21/03/2026
🌙✨ ঈদ মোবারক — Hunger Aid Community Platform & Hunger Aid Foundation Bangladesh ✨🌙
প্রিয় সদস্যবৃন্দ,
আজকের এই পবিত্র দিনে হৃদয়ের গভীর থেকে জানাই আপনাদের সবাইকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। 💫
ঈদ শুধু আনন্দের নয়, এটি আত্মশুদ্ধি, ত্যাগ, ভালোবাসা ও মানবতার এক অনন্য শিক্ষা।
এই দিনে আমরা যেন মনে রাখি—
আমাদের হাসির মাঝেও কারো চোখে যেন অশ্রু না থাকে।
Hunger Aid Community Platform শুধু একটি প্ল্যাটফর্ম নয়,
এটি একটি স্বপ্ন—একটি দায়িত্ব—একটি আন্দোলন।
যেখানে আমরা বিশ্বাস করি,
👉 “একসাথে এগোলে, কেউ পিছিয়ে থাকবে না।”
🤝 আসুন, এই ঈদে আমরা অঙ্গীকার করি—
✔️ অসহায়দের পাশে দাঁড়াবো
✔️ আমাদের রিজিকের একটি অংশ ভাগ করে নেবো
✔️ ভালোবাসা ও মানবতার আলো ছড়িয়ে দেবো প্রতিটি ঘরে
🌟 আপনার ছোট একটি সহানুভূতি,
কারো জীবনে বড় একটি ঈদ নিয়ে আসতে পারে।
🎉 সবাইকে আবারও ঈদ মোবারক!
আল্লাহ আমাদের দোয়া কবুল করুন, আমাদের নেক আমল কবুল করুন,
এবং আমাদের এই পরিবারকে আরও শক্তিশালী করে তুলুন।
for./
CEO & ED
— Hunger Aid Community Platform ❤️
“Together We Rise, Together We Care”