ছাত্র জমিয়ত বাংলাদেশ Chhatra Jamiat Bangladesh

  • Home
  • ছাত্র জমিয়ত বাংলাদেশ Chhatra Jamiat Bangladesh

ছাত্র জমিয়ত বাংলাদেশ Chhatra Jamiat Bangladesh ‘ব্যক্তিগঠন ইসলামী শিক্ষা ও সমাজব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসুন’ https://m.youtube.com/channel/UC-QaPnCkzJmNDgrTADnQOhQ
(1)

ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে কুরবানী নৈশভোজ ও পরিচিতি সভা অনুষ্ঠিত - ৩০ মে ২০২৬ইং শনিবার ছাত্র জমিয়ত ব...
30/05/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে কুরবানী নৈশভোজ ও পরিচিতি সভা অনুষ্ঠিত -

৩০ মে ২০২৬ইং শনিবার ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে কুরবানী নৈশভোজ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি নগরীর একটি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরের আহ্বায়ক সুলাইমান মাহমুদ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব হাফেজ জুবায়ের আহমাদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারী সাআদ বিন জাকির।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, পবিত্র ঈদুল আজহার শিক্ষা হলো ত্যাগ, তাকওয়া ও আত্মশুদ্ধি। এই শিক্ষাকে ধারণ করে ছাত্র সমাজকে নৈতিকতা, আদর্শ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ছাত্র জমিয়ত বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগর আহ্বায়ক সুলাইমান মাহমুদ বলেন, নবগঠিত কমিটির প্রতিটি সদস্যকে সংগঠনের আদর্শ বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ইসলামী মূল্যবোধসম্পন্ন আদর্শ ছাত্রসমাজ গঠনে ছাত্র জমিয়ত বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পরিচিতি পর্বে নবগঠিত কমিটির সদস্যরা নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। পরে উপস্থিত সকলের সম্মানে কুরবানী নৈশভোজের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগরকে একটি আদর্শ, সুশৃঙ্খল ও কার্যকর ছাত্র সংগঠন হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র জমিয়ত বাংলাদেশ বরিশাল মহানগর সদস্য সৈয়দ সাব্বির, আশিকুর রহমান, আব্দুল আহাদ,আল আমিন, মোঃ সিয়াম, সাইফুল ইসলাম,শাওন, তাওহীদুল ইসলাম প্রমূখ।

বরিশাল মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক কমিটি প্রসঙ্গে।
27/05/2026

বরিশাল মহানগর ছাত্র জমিয়তের আহবায়ক কমিটি প্রসঙ্গে।

27/05/2026

পবিত্র ঈদুল আজহায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেসব স্থানে ঈদের নামাজ আদায় ও ইমামতি করবেন।বিস্তারিত কমেন্টে..

পবিত্র ঈদুল আজহায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের যে সকল স্থানে ঈদের নামাজ আদায় ও ইমামতি করবেন।সংগঠনে...
27/05/2026

পবিত্র ঈদুল আজহায় ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ দেশের যে সকল স্থানে ঈদের নামাজ আদায় ও ইমামতি করবেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী ধানমন্ডি বায়তুল আমান মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। সহ সভাপতি নূর হোসাইন রাজধানীর খিলক্ষেতস্থ লেকসিটি কনকর্ড জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
সহ সভাপতি কাউসার আহমদ (ঢাকা) মিরপুর গোলারটেক শাহী ঈদগাহে নামাজ আদায় করবেন।
সহ সভাপতি আব্দুর রহমান সাব্বিত বরিশাল শহরস্থ এক মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
সহ সভাপতি মাসউদুর রহমান সাতক্ষীরার পাটকেলঘাট থানার কুমিরা ঈদগাহে ইমামতি করবেন।
সহ সভাপতি কাওছার আহমদ (সিলেট) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘিরঘাট শাহী ঈদগাহ মাঠে ঈদের নামাজের ইমামতি করবেন।
সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির তার নিজ জন্মভূমি পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন।
যুগ্ম সাধারণ সম্পাদক মুঈনুল ইসলাম হবিগঞ্জ বানিয়াচংয়ে নামাজ আদায় করবেন।
সহ সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ দক্ষিণ বনশ্রী কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
সহ সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা মাদ্রাসা মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
সহ সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মনসুর গাজীপুরের বোর্ড বাজার কেন্দ্রীয় মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম রাজধানীর মিরপুর বাইতুল জুম্মান মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন টাঙ্গাইল কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ মৌলভীবাজার বড়লেখা গলগজা শাহী ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন ময়মনসিংহ মারকাজ মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু বকর সাতক্ষীরার পাটকেলঘাটার বড় কাশিপুর দক্ষিণপাড়া ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ইমামতি করবেন।
চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এম ফোরকান আলী হাটহাজারী কেন্দ্রীয় ঈদগাহে নামাজ আদায় করবেন।
বরিশাল বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শিহাবউদ্দিন বরিশাল মেহেন্দিগন্জে নিজ গ্রামে নামাজ আদায় করবেন।

কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল আলম কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের ইমামতি করবেন।
রাজশাহী বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ রাজশাহীর মোহনপুর উপজেলার বায়তুল জান্নাত জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
অর্থ সম্পাদক হুসাইন আহমদ মতিঝিল কলোনি মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
প্রচার সম্পাদক আহমাদ আল গাজী রাজধানীর মিরপুর-১৩ কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
প্রশিক্ষণ সম্পাদক কাজী শামসুল আরেফিন রাজধানীর মিরপুর আরজাবাদ জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
সাহিত্য সম্পাদক ওবায়দুল্লাহ খুরশিদ সিলেটের জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়ন বাইতুন নাজাত জামে মসজিদে ঈদের নামাজের ইমামতি করবেন।
সমাজসেবা সম্পাদক আব্দুল্লাহ মাহফুজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের আব্দুল মহল ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
দফতর সম্পাদক জুবায়ের হোসেন বারিধারা মাদরাসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।
ভার্সিটি সম্পাদক মাহমুদুল হাসান তাকি রাজধানীর মিরপুর-১ গোলারটেক ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন।
পাঠাগার সম্পাদক আমিনুল ইসলাম দক্ষিণখান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন।
কওমী মাদ্রাসা সম্পাদক তোফায়েল আহমেদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করবেন।
নির্বাহী সদস্য সাইফ বিন জামাল লক্ষিপুরে নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করবেন।

নেতৃবৃন্দ পবিত্র ঈদুল আজহার এই আনন্দঘন মুহূর্তে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করেন। একইসঙ্গে তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া
এছাড়াও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ দেশের বিভিন্ন জেলা ও অঞ্চলে ঈদের জামাতে অংশগ্রহণ ও ইমামতি করবেন।

27/05/2026

দেশবাসীকে ছাত্র জমিয়ত সভাপতির ঈদের শুভেচ্ছা | 36NEWS

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর পক্ষ থেকে ছাত্রসমাজসহ সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবা...
27/05/2026

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ-এর পক্ষ থেকে ছাত্রসমাজসহ সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও দোয়া।
ঈদ মোবারক
আল্লাহ তাআলা আমাদের কুরবানি ও নেক আমল কবুল করুন।

শ/হীদ মুশতাক গাজীনগরী হত্যা মামলার ধীরগতিতে জেলা ছাত্র জমিয়তের ক্ষোভ ও কঠোর আন্দোলনের হুশিয়ারী জমিয়তে উলামায়ে ইসলাম বাংল...
26/05/2026

শ/হীদ মুশতাক গাজীনগরী হত্যা মামলার ধীরগতিতে জেলা ছাত্র জমিয়তের ক্ষোভ ও কঠোর আন্দোলনের হুশিয়ারী

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর কেন্দ্রীয় নির্বাহী সদস্য, জেলা জমিয়তের অন্যতম সহ-সভাপতি ও জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজীনগরীকে গত আট মাস পূর্বে নির্মমভাবে শহীদ করা হয়েছে। কিন্তু আট মাস পেরিয়ে গেলেও হত্যা মামলার কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না। এতো দীর্ঘ সময়েও হত্যা মামলার কোনো অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন, মামলা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে পরিণতি ভালো হবে না। প্রশাসনের আশ্বাসে আমরা অনেক সময় দিয়েছি। এতদিন পরও কোন ক্লু উদ্ধার করতে না পারা প্রশাসনের ব্যর্থতা। মামলার গড়িমসি কোনোভাবেই মেনে নেয়া হবে না।

সবচেয়ে হতাশার বিষয় হলো, আজও পর্যন্ত প্রশাসন মামলার ব্যাপারে কোনো বিবৃতি দিচ্ছে না। প্রশাসন হয়তো আমাদের ভদ্রতাকে দূর্বলতা ভাবছে। নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারী উচ্চারণ করে বলেন, দ্রুত মামলার অগ্রগতি না হলে সুনামগঞ্জবাসীকে সাথে নিয়ে ছাত্র জমিয়ত রাজপথে নামতে বাধ্য হবে, ইনশাআল্লাহ।

আজ (২৬ মে) মঙ্গলবার, বিকাল তিনটায় ওয়েজখালীস্থ দলীয় কার্যালয়ে ছাত্র জমিয়ত বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার জরুরী বৈঠকে শাখা সভাপতি সুহাইল আহমদ ইয়াহ্ইয়া'র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে উপরোক্ত কথাগুলো বলেন।

নেতৃবৃন্দ আরো বলেন, গত অন্তর্বর্তীকালীন সরকার মামলার বিষয়ে যে ব্যর্থতা দেখিয়েছে আমরা আশাবাদী নির্বাচিত নতুন সরকার সে পথে হাটবে না। অতিদ্রুত মুশতাক গাজীনগরী হত্যার বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি উদাত্ত্ব আহবান জানান।

জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দীনের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক সুমন আহমদ, সাহিত্য সম্পাদক সালিক বিন রফিক, দফতর সম্পাদক মুহিবুর রহমান, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক সাদিকুর রহমান মারুফ, কলেজ বিষয়ক সম্পাদক সুলাইমান হাসান আহসান, নির্বাহী সদস্য হাবিবুল্লাহ হামিদ ও আজিজুর রহমান।

বৈঠকে সাংগঠনিক বিষয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার ২০২৬-২৭ সেশনের নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হল:
25/05/2026

ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার ২০২৬-২৭ সেশনের নিম্নোক্ত পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হল:

জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ছাত্র জমিয়তের মত বিনিময় সভা চলমান-আজ ২৩ তারিখ শনিবার বাদ মাগরিব জমিয়তে উলামায়ে ইসলাম ...
23/05/2026

জমিয়তের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে ছাত্র জমিয়তের মত বিনিময় সভা চলমান-

আজ ২৩ তারিখ শনিবার বাদ মাগরিব জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি'র সাথে ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দায়িত্বশীলদের মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
এতে ছাত্র জমিয়তের অগ্রগতির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
এসময়ে জমিয়ত সভাপতি ও মহাসচিব দায়িত্বশীলদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।

এতে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় সভাপতি এখলাসুর রহমান রিয়াদ, সাবেক সাধারণ সম্পাদক হুজায়ফা ওমর,
বর্তমান কেন্দ্রীয় সভাপতি রিদওয়ান মাযহারী, সহ সভাপতি নূর হোসাইন,
সহ সাধারণ সম্পাদক মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক ইনআমুল হাসান নাইম।

ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন-আজ ২১ মে ২০২৬ ইং. বৃহস্পতিবার, বিকাল ৩ ঘটিকায় ফরিদপুর শহরস্...
21/05/2026

ফরিদপুর জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন-

আজ ২১ মে ২০২৬ ইং. বৃহস্পতিবার, বিকাল ৩ ঘটিকায় ফরিদপুর শহরস্থ জামিয়া আরাবিয়া শামছুল উলূম মাদরাসা মিলনায়তনে ছাত্র জমিয়ত বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্র জমিয়তের সভাপতি মাজহারুল ইসলামের সভাপতিত্বে ও ফাহিম বিন আসাদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হুসাইন কাসেমী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহকারী মহাসচিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি কামরুজ্জামান। কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী। হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র জমিয়ত ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসমাইল হোসাইন, জমিয়ত নেতা মুফতি আব্দুল কাইয়ুম, মাওলানা আব্দুল মতিন,মুফতি আবুল বাশার, মুফতি কুতুবুদ্দীন, মাওলানা ঈসা মাহমুদ , মাওলানা এনায়েত তালুকদার প্রমুখ।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মোহাম্মদ ফাহিম বিন আসাদকে সভাপতি, তানজিল খানকে সাধারন সম্পাদক ও সিয়াম হোসাইন কে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

Address

51, 51/A, Resourceful City, Purana Paltan

1000

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্র জমিয়ত বাংলাদেশ Chhatra Jamiat Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ছাত্র জমিয়ত বাংলাদেশ Chhatra Jamiat Bangladesh:

  • Want your organization to be the top-listed Non Profit Organization?

Share