06/03/2026
রমজানের এই পবিত্র মাসে প্রতিদিন আমরা ইফতারের সময়টুকু পরিবার ও আপনজনদের সঙ্গে কাটাতে চাই। কিন্তু আমাদের চারপাশে এমন অনেক পরিশ্রমী মানুষ আছেন, যারা দিনের ক্লান্তি নিয়েও মানুষের সেবায় নিয়োজিত থাকেন।
কক্সবাজার শহরের টমটম, সিএনজি ও রিকশা চালক ভাইয়েরা তারই উজ্জ্বল উদাহরণ।
সারাদিন রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা আমাদের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে দেন। অথচ সমাজের নানা সুবিধাবঞ্চিত মানুষের কথা আমরা ভাবলেও, এই খেটে খাওয়া মানুষগুলোর কথা অনেক সময় অগোচরেই থেকে যায়।
এই ভাবনা থেকেই আজ United Welfare Society-এর পক্ষ থেকে কক্সবাজার শহরের টমটম, সিএনজি ও রিকশা চালক ভাইদের জন্য একটি ব্যতিক্রমধর্মী ইফতারের আয়োজন করা হয়। তাদের সঙ্গে বসে ইফতার ভাগাভাগি করার এই ছোট্ট উদ্যোগ আমাদের কাছে শুধু একটি আয়োজন নয়, এটি ছিল সম্মান, কৃতজ্ঞতা এবং মানবিকতার একটি ক্ষুদ্র প্রকাশ।
তাদের হাসিমুখ আর দু'আই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
সমাজের প্রতিটি শ্রমজীবী মানুষের প্রতি সম্মান ও সহমর্মিতা ছড়িয়ে পড়ুক এই কামনাই করি।
📸 নিচে আজকের আয়োজনের কিছু মুহূর্ত শেয়ার করা হলো।