03/10/2026
কৃষি জমি আমাদের জীবন, কবরস্থান নয়!
> ফসলি জমি নষ্ট করে কেন্দ্রীয় কবরস্থান আমরা মানি না। কৃষকের পেটে লাথি মেরে উন্নয়ন হয় না। কৃষি জমি রক্ষা করুন, খালি/পতিত জমিতে কবরস্থান করুন।
> আমাদের এলাকায় হাজার হাজার মানুষের খাদ্যের যোগান আসে এই কৃষি জমি থেকে। এই জমিতে কেন্দ্রীয় কবরস্থান হলে আমরা চিরদিনের জন্য ফসল হারাবো। কবরস্থানের জন্য অনেক অনাবাদি জমি আছে, ফসলি জমি কেন? তীব্র প্রতিবাদ জানাই।
> কৃষকের কান্না কেউ শোনে না!
> ধানময় জমিতে কবরস্থান চাই না। কৃষি বাঁচলে দেশ বাঁচবে।
> "এক ফোঁটা জমিও ছাড়বো না,
> ফসলি জমিতে কবরস্থান মানবো না।"
প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে:
> মাননীয় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ভোলার উর্বর কৃষি জমি ধ্বংস করে কেন্দ্রীয় কবরস্থান নির্মাণ বন্ধ করুন। কৃষি জমি রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।
৫নং বাপ্তা, ৮ নং ওয়ার্ড /চরনোয়াবাদ চৌমুহনী মাতব্বর বাড়ি,
পক্ষে ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।
কৃষকের কল্যাণে মাষ্টার রোড দরিদ্র কল্যাণ সংঘ