সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া

সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া খুঁজছেন কি আদর্শ জীবনসঙ্গী?

আমাদের কাছে আছে পাত্র/পাত্রীর বিশাল ডেটাবেজ। বায়োডাটা পেতে আজই যুক্ত হোন আমাদের সাথে।

​✆ হোয়াটসঅ্যাপ : 01911674696

সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া : হালাল সম্পর্কের নিরাপদ সেতু...

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু।

মহাপবিত্র আল-কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা বলেন,

"তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন।" [আর-রুম : ২১]

এই ঐশী বাণীর গভীর তাৎপর্য হৃদয়ে ধারণ করেই 'সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া' এগি

য়ে চলছে একটি পবিত্র, হালাল ও আদর্শ পরিবার গঠনের মহান লক্ষ্যে। দেশ ও বিদেশে অবস্থানরত ভাই-বোনদের জন্য আমরা গড়ে তুলেছি একটি সুসংগঠিত প্ল্যাটফর্‌ম। যেখানে আধুনিক প্রযুক্তির সুবিধা ও ইসলামি আদর্শের অপূর্ব সমন্বয় ঘটেছে।


▢ আমাদের কর্মপদ্ধতি :

আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, জীবনসঙ্গী নির্বাচন মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সিদ্ধান্ত। তাই এই মহান দায়িত্ব পালনে আমাদের প্রতিটি পদক্ষেপ গ্রহণ করা হয় সর্বোচ্চ সতর্কতা, আমানতদারিতা ও পেশাদারিত্বের সাথে।

প্রতিটি প্রোফাইল আমরা গুরুত্বের সাথে পর্যালোচনা করি। তথ্যের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় বাছাইয়ের মাধ্যমে একটি স্বচ্ছ ও নির্ভরযোগ্য ডেটাবেস গড়ে তোলা আমাদের অঙ্গীকার।

আপনার ব্যক্তিগত চাহিদা, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত পরিচয়, ধর্মীয় দৃষ্টিভঙ্গি এবং পারিবারিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে উপযুক্ত পাত্র বা পাত্রী নির্বাচনে আমরা সচেষ্ট থাকি।

প্রাথমিক তথ্য পর্যালোচনার পর যখন উভয় পক্ষের অভিভাবকগণ পারস্পরিক আগ্রহ প্রকাশ করেন, তখন আমরা দায়িত্বশীলতার সাথে তাদের মধ্যে যোগাযোগ স্থাপনের ব্যবস্থা করি। এরপর সরাসরি দেখাশোনা, যাচাই-বাছাই ও পারিবারিক আলোচনাসহ প্রতিটি ধাপে আমরা প্রয়োজনীয় দিকনির্দেশনা, পরামর্শ ও সহযোগিতা প্রদান করি।


▢ কেন আমাদের বেছে নেবেন?

বিবাহ কেবল দুটি মানুষের সম্পর্ক নয়, এটি দুটি পরিবারের মধ্যে আস্থা, সম্মান ও দায়বদ্ধতার পবিত্র বন্ধন। তাই সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া শুরু থেকেই এই পথচলাকে পরিচালনা করে অভিভাবকদের সম্মান ও সম্মতির ভিত্তিতে।

আমরা পাত্র-পাত্রীর সঙ্গে একান্ত ব্যক্তিগত যোগাযোগের সংস্কৃতিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না। বরং আমাদের কাজের কেন্দ্রবিন্দুতে থাকেন পাত্র-পাত্রীর দায়িত্বশীল অভিভাবকগণ। এজন্য আমরা প্রত্যাশা করি— পাত্র বা পাত্রী নিজ উদ্যোগে নয়, বরং অভিভাবকের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন। এতে করে পুরো প্রক্রিয়াটি থাকে সুসংগঠিত, স্বচ্ছ এবং ইসলামি শালীনতার পরিধির ভেতরে।

অভিভাবকের সুস্পষ্ট সম্মতি ছাড়া আমরা কোনো প্রকার ওয়ান-টু-ওয়ান যোগাযোগ, ফোনালাপ কিংবা ব্যক্তিগত নম্বর আদান-প্রদানের ব্যবস্থা করি না। সরাসরি সাক্ষাতের পর পাত্র-পাত্রী দ্বয়ের মধ্যে পারস্পরিক বোঝাপড়ার জন্য কথা বলা বা যোগাযোগের বিষয়টি সম্পূর্ণ অভিভাবকদের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

পারিশ্রমিকের ক্ষেত্রেও আমাদের অবস্থান স্পষ্ট। আমরা সাধারণত বিয়ের পর আলোচনা সাপেক্ষে পারিশ্রমিক নিয়ে থাকি। যার পরিমাণ সম্পর্কে আগে থেকেই ধারণা দেওয়া হয়। আমরা মূলত স্বাধীনভাবে কাজ করি, কারোর নিকট দায়বদ্ধ নই; বরং আমরা দায়বদ্ধ থাকি আমাদের সততা, স্বচ্ছতা, আন্তরিক চেষ্টা এবং পেশাদার দায়িত্ব পালনের প্রতি।


▢ বিশেষ সতর্কতা ও নীতিমালা :

সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া কেবল একটি সেবামূলক প্রতিষ্ঠান নয়, এটি একটি দ্বিনি দায়িত্ব ও সামাজিক অঙ্গীকারের বহিঃপ্রকাশ। সামাজিক শালীনতা ও ইসলামি শরিয়াহর মর্যাদা অক্ষুণ্ন রাখার লক্ষ্যে আমাদের সীমাবদ্ধতার বিষয়গুলোও জানিয়ে দিতে চাই।

◆ পারিবারিক সম্মতি উপেক্ষা করে যারা অভিভাবকের অজ্ঞাতে বা গোপনে একক সিদ্ধান্তে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চান, আমাদের প্ল্যাটফর্‌ম তাদের জন্য নয়।

◆ যেসব ব্যক্তির পূর্ণাঙ্গ ও স্থায়ী ঠিকানা নেই, যারা সঠিক নাম-পরিচয় দিতে অনিচ্ছুক, অথবা যাদের বিবাহ প্রক্রিয়ায় কোনো দায়িত্বশীল ও নির্ভরযোগ্য অভিভাবকের উপস্থিতি নেই, তাদের প্রোফাইল আমরা গ্রহণ করি না।

◆ ইসলামে স্বাবলম্বিতা ও দায়িত্বশীল জীবনযাপন বিশেষভাবে উৎসাহিত। তাই যে-সব পাত্র বর্তমানে কর্মহীন, অনিশ্চিত বা ভবঘুরে জীবনযাপন করছেন, তাদের জন্য আমরা কোনো বিবাহ প্রস্তাব অনুসন্ধান করি না।

◆ যারা পাত্র/পাত্রী খোঁজার ক্ষেত্রে বেশ তাড়াহুড়োপ্রবণ, অস্বাভাবিক দ্রুত সময়ের মধ্যে বিয়ে করতে চান, আমাদের এই প্ল্যাটফর্‌ম তাদের জন্য উপযুক্ত নয়।

◆ আমরা কাউকে বিয়ের নিশ্চয়তা বা অমূলক, অবাস্তব প্রতিশ্রুতি দিতে অনাগ্রহ প্রকাশ করি। স্মরণ রাখা উচিত, জমিনে আমরা যত পরিকল্পনা ও চেষ্টা করি, সেগুলো কেবল একটি উসিলা মাত্র। চূড়ান্ত সিদ্ধান্ত সম্পূর্ণভাবে মহান আল্লাহ তাআলার ইচ্ছাধীন। ফলে, আমরা কোনো বিয়ের নিশ্চয়তা বা গ্যারান্টি দিতে পারি না। আমাদের পক্ষে সম্ভবও নয়। ভবিষ্যতের ফল নিশ্চিত করে বলা ইসলামের দৃষ্টিতে শিরক। এ থেকে আমাদের সতর্ক থাকা উচিত। বিয়ের নিশ্চয়তা প্রদানের প্রত্যাশা যারা করেন, এই প্ল্যাটফর্‌ম তাদের জন্য নয়।


▢ আমাদের মূল উদ্দেশ্য

আমাদের ভূমিকা একটি সৎ, স্বচ্ছ ও আন্তরিক প্রচেষ্টার মধ্যেই সীমাবদ্ধ। ফলাফলের মালিক একমাত্র মহান আল্লাহ তায়ালা। তাই ধৈর্য, দুআ ও পূর্ণ তাওয়াক্কুলের সাথে উত্তম উপায়ে জীবনসঙ্গী অন্বেষণ করাই আমাদের সবার জন্য সর্বোত্তম পথ।

যদি আপনি হালাল পথে সঠিক প্রচেষ্টার একটি বিশ্বস্ত মাধ্যম খুঁজে থাকেন, তবে আমরা প্রস্তুত আপনার পাশে থাকতে, ইনশাআল্লাহ।

একাকিত্বের শূন্যতা পেরিয়ে আপনাকে একটি কল্যাণময় দাম্পত্য জীবনের পথে পৌঁছে দেওয়াই আমাদের মূল উদ্দেশ্য। ইসলামি মূল্যবোধকে ভিত্তি করে আমরা নিরন্তর কাজ করে যাচ্ছি আপনাদের জন্য একটি হালাল, নিরাপদ ও সুসংগঠিত প্ল্যাটফর্‌ম গড়ে তুলতে।

সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া
সুন্নাহর আলোকে— সুন্দর ও স্থায়ী জীবনের সন্ধানে।

৩০ বছর বয়েসি ডাক্তার পাত্রের জন্য পাত্রী খোঁজা হচ্ছে। জন্ম- ১৯৯৫, উচ্চতা- ৫'৮। MBBS (Private Medical), বর্তমানে MS (Phas...
15/03/2026

৩০ বছর বয়েসি ডাক্তার পাত্রের জন্য পাত্রী খোঁজা হচ্ছে।

জন্ম- ১৯৯৫, উচ্চতা- ৫'৮। MBBS (Private Medical), বর্তমানে MS (Phase-A), Cardiovascular & Thoracic Surgery এ অধ্যয়নরত। এছাড়া FCPS (Part-2) Trainee (Cardiovascular Surgery)। পেশা–
Assistant Registrar (Department of Vascular Surgery)। হোম- যাত্রাবাড়ী, ঢাকা। অরিজিন- দোহার, ঢাকা।




























04/02/2026

ঢাকাস্থ সুপ্রতিষ্ঠিত পরিবারের ডিভোর্স পাত্রীর জন্য পাত্র খোঁজা হচ্ছে।

বয়স- ২৬, উচ্চতা– ৫’৩”। LLB (University of London); A Level ও O Level সম্পন্ন। Light of Law এ ইন্টার্ন হিসেবে কর্মরত। বাবা- আইনজীবী, মা- সাবেক সরকারি স্কুল শিক্ষক। হোম- মোহাম্মদপুর, ঢাকা।

Address

House 1/A, Road 14, Nikunja 2
Kalmakanda
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to সেইফ ইসলামিক ম্যারেজ মিডিয়া:

Share