23/03/2026
পথ বাংলাদেশের একটি প্রতিনিধি দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতারের সাথে তাঁর নিজ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাতে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, মানসম্মত শিক্ষা বিস্তার এবং বিশেষ করে খুলনার শিক্ষার্থীদের জন্য পথ বাংলাদেশের চলমান ও ভবিষ্যৎ বিভিন্ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পথ বাংলাদেশের প্রেসিডেন্ট খন্দকার শামীম, সেক্রেটারি শিহাব মঈন সৌরভ, কোষাধ্যক্ষ আরাফাত হাবিব আকাশ এবং পথ বাংলাদেশের সম্মানিত উপদেষ্টা নুরুল ইমাম খান মিটু।