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় গতকাল শনিবার ০৯/০৫/২৬ তারিখে খাবার বিতরণের ভিডিওচিত্র।

আপনি চাইলে আপনার দান, সাদাকা ও যাকাতের অংশ দিয়ে এই কাজে শরীক হতে পারেন।

10/05/2026

ভাষাণটেক ৩ নং ধামালকোট এলাকায় তালিমুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায় গতকাল শনিবার ০৯/০৫/২৬ তারিখে খাবার বিতরণের ভিডিওচিত্র।

Address

Mirpur, Pallabi
Dhaka

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when Sabilul Huda Education Foundation-SHEF posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share